ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

ধামরাইয়ে মাদকের টাকা না পেয়ে দুইজনকে কুপিয়ে জখম

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ১০:৩৯ পিএম
আটক মাদকাসক্ত শাকিল হোসেন। ছবি: আরটিভি

ঢাকার ধামরাইয়ে মাদক কেনার টাকা না দেওয়ায় প্রতিবেশী এক নারী ও এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে মাদকাসক্ত শাকিল হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে শাকিল হোসেনকে আটক করেছে ধামরাই থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার সোমবাগ ইউনিয়নের চাপিল বাউজাপাড়া গ্রামের আব্দুর রশিদের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ইব্রাহিম হোসেনের ভাই মো. হাবিবুর রহমান বাদী হয়ে চারজনকে আসামি করে ধামরাই থানায় মামলা দায়ের করেছেন।

আটক শাকিল হোসেন সোমবাগ ইউনিয়নের চাপিল বাউজাপাড়া গ্রামের মো. শাহজাহান ওরফে বেবলের ছেলে। মামলার অন্য আসামিরা হলেন একই গ্রামের মো. ওয়াজেদ আলীর ছেলে শাহজাহান ওরফে বেবল, মো. ওয়াজেদ আলী এবং শাহজাহানের স্ত্রী আসমা খাতুন ওরফে সখিনা।

আরও পড়ুন

আহতরা হলেন—চাপিল এলাকার বাউজাপাড়া গ্রামের আব্দুর রশিদের স্ত্রী পারভীন আক্তার এবং একই এলাকার ইলেকট্রিশিয়ান মো. ইব্রাহিম হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে শাকিল হোসেন আব্দুর রশিদের বাড়িতে গিয়ে তার স্ত্রী পারভীন আক্তারের কাছে মাদক কেনার জন্য টাকা চান। পারভীন টাকা দিতে অস্বীকৃতি জানালে শাকিল তাকে মারধর করেন এবং হাতে থাকা ধারালো চাকু দিয়ে পেটে একাধিক আঘাত করেন। এতে পারভীনের গুরুতর জখম হয়। পারভীনের চিৎকার শুনে ইলেকট্রিশিয়ান ইব্রাহিম হোসেন ঘটনাস্থলে ছুটে এসে শাকিলকে আটকানোর চেষ্টা করলে তাকেও ধারালো চাকু দিয়ে পেটে আঘাত করা হয়। এতে ইব্রাহিমও গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। বর্তমানে ইব্রাহিম হোসেন সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং পারভীন আক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ বিষয়ে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বলেন, মাদকাসক্ত শাকিল হোসেন দুইজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে রাতে অভিযান চালিয়ে শাকিল হোসেনকে আটক করা হয়।

তিনি আরও জানান, ইব্রাহিম হোসেনের ভাই হাবিবুর রহমান বাদী হয়ে শাকিলসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। শুক্রবার সকালে শাকিল হোসেনকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাদরাসাছাত্রের শরীরে ব্যথার কারণ থেকে মিলল ‘ভয়ংকর সত্য’
নড়াইল সদর উপজেলায় আট বছর বয়সী এক মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে ১৫ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত কিশোরসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় ভুক্তভোগী শিশুটিকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, গত রমজান মাস থেকে অভিযুক্ত কিশোর বিভিন্ন সময়ে শিশুটিকে বলাৎকার করেছিল বলে অভিযোগ। সবশেষ সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মাদরাসার পাশের একটি স্থানে নিয়ে শিশুটিকে বলাৎকার করা হয় বলে অভিযোগ করা হয়েছে। ঘটনাটি মাদরাসার এক শিক্ষক জানতে পারেন। পরে বিষয়টি প্রকাশ না করার জন্য শিশুটিকে মারধর ও ভয়ভীতি দেখানো হয় বলেও অভিযোগ রয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে শিশুটির শরীরে তীব্র ব্যথা শুরু হলে সে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানায়। বুধবার সকালে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে শিশুটির মা দুপুরে তাকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে নড়াইল সদর থানার পুলিশ হাসপাতালে গিয়ে শিশুটির স্বজনদের সঙ্গে কথা বলে। পরে অভিযুক্ত কিশোরসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ। নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, এ ঘটনায় অভিযুক্ত কিশোরসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আরটিভি/এসএস
মাদরাসাছাত্রের শরীরে ব্যথার কারণ থেকে মিলল ‘ভয়ংকর সত্য’
থানায় ভাঙচুর চালাল জিজ্ঞাসাবাদের জন্য আটক ১৭ কিশোর 
কিশোর গ্যাংবিরোধী অভিযানের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়ার পর ১৭ কিশোর কুমিল্লার দাউদকান্দি থানার ভেতর ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
থানায় ভাঙচুর চালাল জিজ্ঞাসাবাদের জন্য আটক ১৭ কিশোর 
সাহায্য চাইছিল সড়কে পড়ে থাকা রক্তাক্ত নারী, ছবি তুলতে ব্যস্ত জনতা
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত এক নারী দীর্ঘ সময় রাস্তায় পড়ে থাকলেও তাকে উদ্ধারের বদলে ছবি ও ভিডিও ধারণে ব্যস্ত ছিলেন আশপাশের অনেকে।
সাহায্য চাইছিল সড়কে পড়ে থাকা রক্তাক্ত নারী, ছবি তুলতে ব্যস্ত জনতা
মঠবাড়িয়ায় ৫ লাখের বেশি মানুষ থাকলেও নেই ব্লাড ব্যাংক
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পাঁচ লাখের বেশি মানুষের স্বাস্থ্যসেবায় চরম ভোগান্তি আর অনিশ্চয়তার নাম ব্লাড ব্যাংক। উপজেলায় সরকারি বা প্রাতিষ্ঠানিক কোনো স্থায়ী ব্লাড ব্যাংক বা আধুনিক রক্ত সংরক্ষণাগার না থাকায় জরুরি মুহূর্তে রোগীদের স্বজনদের ছুটতে হয় দিশেহারা হয়ে। সময়মতো রক্ত না পেয়ে অনেক সময় সংকটাপন্ন রোগীদের জীবন ঝুঁকির মুখে পড়ছে।
মঠবাড়িয়ায় ৫ লাখের বেশি মানুষ থাকলেও নেই ব্লাড ব্যাংক
কুমিল্লায় রাতভর কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৬২৪
কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে এখন পর্যন্ত ৬২৪ জনকে আটক করা হয়েছে।
কুমিল্লায় রাতভর কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৬২৪
আরও পড়ুন
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
ঢাকাসহ ৫ বিভাগে হানা দিতে পারে প্রবল বৃষ্টি, ভারী বজ্রপাতের শঙ্কা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তিন ডিসি বদলি
ককটেলের ভয় দেখাবেন না, কামান ফেস করে এসেছি: নয়ন