ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০৬:১৬ পিএম
গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী। ছবি: আরটিভি

নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাস মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের সঙ্গে অস্ত্রধারী মাদক ব্যবসায়ীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত ও এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। পরে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ দুই মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ জসিম এবং মোহনকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১৫ আগস্ট) বেলা সোয়া ৩টার দিকে ইসদাইর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন- উপ-পরিদর্শক (এসআই) রফিক, এসআই নন্দন চন্দ্র সরকার এবং কনস্টেবল রাশিদুল।

আরও পড়ুন

অপরদিকে পুলিশের গুলিতে বিদ্ধ জসিম (২৪) ইসদাইর এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী রেজ্জাক বেপারীর ছেলে এবং গ্রেপ্তার মোহন (২৩) একই এলাকার বাসিন্দা।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, সন্ত্রাসবিরোধী অভিযানের সময় অস্ত্রধারীরা পুলিশের ওপর গুলি চালায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে । আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছুড়লে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেয়েকে কামড়ানো রাসেলস ভাইপার বোতলে পুরে হাসপাতালে বাবা
মেয়েকে দংশন করেছে রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া)। আতঙ্কে সাপটিকে মেরে ফেলা বা পালিয়ে যাওয়ার বদলে সাপকে বুদ্ধি করে বোতলে বন্দী করে হাসপাতালে ছুটলেন বাবা।
মেয়েকে কামড়ানো রাসেলস ভাইপার বোতলে পুরে হাসপাতালে বাবা
১৪ টুকরো করার হুমকির পর মিলল ছাত্রদল নেতার লাশ
কক্সবাজারের চকরিয়ায় মোহাম্মদ ইসফাতুল ইসলাম জিসান নামে এক ছাত্রদল নেতাকে অপহরণের প্রায় চার ঘণ্টা পর তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
১৪ টুকরো করার হুমকির পর মিলল ছাত্রদল নেতার লাশ
রাতের আঁধারে ছাত্রদল নেতা ও তার দাদাকে বেধড়ক পিটুনি
আহত মোহাম্মদ জুবায়ের ইসলাম (২২) যশোর শহরের সেন্ট্রাল রোড এলাকার টিপুর ছেলে ও সরকারি সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। 
রাতের আঁধারে ছাত্রদল নেতা ও তার দাদাকে বেধড়ক পিটুনি
শেওলা স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি
দীর্ঘদিন বন্ধ থাকার পর সিলেটের স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে ভারত থেকে কয়লা ও পাথর আমদানি।
শেওলা স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি
পিরোজপুরে গরুর ব্যবসার বিরোধ গড়াল হাতুড়িপেটায়, অতঃপর...
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা বাজারে গরুর ব্যবসাকে কেন্দ্র করে বিরোধের জেরে মো. আওয়াল মিয়াকে (৫০) হাতুড়ি ও লাঠি দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এতে তিনি আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী মোর্শেদা রওশন লাভলী থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে শামীম পহলান (৩৪), শাহীন পহলান (৪৩), ইয়াকুব হাওলাদার (২৬) ও মনির পহলানকে (৩২) আসামি করা হয়েছে। মোর্শেদা রওশন লাভলী অভিযোগ করেন, তার স্বামী সাপলেজা বাজারে গরুর ব্যবসা করেন। অভিযুক্তদের কয়েকজনও একই বাজারে গরুর ব্যবসা করেন। ব্যবসা নিয়ে তাদের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। এর জেরে তার স্বামীকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হচ্ছিল। ২৮ সেপ্টেম্বর দুপুরে সাপলেজা মাছ ও গরুর বাজারের ট্রালশেডের কাছে আওয়াল মিয়ার সঙ্গে অভিযুক্তদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। এ সময় হাতুড়ি ও লাঠি দিয়ে তার মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এতে তিনি রক্তাক্ত জখম হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অভিযোগে আওয়ালের পকেটে থাকা ১৫ হাজার ৫০০ টাকা নিয়ে যাওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন শামীম পহলান। তিনি বলেন, আওয়ালের সঙ্গে আগে থেকেই একটি বিষয় নিয়ে বিরোধ ছিল। ওই দিন বাজারের টোলঘরে দুজনের মধ্যে উত্তেজিত হয়ে কথা-কাটাকাটি হয়। পরে স্থানীয় লোকজন এসে তাদের শান্ত করে দেন। কোনো মারধর বা হামলার ঘটনা ঘটেনি। এ বিষয়ে সাপলেজা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, মাংস ব্যবসায়ীদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এর আগে টাকা-পয়সাসহ বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল। মারামারির পর আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য মঠবাড়িয়া হাসপাতালে পাঠানো হয়। ঘটনাটি সুষ্ঠুভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং সঠিক বিচার হওয়া উচিত। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, সাপলেজায় কথা-কাটাকাটির জেরে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব। আরটিভি/টিআর
পিরোজপুরে গরুর ব্যবসার বিরোধ গড়াল হাতুড়িপেটায়, অতঃপর...
আরও পড়ুন
বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদ ফিরে পেলেন যুবদল নেতা
মাদরাসার ছাদে খেলার সময় বিদ্যুৎস্পৃষ্টে ৫ ছাত্রী দগ্ধ
স্ত্রীর গলায় ছুরিকাঘাতের পর স্বামীর আত্মহত্যা
মেঘনায় ট্রলারডুবিতে নারী নিহত, একই পরিবারের ৪ সদস্য নিখোঁজ