ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

টাঙ্গাইলে কবর খুঁড়ে সাপে কাটা মরদেহকে ‘জীবিত’ করার চেষ্টা, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ১০:৫৩ এএম
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে সাপের কামড়ে মারা যাওয়া হাসনা বেগম (৫৮) নামে এক নারীকে দাফনের দুই দিন পর ‘জীবিত’ করার চেষ্টা করেছেন এক ওঝা। কবরের একপাশ সামান্য খুঁড়ে গন্ধ শুঁকে তিনি দাবি করেন, লাশে পচন না ধরলে ঝাড়ফুঁকের মাধ্যমে তাকে জীবিত করা সম্ভব। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

হাসনা বেগম সখীপুর উপজেলার হতেয়া-ভাতকুড়াচালা এলাকায় নিজ বাড়িতে থাকতেন। তার বাবার নাম মৃত ওয়াজেদ আলী। তিনি স্বামী পরিত্যক্তা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ আগস্ট) সাপে কাটার পর স্বজনেরা হাসনা বেগমকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইসিজি করে তাকে মৃত ঘোষণা করেন। পরে উপজেলার চতলবাইদ গ্রামে মেয়ে খালেদা বেগমের বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

এর মধ্যে সাপে কাটার খবর পেয়ে বাসাইল উপজেলার কৈলানপুর গ্রামের গাজী মিয়া নামে এক ওঝা সেখানে যান। তিনি দাবি করেন, হাসনা বেগম মারা যাননি। শনিবার তিনি কবরের একপাশে সামান্য মাটি খুঁড়ে সুরঙ্গের মতো করে সেখানে গন্ধ শুঁকে দেখেন। পরে দাবি করেন, তিনি ‘তেলের গন্ধ’ পেয়েছেন। তার এমন দাবিতে উৎসুক কয়েকজনও কবরের পাশে গিয়ে গন্ধ শোঁকার চেষ্টা করেন।

ওঝা গাজী মিয়া হাসনা বেগমের মেয়ে খালেদা বেগমকে জানান, আগামী মঙ্গলবার তিনি আবার কবরের পাশে আসবেন। তখন কবরের গন্ধ শুঁকে দুর্গন্ধ না পাওয়া গেলে মরদেহ উত্তোলন করে ঝাড়ফুঁকের মাধ্যমে সাপের বিষ নামিয়ে তাকে জীবিত করা সম্ভব। তবে লাশে পচন ধরে গেলে তাকে আর জীবিত করা সম্ভব নয় বলেও দাবি করেন তিনি।

খালেদা বেগম বলেন, গতকাল আমার মধ্যে আশার সৃষ্টি হয়েছিল। মাকে আবার জীবিত পাওয়ার আশায় অপেক্ষাও করছিলাম। কিন্তু আধা ঘণ্টা আগে ওই ওঝা আমাকে ফোন করে জানিয়েছেন, রাতে ধ্যানে বসে তিনি দেখেছেন মা বেঁচে নেই। এখন আশাহত হলাম।

শনিবার কবরের পাশে ওঝার ঝাড়ফুঁক ও গন্ধ শোঁকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়।

রোববার (১৬ আগস্ট) দুপুরে খালেদা বেগমের কাছ থেকে নম্বর নিয়ে ওঝা গাজী মিয়ার সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, গতকাল তিনি জীবিত ছিলেন। এখন ওই রোগীকে বাঁচানো সম্ভব নয়। তিনি চলে গেছেন। এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি।

এ বিষয়ে সখীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রেহেনা পারভীন বলেন, এটা একটি অকল্পনীয় বিষয়। একজন মৃত ব্যক্তিকে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেছেন এবং তাকে কবরও দেওয়া হয়েছে। এরপর ওই নারী আবার বেঁচে উঠবেন এমন দাবি হাস্যকর ও অকল্পনীয়। ওই ওঝাকে পুলিশের হাতে সোপর্দ করা দরকার।

আরও পড়ুন

তিনি আরও বলেন, সাপে কাটার পর কোনো ব্যক্তির মৃত্যু হলে কবর দেওয়ার পর ঝাড়ফুঁক করে তাকে জীবিত করার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এ ধরনের প্রচারণায় বিভ্রান্ত না হয়ে সাপে কাটার পর দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অ্যান্টিভেনমও রয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ছাত্রলীগ নেতার রগ কাটার নেপথ্যে কিশোর গ্যাংয়ের আধিপত্য
মানিকগঞ্জে নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক বশিরকে হত্যার উদ্দেশ্যে তার হাত-পায়ের রগ কেটে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলাটি তদন্ত করছে ডিবি পুলিশ।
ছাত্রলীগ নেতার রগ কাটার নেপথ্যে কিশোর গ্যাংয়ের আধিপত্য
প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি, আটক শিক্ষক 
ক্লাস চলাকালে তিনি সম্প্রতি জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ভাষণের প্রসঙ্গ তুলে তার বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য করেন।
প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি, আটক শিক্ষক 
৫ বছর ধরে বাঁশ দিয়ে অরক্ষিত রেল ক্রসিং পাহারায় ভ্যানচালক
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৫ বছর ধরে বাঁশরে ব্যারিয়ার দিয়ে রেল ক্রসিং পাহারা দিচ্ছেন ইসলাম নামে এক ভ্যান চালক। কোনো প্রাতিষ্ঠানিক দায়িত্ব নয়, কবেল মানুয়ের জীবন বাঁচানোর তাগিদেই এ কাজ করছেনে তিনি। তার বাড়ি ঐ রেল ক্রসিং সংলগ্ন এলাকায়।
৫ বছর ধরে বাঁশ দিয়ে অরক্ষিত রেল ক্রসিং পাহারায় ভ্যানচালক
ভালুকায় পৃথক স্থান থেকে ৪ মরদেহ উদ্ধার
ময়মনসিংহের ভালুকায় পৃথক স্থান থেকে চার জনের মরদেহ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার খারুয়ালী ও উথুরা ইউনিয়নের বনগাঁও গ্রাম থেকে ওই মরদেহগুলো উদ্ধার করা হয়।
ভালুকায় পৃথক স্থান থেকে ৪ মরদেহ উদ্ধার
স্কুল ফিডিংয়ের দুধ চুরি করে খেলেন তিন বন্ধু, শোকজ নোটিশ পেলেন প্রধান শিক্ষক
পিরোজপুরের নেছারাবাদে স্কুল ফিডিং কার্যক্রমে শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত ৩০ প্যাকেট দুধ চুরির ঘটনা ঘটেছে।
স্কুল ফিডিংয়ের দুধ চুরি করে খেলেন তিন বন্ধু, শোকজ নোটিশ পেলেন প্রধান শিক্ষক
আরও পড়ুন
মাদরাসা থেকে অসুস্থ হয়ে বাড়ি ফেরে শিশু, মাকে জানায় ‘আসল ঘটনা’
নির্জন রাতে ছাত্রকে নিজের কক্ষে ডেকে নিলেন শিক্ষক, অতঃপর...
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসচাপায় দুই কিশোরের মৃত্যু
তিন শিক্ষার্থীর উদ্ভাবন, স্মার্ট স্টুডেন্ট আইডি কার্ডে মিলবে ক্যাশলেস পেমেন্ট সুবিধা