ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

গভীর রাতে ৪ দোকানে ডাকাতি, সোনা ও টাকা লুট

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ১০:৫০ পিএম
ছবি: আরটিভি

রাজবাড়ী পাংশার কলিমহর ইউনিয়নের হাট বনগ্রাম বাজারে ৩‌টি জুয়েলারি ও ১টি ওষুধের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে।

রোববার (১৬ আগস্ট) রাত ৩টা থেকে ৪টার মধ্যে বাজারটির রফিক উদ্দিন শপিং কমপ্লেক্সে এ ঘটনা‌ ঘটে।

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাঈনুল ইসলাম জানান, খবর পেয়ে পাংশা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত এ বিষ‌য়ে কেউ অভিযোগ করেনি এবং কাইকে গ্রেপ্তার করা যায়নি। ভুক্তভোগীদের অভিযোগ দিতে বলা হ‌য়ে‌ছে। পুলিশ এ বিষয় নিয়ে কাজ করছে।

স্থানীয় ও দোকান মালিকদের সূত্রে জানা গেছে, গভীর রাতে ৮ থেকে ১০ জনের একদল অজ্ঞাতনামা মুখোশধারী ডাকাত মার্কেটে হানা দেয়। তারা প্রথমে মার্কেটের নৈশপ্রহরী কালু ও জাকিরকে জিম্মি করে হাত ও মুখ বেঁধে ফেলে। পরবর্তীতে ৪টি দোকানের তালা কেটে ভেতরে প্রবেশ করে ব্যাপক লুটপাট চালায়।

এ সময় তালা কে‌টে গ্যারান্টি জুয়েলার্সের মালিক শ্যামল কুমার মজুমদারের দোকান থেকে দেড় ভরি সোনা (আনুমানিক মূল্য ৩ লাখ টাকা), ৬৫ ভরি রুপা (মূল্য ২ লাখ ৬০ হাজার টাকা) ও ৭০টি নাকফুল (মূল্য ১ লাখ টাকা) সহ সর্বমোট ৬ লাখ ৬০ হাজার, সুস্মিতা জুয়েলার্সের মালিক পংকজ বিশ্বাসের দোকান থেকে ৮ আনা সোনা ( আনুমানিক মূল্য ১ লাখ টাকা), ২৯ ভরি রুপা (মূল্য ৮০ হাজার টাকা) ও ২০টি নাকফুল (মূল্য ৩৫ হাজার টাকা)সহ মোট ২ লাখ ১৫ হাজার এবং লক্ষ্মী জুয়েলার্সের মালিক কৃষ্ণপদ বিশ্বাসের দোকান থেকে দেড় ভরি সোনা (মূল্য ৩ লাখ টাকা) ও ২০০ ভরি রুপা (মূল্য ৮ লাখ টাকা)সহ মোট ১১ লাখ টাকার স্বর্ণালংকার এবং রাহুল ফার্মেসির মালিক রাহুল পালের ওষুধের দোকানের তালা কেটে ক্যাশবাক্স ভেঙে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা নিয়ে কেটে পড়ে ডাকাত দল। সব মিলিয়ে ৪টি দোকান থেকে মোট ২১ লাখ ২৫ হাজার টাকার স্বর্ণালংকার, রুপা ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে সংঘবদ্ধ ডাকাত দলটি।

আরও পড়ুন

এদিকে ঘটনার পর থেকে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

লক্ষ্মী জুয়েলার্সের মালিক কৃষ্ণপদ বিশ্বাস জানান, ভো‌রে একজন ফোন ক‌রে জানায় তার দোকা‌নে ডাকা‌তি হ‌য়েছে। প‌রে এসে দে‌খেন সব নিয়ে গেছে। দোকা‌নে দেড় ভ‌রি স্বর্ণ ও ২৮০ ভ‌রি রুপা ছিল। বাজারের তিনজন নাইটগার্ড ছিল। বাজা‌রের একপা‌শে থাকায় একজন এ বিষয় কিছুই টের পাই নাই। অন‌্য দুজনের হাত পা বেঁধে বাজার থে‌কে প্রায় আধা কি‌লোমিটার দূরে মাঠের মধ্যে নিয়ে ফেলে রেখে ছিল ডাকাত দল।


আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
সাবেক পুলিশ কর্মকর্তার বাড়ি থেকে ১৫ লাখ টাকার মালামাল লুট
ভাড়ায় ডাকাতি করতে বিমানে দেশে, কাজ শেষে ফেরেন ইউরোপে
জাহাজের ‘কাছে গিয়েও’ ফিরে এলো বনদস্যুরা, ঘটনা কী
চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩