ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

চট্টগ্রামেও নারীদের জন্য চালু হলো ‘মহিলা বাস সার্ভিস’

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০১:২৯ পিএম
চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে যাতায়াতের জন্য চালু হয়েছে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’-ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে যাতায়াতের জন্য চালু হয়েছে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’। প্রাথমিকভাবে দুটি বাস নিয়ে শুরু হওয়া এ সার্ভিসে চালক ও হেলপার- দুই দায়িত্বেই থাকবেন নারীরা। ১২টি স্টপেজে যাত্রীরা উঠানামা করবেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে নগরের কালুরঘাট বেতার কেন্দ্র এলাকায় বেলুন উড়িয়ে বাস সার্ভিসটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনের পর বাস দুটি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে নগরের ফ্রি পোর্ট হয়ে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে। পুরো রুটে নির্ধারিত ১২টি স্টপেজ রাখা হয়েছে। এসব পয়েন্টে নারী যাত্রীরা বাসে উঠতে ও নামতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, এটি প্রধানমন্ত্রীর নির্বাচনি অঙ্গীকারের অংশ। সেই অঙ্গীকার বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বাসের চালক ও হেলপার সবাই নারী হবেন।

তিনি বলেন, নারীরা যাতে গণপরিবহনে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের আশাও প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন

অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, জেলা পুলিশ সুপার মাসুদ আলম, বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালক মাসুদ আলমসহ বিআরটিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, কর্মজীবী নারী ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারীদের গণপরিবহনে নিরাপদে চলাচলের সুযোগ তৈরি করাই এ সার্ভিসের মূল উদ্দেশ্য। পাশাপাশি নারী চালক ও হেলপার নিয়োগের ফলে পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।

চট্টগ্রাম নগরে প্রতিদিন বিপুলসংখ্যক নারী গণপরিবহন ব্যবহার করেন। অতিরিক্ত ভিড়, আসনসংকট ও নিরাপত্তাজনিত নানা কারণে তাদের অনেক সময় ভোগান্তিতে পড়তে হয়। পৃথক এ বাস সার্ভিস চালু হওয়ায় এসব সমস্যা অনেকটা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

প্রাথমিকভাবে দুটি বাস দিয়ে কার্যক্রম শুরু হলেও যাত্রীদের চাহিদা ও সার্ভিস পরিচালনার অভিজ্ঞতা বিবেচনায় ভবিষ্যতে বাসের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সুন্দরবনে দস্যুদের দৌরাত্ম্য: অপরাধীর তালিকায় এবার দুই নারী
সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকারের ঘটনা দীর্ঘদিনের। কীটনাশক ও বিভিন্ন রাসায়নিক ব্যবহার করে মাছ ধরছে একটি অসাধু চক্র। সময়ের সঙ্গে বনের বিভিন্ন নদী ও খালে ছড়িয়ে পড়েছে তাদের তৎপরতা।
সুন্দরবনে দস্যুদের দৌরাত্ম্য: অপরাধীর তালিকায় এবার দুই নারী
এবার ব্রহ্মপুত্রের বুকে নৌকায় জন্ম নিল যমজ দুই শিশু
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্রের মাঝনদীতে নৌকার মধ্যেই যমজ সন্তানের জন্ম দিয়েছেন এক গর্ভবতী নারী।
এবার ব্রহ্মপুত্রের বুকে নৌকায় জন্ম নিল যমজ দুই শিশু
রুমিকে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ
গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সি এক শিশুকে যৌন হয়রানির অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে মাদরাসায় হামলা ও ভাঙচুরের মামলায় শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রুমিকে আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ
ভাঙারি ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়ে ৯ লাখ টাকা ছিনতাই
নওগাঁর মহাদেবপুরে ভাঙারি ব্যবসার ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় বাধা দেওয়ায় দুর্বৃত্তদের মারধরে দুজন আহত হয়েছেন। 
ভাঙারি ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়ে ৯ লাখ টাকা ছিনতাই
গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটা, জরিমানা সাড়ে ৬ লাখ টাকা
ঢাকার ধামরাইয়ে অবৈধ দুটি ইটভাটায় অভিযান চালিয়ে ভাটাগুলোর অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ভাটা দুটির মালিককে মোট ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটা, জরিমানা সাড়ে ৬ লাখ টাকা
আরও পড়ুন
যে সড়কে প্রাণ গেল মাইশার, সেই সড়কেই জানাজা
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু, ঘটনাস্থলেই জানাজা পড়লেন সহপাঠী ও শিক্ষকরা 
সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর, মোবাইলে লেখা ছিল ‘শরতের ঝরা পাতার মতো মৃত্যু’
অন্তঃসত্ত্বা নারীকে সেনাবাহিনীর সহায়তা, গাড়িতেই জন্ম নিল কন্যাসন্তান