
‘সবুজ বাঁচলে আমরা বাঁচি, সবুজে বাঁচুক আগামী প্রজন্ম’ — এই স্লোগানে সুনামগঞ্জে হাওর ও নদী রক্ষা আন্দোলনের উদ্যোগে দেশীয় ফলজ-বনজ ও ঔষধী গাছের দুই হাজার ৬০০টি চারা রোপন ও বিতরণ করা হয়েছে।
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং হাওরাঞ্চলের জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল থেকে দিনব্যাপি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে গাছের চারা রোপন, বিভিন্ন বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
সংগঠনের জেলা কমিটির নেতৃবৃন্দ সুনামগঞ্জ শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় ও শহর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপন করেন ও শিক্ষার্থীদের মাঝে বিরতণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মহিবুল ইসলাম, সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম আজাদ মিয়া, সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা রহমান, শহর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিভা বড়াল, সংগঠনের জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ, সহ সভাপতি মো. মুজাহিদুল ইসলাম মজনু, ওবায়দুল মুন্সী, সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলন, বাঁধ বিষয়ক সম্পাদক শাহাজাহান সিদ্দিক, মহসিন আলম, পৌর কমিটির আহ্বায়ক আকিফুজ্জামান রিপন, জেলা কমিটির সদস্য কর্ণবাবু দাস, গিলেমান আলম, নুরজাহান নুরী প্রমুখ।
দিনব্যাপি এই আয়োজনে সুনামগঞ্জ সদরসহ জেলার বিভিন্ন উপজেলায় একযোগে সংগঠনের সাধারণ সদস্য, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় এলাকাবাসীর অংশগ্রহণে চারা রোপণ ও বিতরণ করা হয়।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, শুধু গাছ রোপণ বা বিতরণ করেই তাদের কার্যক্রম শেষ হবে না রোপণকৃত গাছগুলোর যথাযথ পরিচর্যা ও সুরক্ষায় স্থানীয় তরুণদের সমন্বয়ে তদারকি টিম গঠন করা হয়েছে।
আরটিভি/এমএম


