ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ঘুম থেকে তুলে ‘সর্বনাশের’ পর হত্যার হুমকি শিক্ষকের, ছাত্রের আত্মহত্যাচেষ্টা

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০৩:৫৭ পিএম
অভিযুক্ত শিক্ষক মাঞ্জুল হাসান। ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দিতে ১৫ বছর বয়সী এক মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে মাঞ্জুল হাসান (২৬) নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার গৌরীপুরের কাশিফুল উলুম মাদরাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাঞ্জুল হাসান চাঁদপুর সদর উপজেলার কুমরুয়া গ্রামের বাসিন্দা। তিনি গৌরীপুরের কাশিফুল উলুম মাদরাসায় শিক্ষকতা করতেন। ভুক্তভোগী ছাত্র একই মাদরাসায় থেকে পড়াশোনা করতেন।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, ১৫ জুলাই রাত আড়াইটার দিকে ওই ছাত্র মাদরাসার একটি কক্ষে ঘুমিয়ে ছিল।

এ সময় মাঞ্জুল হাসান কৌশলে তাকে নিজের কক্ষে নিয়ে যান। সেখানে তিনি ছাত্রটিকে বলাৎকার করেন। পরে বিষয়টি কাউকে জানালে তাকে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।

অভিযোগে আরো বলা হয়, ঘটনার পর থেকে ছাত্রটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে।

তবে অভিযুক্তের ভয়ে সে বিষয়টি পরিবারের সদস্যদের কাছেও গোপন রাখে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে মাদরাসায় সে আত্মহত্যার চেষ্টা করলে কর্তৃপক্ষ তার পরিবারকে খবর দেয়। পরে পরিবারের সদস্যরা ঘটনাটি জানতে পারেন।

ভুক্তভোগীর মা বলেন, তার ছেলে দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিল। ঘটনার পর অভিযুক্ত শিক্ষকের ভয়ে সে কাউকে কিছু জানায়নি।

পরে আত্মহত্যার চেষ্টা করার সময় পরিবারের কাছে পুরো ঘটনা খুলে বলে। এরপর তারা বিষয়টি পুলিশকে জানান।

আরও পড়ুন

দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সামছুল আলম বলেন, বলাৎকারের অভিযোগে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীর বাবার অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করা হয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরে টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
ভবন নির্মাণের সময় আইনবহির্ভূত কাজ করলে আইনের আওতায় আনা হবে: গৃহায়ণ মন্ত্রী
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভবন নির্মাণের সময় কেউ আইনবহির্ভূত কাজ করলে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।
ভবন নির্মাণের সময় আইনবহির্ভূত কাজ করলে আইনের আওতায় আনা হবে: গৃহায়ণ মন্ত্রী
বারবার বারণেও তালাক দেওয়া স্ত্রীর কাছে যাওয়া থামাননি দুলু মিয়া! পরে মিলল মরদেহ
টাঙ্গাইলের সখীপুরে তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রীর বাড়ির পাশের ধানক্ষেতের কাছে দুলু মিয়া (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার চটানপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত দুলু মিয়া ওই গ্রামের মৃত কাঞ্জু মিয়ার ছেলে। তিনি বড়চওনা রফিকরাজু স্কুলের দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন। দুলু মিয়ার প্রথম স্ত্রী আসমা বেগম জানান, প্রায় ১০ বছর আগে তার স্বামী দ্বিতীয় বিয়ে করেন। কয়েক বছর আগে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার তালাক হলেও ওই বাড়িতে দুলু মিয়ার নিয়মিত যাতায়াত ছিল। আমরা বারবার বলেও তাকে ফেরাতে পারিনি। ওরাই আমার স্বামীকে মেরে ফেলেছে। অন্যদিকে দুলু মিয়ার দ্বিতীয় স্ত্রী জরিনা বেগম জানান, তালাকের পর দুলু মিয়ার সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। এ বিষয়ে তিনি কিছুই জানেন না। নিহতের ছেলে আজহার মিয়া বলেন, তার বাবা গত রাতে দোকানে চা পান করে বাড়িতে ফেরেন। পরে আবার বাইরে বের হন। এরপর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি তার বাবার মরদেহ রাস্তার ধারে পড়ে থাকতে দেখেন। স্থানীয়রা জানান, দ্বিতীয় স্ত্রীর বাড়ির পাশের ধানক্ষেতের কাছে দুলু মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। আরটিভি/এমএইচজে
বারবার বারণেও তালাক দেওয়া স্ত্রীর কাছে যাওয়া থামাননি দুলু মিয়া! পরে মিলল মরদেহ
মুন্সীগঞ্জে একই দিনে দুই মায়ের ঘরে যমজ সন্তান, চার নবজাতকই সুস্থ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় একই দিনে দুই প্রসূতির অস্ত্রোপচারের মাধ্যমে চার নবজাতকের জন্ম হয়েছে। এর মধ্যে এক দম্পতির ঘরে এসেছে দুই কন্যাসন্তান, অন্য দম্পতির ঘরে দুই পুত্রসন্তান। দুই দম্পতিরই এটি প্রথম সন্তান।
মুন্সীগঞ্জে একই দিনে দুই মায়ের ঘরে যমজ সন্তান, চার নবজাতকই সুস্থ
ঘুমন্ত গৃহবধূকে ছোবল দিল বিষাক্ত সাপ, দুই দফা অ্যান্টিভেনমেও বাঁচল না প্রাণ
ময়মনসিংহের ভালুকায় বসতঘরে ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপের কামড়ে মেছা. মোছলেহা খাতুন (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
ঘুমন্ত গৃহবধূকে ছোবল দিল বিষাক্ত সাপ, দুই দফা অ্যান্টিভেনমেও বাঁচল না প্রাণ
আরও পড়ুন
মায়ের রেখে যাওয়া সেই দুই শিশুর পাশে দাঁড়ালেন কুমিল্লার পুলিশ সুপার
অপ্রতিম হত্যার দ্রুত বিচারের দাবিতে কুবিতে মানববন্ধন
কুমিল্লায় বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫
সেই সুমনকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য