
অপরাধী যেই হোক, তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন ভূমি ও চট্টগ্রাম পার্বত্যবিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন।
শনিবার (২২ আগস্ট) বিকেলে চট্টগ্রাম জেলা পুলিশ আয়োজিত মাদকবিরোধী সমাবেশে এসব কথা বলেন তিনি।
তিনি জানান, অপরাধীর কোনো দল বা গোত্র নেই। অপরাধী যেই হোক, তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। যেকোনো মূল্যে চট্টগ্রামকে অস্ত্রবাজ, চাঁদাবাজ ও মাদকমুক্ত করা হবে
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে সংঘটিত নৃশংস ঘটনাগুলোর পাশাপাশি কিশোর গ্যাংয়ের পেছনেও মাদকের বড় ভূমিকা রয়েছে। তাই মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় মাদকসেবীদের জন্য জঙ্গল সলিমপুরে পৃথক কারাগার স্থাপনের পরিকল্পনা চলছে বলেও জানান তিনি।
সমাবেশে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, জেলা পুলিশ সুপার, সংসদ সদস্যসহ বিভিন্ন উপজেলা থেকে আসা সুধীজনেরা উপস্থিত ছিলেন।
আরটিভি/টিআর



