ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

নেশার টাকার জন্য মা ও ভাইকে কুপিয়ে জখম

রাজশাহী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০৯:১৯ পিএম
ছবি: আরটিভি

নেশার টাকা চাওয়াকে কেন্দ্র করে রাজশাহীতে মাদকাসক্ত এক যুবকের হামলায় তার মা ও ছোট ভাই গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় মো. মেহেদী হাসান ওরফে মুন্না (৩৪) নামে ওই যুবককে গ্রেপ্তার করেছে চন্দ্রিমা থানা পুলিশ। হামলায় ব্যবহৃত ধারালো বঁটিও উদ্ধার করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকালে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডী উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার মেহেদী হাসান ওই এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে। আহতরা হলেন তার মা মোসা. মনোয়ারা খাতুন ওরফে টুলু (৫৫) এবং ছোট ভাই মো. মৃদুল (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নেশার জন্য টাকা চাওয়াকে কেন্দ্র করে মেহেদী হাসানের সঙ্গে পরিবারের সদস্যদের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে তিনি ধারালো বঁটি হাতে নিয়ে মা ও ছোট ভাইয়ের ওপর হামলা চালান। এতে দুজনই গুরুতর আহত হন।

ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছায় চন্দ্রিমা থানা পুলিশের একটি দল। এ সময় আহত মা ও ভাইকে উদ্ধারের জন্য পুলিশ বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করা হয়। ঘটনার পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দিলে মেহেদী হাসানকে মারধরও করা হয়।

পুলিশ পরে আহত তিনজনকেই উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় আহত মনোয়ারা খাতুনের মেয়ে বাদী হয়ে চন্দ্রিমা থানায় মামলা করেন। মামলার ভিত্তিতে মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য এবং ঘটনাস্থলে অভিযান চালিয়ে হামলায় ব্যবহৃত ধারালো বঁটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজীউর রহমান বলেন, পারিবারিক বিরোধ এবং নেশার টাকার বিষয়কে কেন্দ্র করে মেহেদী হাসান তার মা ও ভাইকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি হামলায় ব্যবহৃত বঁটিও উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, গ্রেপ্তার মেহেদী হাসান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসা শেষে সুস্থ হলে তাকে আদালতে পাঠানো হবে।

এদিকে ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকটি ফেসবুক আইডি ও পেজ থেকে আহত মা ও ভাইয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। এতে এলাকায় বিভ্রান্তি তৈরি হয়। তবে পুলিশ জানিয়েছে, আহত দুজনের কেউই মারা যাননি।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অবশেষে বাঁধের কাজের অর্থ আত্মসাতকারীর পরিচয় মিলল
হাওরের বোরো ফসলরক্ষা ডুবন্ত বাঁধ নির্মাণ কাজের প্রকল্পের স্টেশনারি মালামাল ক্রয় ও আপ্যায়ন খরচসহ আনুষাঙ্গিক বিল বাবদ ১ পারসেন্ট (ভাগ) টাকার একটি চেকের আড়াই লাখের বেশি টাকা বাহক ও সংশ্লিষ্ট কর্মকর্তার অগোচরেই উত্তোলন ও আত্মসাতের অভিযোগ উঠেছে। সম্প্রতি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এই ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
অবশেষে বাঁধের কাজের অর্থ আত্মসাতকারীর পরিচয় মিলল
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর পানির নিচ দিয়ে ইয়াবা পাচারের অভিনব কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে।
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভার নতুন ব্লিডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন।
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
আরও পড়ুন
আরাফাত রহমান কোকোর দর্শনে দেশজুড়ে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা
‘জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ’
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
ঢাকা-কুমিল্লা ৮১ কিমি এলিভেটেড রেলপথ নির্মাণের উদ্যোগ