ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

৪৫ জন যাত্রী নিয়ে বাস খাদে, নিহত ১

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ০২:০১ এএম
ছবি: আরটিভি

সুনামগঞ্জ -সিলেট সড়কের জানিগাঁও নামক স্থানে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী।

নিহতের নাম শিউলি রানী দাস (২৯)। তিনি জেলার দোয়ারাবাজার উপজেলার বসন্তপুর গ্রামের গোবিন্দ দাসের স্ত্রী। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। আহতরা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

সোমবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জ সিলেট সড়কের সুনামগঞ্জ সদর উপজেলার জানিগাঁও গ্রামের কাছে দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও যাত্রীরা জানায়, সোমবার রাতে ৪৫ জন যাত্রী নিয়ে একটি বাস সিলেট থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। বাসটি সুনামগঞ্জ সদর উপজেলার জানিগাঁও এলাকায় আসলে ঢাকা থেকে আসা অন্য একটি বাসকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়।

এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ও সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। এর মধ্যে দোয়ারাবাজার উপজেলার বসন্তপুর গ্রামের বাসিন্দা শিউলি রানি দাস নামের ঘটনাস্থলেই নিহত হন।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার রাতে সিলেট থেকে আসা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা বাসটি উদ্ধার করে। এসময় অনেক যাত্রী আহত হয়েছেন এবং ১ জন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

সুনামগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম বলেন, সোমবার রাতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। ৪ জন গুরুতর আহত হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বৃষ্টির পানিতে ডুবেছে ধান ও পেঁয়াজের বীজতলা, গো-খাদ্যের সংকটের আশঙ্কা
ঝিনাইদহের শৈলকুপায় অসময়ের বৃষ্টিতে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতে ডুবে গেছে মাঠের কাঁচা-পাকা ও কাটা ধানসহ পেঁয়াজের বীজতলা।
বৃষ্টির পানিতে ডুবেছে ধান ও পেঁয়াজের বীজতলা, গো-খাদ্যের সংকটের আশঙ্কা
শেরপুরে রোহিঙ্গা নারীর নামে একই দিনে জন্ম-মৃত্যু সনদ দেওয়ার অভিযোগ
শেরপুরের শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে রোহিঙ্গা নাগরিকদের নামে ভুয়া জন্ম ও মৃত্যু সনদ প্রদানের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।
শেরপুরে রোহিঙ্গা নারীর নামে একই দিনে জন্ম-মৃত্যু সনদ দেওয়ার অভিযোগ
ঝিনাইদহ সীমান্তে নারী-শিশুসহ আটক ৫
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারী শিশুসহ ৫ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ঝিনাইদহ সীমান্তে নারী-শিশুসহ আটক ৫
মালয়েশিয়া যাওয়ার স্বপ্নে ট্রলারে যাত্রা, কক্সবাজারের লাবণী সৈকত পয়েন্টে উদ্ধার ২৮
কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে অবৈধ পথে মালয়েশিয়াগামী ট্রলার বোঝাই নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মালয়েশিয়া যাওয়ার স্বপ্নে ট্রলারে যাত্রা, কক্সবাজারের লাবণী সৈকত পয়েন্টে উদ্ধার ২৮
ঝিনাইদহে বিপুল পরিমাণ ভারতীয় সিরাপ জব্দ
শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টা ১৫ মিনিটের দিকে মহেশপুর উপজেলার সীমান্তবর্তী যাদবপুর থেকে মহেশপুরগামী পাকা সড়কের বগা এলাকায় এ অভিযান চালানো হয়।
ঝিনাইদহে বিপুল পরিমাণ ভারতীয় সিরাপ জব্দ
আরও পড়ুন
কিশোরীকে হাত ধরে টেনে বিছানার লেপের নিচে নিয়ে গেলেন ইমাম, অতঃপর... 
সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠনের নেতা এনামুল গ্রেপ্তার
তাহিরপুরে পোকার আক্রমণ ‘তছনছ’ বোরোর বীজতলা
সুনামগঞ্জ সীমান্ত থেকে ভারতীয় গরু-ঘোড়া-কয়লা ও জিরা জব্দ