ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

কাঁটাতারের বেড়ায় সংকুচিত স্কুলমাঠ, দুর্ঘটনার শঙ্কায় ছাত্ররা

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ০১:১৮ পিএম
ছবি: আরটিভি

লক্ষ্মীপুরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে ধর্মপুর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের একাংশ কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে। এতে বিদ্যালয়ের খেলার মাঠের আয়তন সংকুচিত হয়ে শিক্ষার্থীদের খেলাধুলা ও স্বাভাবিক চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। পাশাপাশি কাঁটাতারের বেড়ার কারণে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়ের খেলার মাঠের একাংশ কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। এতে মাঠের স্বাভাবিক ব্যবহার বাধাগ্রস্ত হচ্ছে এবং শিক্ষার্থীদের খেলাধুলার জায়গা কমে গেছে।

বিদ্যালয়-সংশ্লিষ্ট ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০১ সালে ধর্মপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার সময় স্থানীয় আব্দুল আলীর কাছ থেকে ১২ শতাংশ জমি এওয়াজ-বদল এবং আরও ৫ শতাংশ জমি বিদ্যালয়ের নামে দান দেওয়ার কথা ছিল। এর বিপরীতে বিদ্যালয় কর্তৃপক্ষ আব্দুল আলীর বাড়ির পাশে স্থানীয় আইনজীবী মনোরঞ্জন পালের কাছ থেকে ১২ শতাংশ জমি কিনে দেওয়ার কথা ছিল।

তবে অভিযোগ রয়েছে, ওই জমি বিদ্যালয়ের নামে রেজিস্ট্রি না করে সাবেক বিদ্যালয় সভাপতি আমিন হাওলাদার ও সাবেক প্রধান শিক্ষক বেলাল হোসেনের নামে রেজিস্ট্রি করা হয়। ফলে আব্দুল আলী প্রতিশ্রুত জমি না পাওয়ায় তার মালিকানাধীন জমিতে কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে নিয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের।

আরও পড়ুন

এতে বিদ্যালয়ের খেলার মাঠ সংকুচিত হওয়ায় শিক্ষার্থীদের খেলাধুলা ও শারীরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। একই সঙ্গে মাঠে কাঁটাতারের বেড়া থাকায় অসাবধানতাবশত শিক্ষার্থীরা আহত হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন মুঠোফোনে বলেন, বিষয়টি নিয়ে শিগগিরই একটি মীমাংসা বৈঠক হওয়ার কথা রয়েছে।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত আব্দুল আলীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

স্থানীয়রা দ্রুত বিষয়টি তদন্ত করে জমি-সংক্রান্ত বিরোধের সমাধান এবং শিক্ষার্থীদের খেলাধুলার পরিবেশ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াই প্রূ মারমা বলেন, বিষয়টি আমি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
মা ইলিশ সংরক্ষণে সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকার ও দায়িত্ববোধ বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
অবশেষে বাঁধের কাজের অর্থ আত্মসাতকারীর পরিচয় মিলল
হাওরের বোরো ফসলরক্ষা ডুবন্ত বাঁধ নির্মাণ কাজের প্রকল্পের স্টেশনারি মালামাল ক্রয় ও আপ্যায়ন খরচসহ আনুষাঙ্গিক বিল বাবদ ১ পারসেন্ট (ভাগ) টাকার একটি চেকের আড়াই লাখের বেশি টাকা বাহক ও সংশ্লিষ্ট কর্মকর্তার অগোচরেই উত্তোলন ও আত্মসাতের অভিযোগ উঠেছে। সম্প্রতি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এই ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
অবশেষে বাঁধের কাজের অর্থ আত্মসাতকারীর পরিচয় মিলল
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর পানির নিচ দিয়ে ইয়াবা পাচারের অভিনব কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে।
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
আরও পড়ুন
স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে
মাদরাসায় শিশুশিক্ষার্থীদের শিকলে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল
শিকলে বেঁধে মাদরাসার শিশুকে পেটানোর ভিডিও ভাইরাল
রাশেদ খানের হস্তক্ষেপে নিয়োগ পাচ্ছেন ‘বসতভিটা না থাকা’ সেই প্রার্থী