ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

জামালপুরে ৯ দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ মাদরাসাছাত্রের

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ০৫:২৪ পিএম
নিখোঁজ রাজিব। ছবি: সংগৃহীত

জামালপুরের ইসলামপুরে নানি বাড়ি থেকে মাদরাসায় যাওয়ার পথে নিখোঁজ হওয়ার ৯ দিন পেরিয়ে গেলেও এখনও খোঁজ মেলেনি রাজিব (১১) নামে এক মাদরাসাছাত্রের।

গত ১৭ আগস্ট উপজেলার চর পুটিমারী ইউনিয়নের চিনার চর গ্রামের নানি বাড়ি থেকে গোয়ালের চর ইউনিয়নের সভার চর জসিবাড়ী মাদরাসায় যাওয়ার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হয় সে।

নিখোঁজ রাজিব গোয়ালের চর ইউনিয়নের কাছিমার চর গ্রামের ইয়াকুবের ছেলে। সে ওই মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী।

আরও পড়ুন

এ ঘটনায় ২১ আগস্ট ইসলামপুর থানার সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এদিকে একমাত্র ছেলের সন্ধান না পেয়ে তার বাবা ও মা এখন পাগলপ্রায়।

এ ব্যাপারে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, থানায় সাধারণ ডায়েরি করার পর নিখোঁজের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে উদ্ধারের জন্য পুলিশের টিম কাজ করছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নতুন বউ নিয়ে বোনের বিয়েতে যাওয়াই হলো প্রবাসীর কাল, অতঃপর...
দুই মাস আগে শুরু হওয়া নতুন জীবনের রঙিন স্বপ্নের রেশ তখনও কাটেনি।
নতুন বউ নিয়ে বোনের বিয়েতে যাওয়াই হলো প্রবাসীর কাল, অতঃপর...
আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন
সাভারের আশুলিয়ায় তুলার গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।  শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে জামগড়া এলাকায় আগুনের সূত্রপাত ঘটে।   রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মামুন হোসেন। তিনি বলেন, রাত ৯টা ৪০ মিনিটের দিকে আশুলিয়া জামগড়া এলাকায় একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ডিপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।  আরটিভি/এসআর
আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন
বীরাঙ্গনা মোজেফা খাতুনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
ঠাকুরগাঁওের রাণীশংকৈলে মুক্তিযুদ্ধের নির্যাতিত বীরাঙ্গনা মোজেফা খাতুনকে (৭৭) রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হয়েছে। 
বীরাঙ্গনা মোজেফা খাতুনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন ও সম্পাদক কে.এম. লিমন
সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মো. করিম মাহমুদ লিমন (কে.এম. লিমন) নির্বাচিত হয়েছেন।
গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন ও সম্পাদক কে.এম. লিমন
প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট
গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ‘বিকাশ’-এর ডিস্ট্রিবিউটরের প্রায় তিন কোটি টাকা লুটের ঘটনা ঘটেছে। এসময় করা গুলিতে একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন।
প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট
আরও পড়ুন
নিখোঁজের চার দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার
রাতে নিখোঁজ, সকালে সড়কের পাশে মিলল যুবকের মরদেহ
পাবনার সুজানগরে তরুণ নিখোঁজ: অনুসন্ধানে পরিবারের আকুতি
নিখোঁজ মেয়ের শোকে মায়ের মৃত্যু, ১৭ দিনেও সন্ধান মেলেনি শিমুর