ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

জাতীয় চার নেতার মুরালকে ‘অপ্রাসঙ্গিক’ আখ্যা দিয়ে অপসারণ করলেন ইউএনও

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ০৪:৩৭ পিএম
ঐতিহাসিক মুক্তিযোদ্ধা চত্বরে জাতীয় ৪ নেতার ছবি ও বর্তমান অবস্থা। ছবি: আরটিভি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহাসিক তেলিয়াপাড়া স্মৃতিসৌধ সংলগ্ন জগদীশপুরের মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় ৪ নেতা—সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মুহাম্মদ মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানের ছবি অপসারণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।

জানা যায়, অনেক আগে থেকেই মুক্তিযোদ্ধা চত্বরে জাতীয় চার নেতার মুরালাকৃতির ছবি স্থাপন করা ছিল। সম্প্রতি মাস খানেক আগে মাধবপুরের তৎকালীন ইউএনও জাহিদ বিন কাসেমের নির্দেশে ছবিগুলোকে ‘অপ্রাসঙ্গিক’ আখ্যা দিয়ে অপসারণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। বিষয়টি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

তবে ওই ইউএনও বদলি হওয়ার পর এবার প্রকাশ্যে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। একই সঙ্গে অপসারণ করা জাতীয় ৪ নেতার ছবি পুনরায় স্থাপনের দাবি জানিয়েছেন তারা। মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতারাও এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন।

বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ বলেন, ‘দীর্ঘদিন ধরে সরকারি অনুদানে নির্মিত মুক্তিযোদ্ধা চত্বরে জাতীয় চার নেতার ছবি ছিল। কোনো যথাযথ প্রক্রিয়া ছাড়া ছবিগুলো অপসারণ করা হয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’

এ ঘটনায় মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. অলিদ মিয়াও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন। আবেগঘন এক পোস্টে তিনি প্রশ্ন করেন, ‘ছবিগুলো কি খুব সমস্যা করছিল এই সরকারকে?’

তিনি আরও বলেন, স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তাদের যথাযথ সম্মান দেওয়া উচিত। ঐতিহাসিক নেতাদের ছবি মুছে ফেলার সংস্কৃতি চালু থাকলে সময়ের ব্যবধানে সবাই এই অপসংস্কৃতির শিকার হতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে মাধবপুরের বর্তমান ইউএনও মেহেদী হাসানের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ট্রাকের পাথরের নিচে মিললো গাড়ির যন্ত্রাংশ, ১৩৫ ভারতীয় মোবাইল উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে পৃথক অভিযানে ৩ কোটি ৬ লাখ ৯৪ হাজার টাকা সিজার মূল্যের বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এর মধ্যে পাথরবোঝাই একটি ভারতীয় ট্রাক থেকে ৭০৮ পিস ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ ও পাঁচটি বেনারসি শাড়ি এবং ভোলাহাট থেকে ১৩৫টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
ট্রাকের পাথরের নিচে মিললো গাড়ির যন্ত্রাংশ, ১৩৫ ভারতীয় মোবাইল উদ্ধার
ঈশ্বরদীতে বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত‍্যু
পাবনার ঈশ্বরদীতে ফসলের ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে রকিবুল সরদার (৩৭) নামে এক কৃষি শ্রমিকের মৃত‍্যু হয়েছে। এ সময় শামসুল মৃধা (৪৫) নামে আরেক শ্রমিক আহত হয়েছেন।
ঈশ্বরদীতে বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত‍্যু
ভাঙ্গায় থানার সামনে গুলি, সেই তরুণ-তরুণী বনানীতে গ্রেপ্তার
ফরিদপুরের ভাঙ্গায় হাইওয়ে থানার সামনে অস্ত্র উঁচিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করার ঘটনায় হামিদুল গাজী (৪২) নামে এক যুবক ও তার বান্ধবী শিমু আক্তার তিশাকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত প্রাইভেটকার ও একটি রিভলবার জব্দ করা হয়েছে।
ভাঙ্গায় থানার সামনে গুলি, সেই তরুণ-তরুণী বনানীতে গ্রেপ্তার
২৬ বছরের চলাচলের পথ বন্ধ করে বাউন্ডারি নির্মাণ, ইউএনওর চিঠি
হবিগঞ্জের মাধবপুরে দীর্ঘ ২৬ বছর ধরে ৪ হিন্দু পরিবারের ব্যবহৃত চলাচলের পথ বন্ধ করে বাউন্ডারি নির্মাণের অভিযোগে দ্রুত ব্যবস্থা নিতে মাধবপুর থানার ওসি ও জগদীশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে লিখিত নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান।
২৬ বছরের চলাচলের পথ বন্ধ করে বাউন্ডারি নির্মাণ, ইউএনওর চিঠি
চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ
চীনা নৌবাহিনীর জাহাজ তিনটি আগামী ২১ সেপ্টেম্বর বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে।
চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনাতেও দায়িত্ববিচ্যুত হননি ইউএনও মেহেদী হাসান
দেশের ১২ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দিলো সরকার
মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন কালীগঞ্জের ইউএনও
জাতীয় ৪ নেতার মুরাল অপসারণ, ইউএনও দায় চাপালেন মৃত মুক্তিযোদ্ধার ওপর