ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

লাটাহাম্বারের চাপায় প্রাণ গেল ৩ বছরের শিশুর

মাগুরা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ১০:০২ পিএম
প্রতীকী ছবি

মাগুরার শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিপুল শেখ (২৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার আমলসার ইউনিয়নের মাদিয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মোহাম্মদ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার পূর্ব মাদলা গ্রামের কবীর মন্ডলের ছেলে।

স্বজনরা জানান, মাত্র তিন মাস বয়সে বাবা-মায়ের বিচ্ছেদ হলে মায়ের সঙ্গে নানাবাড়ি মাদিয়াপাড়ায় বসবাস করে আসছিল শিশুটি।

স্থানীয়রা জানান, বিকেলে রাস্তার পাশে খেলছিল শিশু মোহাম্মদ। এ সময় বদনপুরের দিক থেকে শ্রীপুরগামী একটি স্যালো ইঞ্জিনচালিত লাটাহাম্বার গাড়ি সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে শিশুটি রাস্তার দিকে ছুটে গেলে গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা গাড়িটিকে ধাওয়া করলে প্রায় পাঁচ কিলোমিটার দূরে কালিনগর বাজার পার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় গাড়িতে থাকা দুজন পালিয়ে গেলেও চালক হিসেবে পরিচয় দেওয়া বিপুল শেখ পাশের একটি বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরে স্থানীয়রা বাড়িটি ঘেরাও করে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে বিপুল শেখকে আটক করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন

তবে আটক বিপুলের দাবি, দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন হেলপার পরান।

পুলিশ জানায়, পরান ও স্বজল নামে আরও দুজন ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তাদের বাড়ি শ্রীপুরের নাকোল এলাকায়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নতুন বউ নিয়ে বোনের বিয়েতে যাওয়াই হলো প্রবাসীর কাল, অতঃপর...
দুই মাস আগে শুরু হওয়া নতুন জীবনের রঙিন স্বপ্নের রেশ তখনও কাটেনি।
নতুন বউ নিয়ে বোনের বিয়েতে যাওয়াই হলো প্রবাসীর কাল, অতঃপর...
আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন
সাভারের আশুলিয়ায় তুলার গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।  শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে জামগড়া এলাকায় আগুনের সূত্রপাত ঘটে।   রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মামুন হোসেন। তিনি বলেন, রাত ৯টা ৪০ মিনিটের দিকে আশুলিয়া জামগড়া এলাকায় একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ডিপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।  আরটিভি/এসআর
আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন
বীরাঙ্গনা মোজেফা খাতুনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
ঠাকুরগাঁওের রাণীশংকৈলে মুক্তিযুদ্ধের নির্যাতিত বীরাঙ্গনা মোজেফা খাতুনকে (৭৭) রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হয়েছে। 
বীরাঙ্গনা মোজেফা খাতুনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন ও সম্পাদক কে.এম. লিমন
সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মো. করিম মাহমুদ লিমন (কে.এম. লিমন) নির্বাচিত হয়েছেন।
গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন ও সম্পাদক কে.এম. লিমন
প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট
গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ‘বিকাশ’-এর ডিস্ট্রিবিউটরের প্রায় তিন কোটি টাকা লুটের ঘটনা ঘটেছে। এসময় করা গুলিতে একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন।
প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট
আরও পড়ুন
অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন না: রাশেদ খাঁন
বন্ধ মিটারে ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার দেখিয়ে বিল ২৯ হাজার!
১৮ বছর ফ্যাসিবাদের রক্তচক্ষুকে ভয় করিনি: সংস্কৃতিমন্ত্রী
আলেয়ার সেপ্টেম্বরের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি, মাগুরায় তোলপাড়