ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় অজ্ঞাত যুবকের মৃত্যু

সোনারগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ০৬:৫৪ পিএম
ছবি: আরটিভি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয় সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) দুপুর আড়াইটার দিকে মোগরাপাড়া চৌরাস্তায় আফিয়া সিএনজি ফিলিং স্টেশন সংলগ্ন মহাসড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে চৌরাস্তা এলাকার আফিয়া সিএনজি ফিলিং স্টেশনের সামনের সড়ক অতিক্রমকালে আইকনিক পরিবহনের একটি দ্রুতগামী বাস ওই যুবককে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছায়।

আরও পড়ুন

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম বলেন, নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক গাড়িটি আটকের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নতুন বউ নিয়ে বোনের বিয়েতে যাওয়াই হলো প্রবাসীর কাল, অতঃপর...
দুই মাস আগে শুরু হওয়া নতুন জীবনের রঙিন স্বপ্নের রেশ তখনও কাটেনি।
নতুন বউ নিয়ে বোনের বিয়েতে যাওয়াই হলো প্রবাসীর কাল, অতঃপর...
আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন
সাভারের আশুলিয়ায় তুলার গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।  শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে জামগড়া এলাকায় আগুনের সূত্রপাত ঘটে।   রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মামুন হোসেন। তিনি বলেন, রাত ৯টা ৪০ মিনিটের দিকে আশুলিয়া জামগড়া এলাকায় একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ডিপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।  আরটিভি/এসআর
আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন
বীরাঙ্গনা মোজেফা খাতুনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
ঠাকুরগাঁওের রাণীশংকৈলে মুক্তিযুদ্ধের নির্যাতিত বীরাঙ্গনা মোজেফা খাতুনকে (৭৭) রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হয়েছে। 
বীরাঙ্গনা মোজেফা খাতুনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন ও সম্পাদক কে.এম. লিমন
সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মো. করিম মাহমুদ লিমন (কে.এম. লিমন) নির্বাচিত হয়েছেন।
গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন ও সম্পাদক কে.এম. লিমন
প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট
গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ‘বিকাশ’-এর ডিস্ট্রিবিউটরের প্রায় তিন কোটি টাকা লুটের ঘটনা ঘটেছে। এসময় করা গুলিতে একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন।
প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট
আরও পড়ুন
হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১৩৪৯
এস এম সুলতানের মৃত্যুবার্ষিকী: প্রথম দিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
নানা পাটেকরের মৃত্যু ঘিরে রহস্যের সন্ধানে পুলিশ
নোয়াখালীতে এসিড গিলে যুবকের মৃত্যু