ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

৮১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ স্বামী-স্ত্রী ধরা

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ১২:০৬ পিএম
গ্রেপ্তার স্বামী-স্ত্রী। ছবি: আরটিভি

নওগাঁয় ৮১৭ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চিহ্নিত মাদক কারবারি স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা থানার দেওয়ালকুড়ি (রামরামপুর) এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন পত্নীতলা থানার দেওয়ালকুড়ি (রামরামপুর) গ্রামের মৃত এরফান আলীর ছেলে মো. সিরাজুল ইসলাম (৪০) এবং তার স্ত্রী মোছা. ডলি খাতুন (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের একটি চৌকস দল শনিবার রাতে ওই দম্পতির নিজ বাড়িতে আকস্মিক অভিযান চালায়। এ সময় তাদের বাড়ি তল্লাশি করে হেফাজতে থাকা ৮১৭ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, গ্রেপ্তারকৃত স্বামী-স্ত্রী বেশ কিছুদিন ধরে এলাকায় সিন্ডিকেট তৈরি করে মাদকের রমরমা কারবার চালিয়ে আসছিলেন। তারা মূলত পাইকারি ও খুচরা পর্যায়ে এই মাদক সরবরাহ করতেন।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষায় আমাদের এই মাদকবিরোধী অভিযান আগামীতেও চলমান থাকবে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নারায়ণগঞ্জে বাড়িতে গ্যাস থেকে আগুনে দগ্ধ ৩ জন
নারায়ণগঞ্জ ফতুল্লায় একটি ফ্ল্যাটে গ্যাস থেকে সৃষ্ট আগুনে স্বামী- স্ত্রী সহ তিনজন দগ্ধ হয়েছে। শনিবার (২১ নভেম্বর)  ভোর সাড়ে ৫ টার দিকে পশ্চিম মাসদাইর এলাকায় আসলাম মিয়ার চারতলা  বাড়ির নীচ তলায় এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জে বাড়িতে গ্যাস থেকে আগুনে দগ্ধ ৩ জন
বৃষ্টির পানিতে ডুবেছে ধান ও পেঁয়াজের বীজতলা, গো-খাদ্যের সংকটের আশঙ্কা
ঝিনাইদহের শৈলকুপায় অসময়ের বৃষ্টিতে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতে ডুবে গেছে মাঠের কাঁচা-পাকা ও কাটা ধানসহ পেঁয়াজের বীজতলা।
বৃষ্টির পানিতে ডুবেছে ধান ও পেঁয়াজের বীজতলা, গো-খাদ্যের সংকটের আশঙ্কা
শেরপুরে রোহিঙ্গা নারীর নামে একই দিনে জন্ম-মৃত্যু সনদ দেওয়ার অভিযোগ
শেরপুরের শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে রোহিঙ্গা নাগরিকদের নামে ভুয়া জন্ম ও মৃত্যু সনদ প্রদানের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।
শেরপুরে রোহিঙ্গা নারীর নামে একই দিনে জন্ম-মৃত্যু সনদ দেওয়ার অভিযোগ
ঝিনাইদহ সীমান্তে নারী-শিশুসহ আটক ৫
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারী শিশুসহ ৫ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ঝিনাইদহ সীমান্তে নারী-শিশুসহ আটক ৫
মালয়েশিয়া যাওয়ার স্বপ্নে ট্রলারে যাত্রা, কক্সবাজারের লাবণী সৈকত পয়েন্টে উদ্ধার ২৮
কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে অবৈধ পথে মালয়েশিয়াগামী ট্রলার বোঝাই নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মালয়েশিয়া যাওয়ার স্বপ্নে ট্রলারে যাত্রা, কক্সবাজারের লাবণী সৈকত পয়েন্টে উদ্ধার ২৮
আরও পড়ুন
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ২৯৯ জন ধরা
ঢাকায় পুলিশের চেকপোস্টে ৪ ককটেলসহ গ্রেপ্তার ১
ঢাকায় নিষিদ্ধ কৃষক লীগের এক নেতা গ্রেপ্তার
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গসংগঠনের আরও ৪ নেতাকর্মী ধরা