ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

লংগদুতে নিম্নমানের সামগ্রী দিয়ে বাজার শেড নির্মাণের ঢালাই

রাঙামাটি (লংগদু) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ০৭:২৪ পিএম

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অধীনে লংগদু উপজেলা বাজার সম্প্রসারণ প্রকল্পের আওতায় নির্মাণাধীন একটি বাজার শেড তৈরিতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। আনুমানিক ৪৩ থেকে ৪৫ লাখ টাকা ব্যয়ে গৃহীত এই প্রকল্পের শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে আসছে বলে অভিযোগ উঠেছে।

রোববার (৩০ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয়দের প্রবল আপত্তি তোয়াক্কা না করেই চরম নিম্নমানের কংক্রিট ও রড ব্যবহার করে ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চালিয়ে যাওয়া হচ্ছে।

নিম্নমানের কংক্রিট ব্যবহারের বিষয়ে জানতে চাওয়া হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক জসিম জানান, দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর নির্দেশেই এই কংক্রিট ও নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে।

আরও পড়ুন

অভিযোগের বিষয়ে লংগদু বাজার কমিটির সভাপতি সবুজ বলেন, কাজের শুরু থেকেই জেলা পরিষদের এই ভবনটি নির্মাণে নানা ধরনের অনিয়ম করা হচ্ছে। আমরা বাজার কমিটির পক্ষ থেকে বারবার নিষেধ করা সত্ত্বেও ঠিকাদারি প্রতিষ্ঠান কোনো কথা না শুনে নিম্নমানের সামগ্রী দিয়েই কাজ চালিয়ে যাচ্ছে।

image

অন্যদিকে, ঠিকাদার প্রতিষ্ঠান অনিয়মের দায় প্রকৌশলীর ওপর চাপিয়ে দিলেও বক্তব্য নেওয়ার জন্য সংশ্লিষ্ট সহকারী প্রকৌশলী সিদ্দিকুর রহমানকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কাজের সার্বিক নিম্নমান নিয়ে অসন্তোষ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা জানান, কোনো অদৃশ্য শক্তির প্রভাবে আইন-কানুন বা মানকে তোয়াক্কা না করে এভাবে কাজ চালানো হচ্ছে তা তাদের বোধগম্য নয়। ভবনের ভবিষ্যৎ স্থায়িত্ব ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে জেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ ও তদন্ত দাবি করেছেন এলাকার সাধারণ মানুষ।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঠোঁট-তালুকাটা শিশুদের মুখে হাসি ফোটাতে শাহরাস্তিতে মানবিক উদ্যোগ
একটি শিশুর মুখে হাসি, একটি পরিবারের বুকে স্বস্তি— এই প্রত্যাশাকে সামনে রেখে ঠোঁট ও তালুকাটা শিশুদের পাশে দাঁড়িয়েছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারে অবস্থিত মেডিল্যাব হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টার।
ঠোঁট-তালুকাটা শিশুদের মুখে হাসি ফোটাতে শাহরাস্তিতে মানবিক উদ্যোগ
শেরপুরের ২ উপজেলায় পাখি শিকার বন্ধে অভিযান
পাখি শিকার বন্ধে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শেরপুর, শেরপুর বার্ড ক্লাব এবং প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইন এর উদ্যোগে সদর ও নকলা উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
শেরপুরের ২ উপজেলায় পাখি শিকার বন্ধে অভিযান
হারিয়ে যাওয়ার ৫০ বছর পর পাকিস্তান থেকে ভাইদের কাছে ফিরলেন পরী বেগম
দীর্ঘ ৫০ বছরের বিচ্ছেদ। শৈশবে হারিয়ে যাওয়া, মানব পাচারকারী চক্রের কবলে পড়ে ভারত হয়ে পাকিস্তানে চলে যাওয়া। এরপর কেটে গেছে জীবনের পাঁচটি দশক।
হারিয়ে যাওয়ার ৫০ বছর পর পাকিস্তান থেকে ভাইদের কাছে ফিরলেন পরী বেগম
খুলনার হত্যা মামলার আসামি চট্টগ্রামে ধরা
সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 
খুলনার হত্যা মামলার আসামি চট্টগ্রামে ধরা
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
আরও পড়ুন
সোনা চুরির অপবাদে ভেঙেছিল সংসার, ১২ বছর পর সামনে এলো চরম সত্য
আওয়ামী লীগ নেতা সরোয়ার গ্রেপ্তার
লংগদুতে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত