ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

১২ বছর আগের সোনা চুরির রহস্য উন্মোচন

রাঙামাটি (লংগদু) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ১২:২২ পিএম
ছবি : সংগৃহীত

রাঙামাটির লংগদু উপজেলায় দীর্ঘ ১২ বছর আগে ঘর থেকে চুরি হয়ে যাওয়া সোনার গহনা চট্টগ্রামের একটি জুয়েলার্স থেকে উদ্ধার ও বন্ধক রাখার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে লংগদু থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালে বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়নের খেদারমারা এলাকার চান মিয়ার মেয়ে সাবিনা ইয়াসমিনের সঙ্গে লংগদুর মাইনীমুখ এলাকার বাসিন্দা জামাল উদ্দিন বেপারীর ছেলে মো. রমজানের বিয়ে হয়। বিয়ের সময় দেনমোহরসহ মোট ৪ ভরি ৪ আনা ১ রতি সোনা সাবিনা ইয়াসমিনকে দেওয়া হয়েছিল। কিন্তু ২০১২ সালে তাদের ঘর থেকেই ওই সোনার গহনাগুলো চুরি হয়ে যায়। সে সময় অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি।

দীর্ঘদিন পর ২০২৪ সালে সাবিনা ইয়াসমিন জানতে পারেন যে, তার স্বামীর বড় ভাই আবু হানিফ (যিনি মাইনীমুখ বাজারের ‘ঢাকা বীজ ভাণ্ডার -এর মালিক এবং গাউসপুরের বাসিন্দা) ও তার পরিবারের লোকজন ওই চুরি হওয়া সোনা চট্টগ্রামের একটি জুয়েলার্সে বন্ধক রেখেছেন।

এ বিষয়ে চট্টগ্রামের ‘উমা জুয়েলার্স’-এর মালিক অমল বাবু জানান, ২০১২ সালের ১৫ মে এক ভরি তেরো আনা তিন রতি সোনা বিক্রির জন্য আনা হয়েছিল। দোকানের ক্রয়কৃত মেমো না থাকায় সেটি বন্ধক রাখা হয় এবং ৫০ হাজার টাকা দেওয়া হয়। সে সময় দোকানে আবু হানিফ, রাবেয়া ও মেহরাজ উপস্থিত ছিলেন। তবে মেহরাজের নামে সোনাটি এন্ট্রি করা হয় এবং খাতায় তার স্বাক্ষর রয়েছে। বাকী সোনা কোথায় বিক্রি করা হয়েছে সে বিষয়ে জুয়েলার্স মালিক কিছু বলতে পারেননি।

এদিকে অভিযুক্ত আবু হানিফের সঙ্গে সোনার বিষয়ে কথা বলতে গেলে তিনি তা অস্বীকার করেন।

অন্যদিকে স্বামী রমজান জানান, তাদের বিবাহিত জীবনে স্ত্রীকে দেওয়া সোনা তার ভাই ঘর থেকে চুরি করেছিলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন পারিবারিক অসন্তোষ চলতে থাকে এবং একপর্যায়ে ২০২৪ সালে তাদের ডিভোর্স হয়ে যায়। পরবর্তী সময়ে অনেক খোঁজাখুঁজির পর চট্টগ্রামের উমা জুয়েলার্সে ১ ভরি তেরো আনা তিন রতি সোনা বন্ধক দেওয়ার সন্ধান পান তারা। বাকি সোনা কোথায় বিক্রি করা হয়েছে তা তার জানা নেই।

চুরি হওয়া সোনা ও এর সঙ্গে জড়িতদের সন্ধান পাওয়ার পর গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে লংগদু থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে লংগদু থানার সঙ্গে যোগাযোগ করা হলে পুলিশ জানায়, অভিযোগের বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সব পদ স্থগিত
ভোলায় ব্যক্তিগত আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা দক্ষিণ জেলা শাখার সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিনের সব সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে দলটি।
আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সব পদ স্থগিত
ময়মনসিংহে বিজিবির গুলিতে যুবকের মৃত্যু, এলাকায় চরম উত্তেজনা
বিজিবির দাবি, চোরাচালানবিরোধী অভিযানের সময় চোরাকারবারিদের হামলার মুখে তারা আত্মরক্ষার্থে গুলি চালালে নোমান গুলিবিদ্ধ হন। তবে, নিহতের পরিবারের অভিযোগ, তর্কবিতর্কের একপর্যায়ে তাকে গুলি করা হয়েছে।
ময়মনসিংহে বিজিবির গুলিতে যুবকের মৃত্যু, এলাকায় চরম উত্তেজনা
অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন স্বামীর, অতঃপর...
গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে অন্তঃসত্ত্বা স্ত্রী সীমা রানী দাসকে (২৫) কুপিয়ে ও গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামী উদ্ভব দাসের বিরুদ্ধে।
অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন স্বামীর, অতঃপর...
খেজুরের বিচি, শসা ও গামছায় মিলল দুই আসামির ডিএনএ
রংপুরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএ মিলেছে ঘটনাস্থল থেকে সংগ্রহ করা বিভিন্ন আলামতে।
খেজুরের বিচি, শসা ও গামছায় মিলল দুই আসামির ডিএনএ
স্ত্রীর মৃত্যুর সাড়ে তিন ঘণ্টা পর মসজিদে প্রাণ গেল স্বামীর
ঘরে পড়ে ছিল স্ত্রীর নিথর দেহ। শোক বুকে নিয়েই ফজরের আজান দিতে ও নামাজ আদায় করতে মসজিদে যান স্বামী রোমান মোল্যা (৬০)।
স্ত্রীর মৃত্যুর সাড়ে তিন ঘণ্টা পর মসজিদে প্রাণ গেল স্বামীর
আরও পড়ুন
আওয়ামী লীগ নেতা সরোয়ার গ্রেপ্তার