ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

থানা ফটকে 'জয় বাংলা' স্লোগান গ্রেপ্তার ৫

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ০৭:৫০ পিএম
গ্রেপ্তার ৫ জন-ছবি: সংগৃহীত

‎‎গাজীপুরের টঙ্গীতে থানা ফটকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তিন নারীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে টঙ্গী পূর্ব থানা ফটকে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন


‎
‎গ্রেপ্তারকৃতরা হলেন-শারমিন সুলতানা (৩৭), জহুরা বেগম (৬০), শাহিদা (৩৭), মাহাদী হাসান (২৯) ও হারুন অর রশিদ (৩৪)।
‎
‎পুলিশ জানায়, প্রতিদিনের ন্যায় গ্রেপ্তারকৃতদের গাজীপুর আদালতে পাঠাতে পুলিশের ‘প্রিজনভ্যানে’ তুলছিল পুলিশ। এ সময় থানা ফটকের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন আওয়ামী লীগ সমর্থক নারী ও পুরুষ। পরে পুলিশ তাদের ধাওয়া দিয়ে তিন জন নারী ও দুইজন পুরুষকে গ্রেপ্তার করে।

টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাকছুদুল আলম জানিয়েছেন, সন্ধ্যায় গ্রেপ্তার হওয়া পাঁচজনকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
গাইবান্ধার পলাশবাড়ীতে পূর্বশত্রুতার জেরে এক কারাবন্দি কৃষকের পরিবারের দুই বিঘা জমির ফলন্ত লাউক্ষেত কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে পরিবারটির কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে এবং তারা বর্তমানে আরও ক্ষয়ক্ষতির শঙ্কায় ভুগছে।
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার কথা বলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোসাইন আহম্মেদ (৫৫) নামে এক মাদরাসার প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, মূর্তিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনায় জারু মিয়া ওরফে আকবর হোসেন (৩০) ও আকাশ মালদার ওরফে হাসিব (২৮) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া স্বর্ণালংকার, রুপার চেইন এবং পিতল ও তামার বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, মূর্তিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার
সোনার দোকানে ঝুলছিল বিশাল অজগর
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি সোনার দোকানের শোকেসে ঝুলন্ত অবস্থায় প্রায় ১৪ ফুট লম্বা অজগর পাওয়া গেছে। 
সোনার দোকানে ঝুলছিল বিশাল অজগর
বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন, নবদম্পতির মৃত্যু
গাইবান্ধার সাঘাটায় প্রেমের বিয়ে পরিবারের সদস্যরা মেনে না নেওয়ায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনের ঘটনায় নবদম্পতির মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নববধূ তানিশা বেগমের মৃত্যু হয়। পরদিন মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার স্বামী মো. আলামিন।
বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন, নবদম্পতির মৃত্যু
আরও পড়ুন
খুলনার হত্যা মামলার আসামি চট্টগ্রামে ধরা
‘কাজ দেওয়ার’ কথা বলে ফ্ল্যাটে ডেকে নেওয়া হয় তরুণীকে, অতঃপর... 
সোনারগাঁয় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৫
চার্চের ঘণ্টা চুরির ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ৪