ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

জামাইয়ের এলাপাতাড়ি মারধর প্রাণ গেল শশুরের, গ্রেপ্তার ২

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ০৯:২৪ পিএম
গ্রেপ্তার আসামীরা। ছবি : আরটিভি

গাজীপুরের শ্রীপুরের স্বামী-স্ত্রীর ঝগড়ার সমাধান করতে এসে মেয়ের জামাইয়ের লাঠির আঘাতে শশুর হাফিজ উদ্দিনকে হত্যার ঘটনায় দুই আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১ এবং র‌্যাব-৩ এর একটি দল।

শুক্রবার (২৮ আগস্ট) রাত ৮টার দিকে র‌্যাব-১ গাজীপুর (পোড়াবাড়ী) ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শাহ আলম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আসামীরা হলেন হাফিজ উদ্দিন হত্যা মামলার প্রধান আসামী নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি গ্রামের ফেরদৌসের ছেলে ফিরোজ (২৫) এবং চার নাম্বার আসামী রফিকুল ইসলাম (৩৬)।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৬ টার দিকে ফিরোজকে রাজধানীর হাতিরঝিল থানাধীন মরিয়মলেন হতে এবং রফিকুল ইসলামকে হাতিরঝিল থানাধীন চাঁন মসজিদ এলাকা হতে গ্রেপ্তার করা হয়।

ভিকটিম নিহত হাফিজ উদ্দিন (৫০) নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পাঁচগাঁও (উত্তরপাড়া) গ্রামের সাহাব উদ্দিনের ছেলে। তিনি পরিবার নিয়ে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সলিং মোড় এলাকার মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।

আরও পড়ুন

র‌্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শাহ আলম জানান, নিহত হাফিজ উদ্দিনের মেয়ে সুরাইয়া বেগম তার স্বামী ফিরোজ মিয়ার সাথে শ্রীপুর পৌরসভার দারোগারচালা এলাকার মনির হোসেনের বাড়ীতে ভাড়া থাকে। মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে। খবর পেয়ে ওই রাত ১১ টার দিকে সুরাইয়ার বাবা হাফিজ উদ্দিন সলিং মোড়ের ভাড়া বাসা থেকে তার মেয়ের দারোগারচালা এলাকার ভাড়া বাসায় আসেন। বাবার সামনেই মেয়েকে জামাই মারধর করলে শশুর প্রতিবাদ করে। এক পর্যায়ে পরে মেয়ের জামাই ফিরোজ মিয়া, তার ভাই, চাচা ও উকিল বাবার সাথে শশুড় হাফিজ উদ্দিনকে এলাপাতাড়ি মারধর করলে তার মৃত্যু হয়। হত্যার একদিন পর বৃহস্পতিবার (২০ আগস্ট) নিহতের ছেলে মোশারফ হোসেন কাউছার (২৯) বাদী হয়ে আট জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫ জনকে আসামী করে শ্রীপুর থানায় হত্যা মামলা দায়ের করে। আসামীরা হলো ফিরোজ (২৫) ফেরদৌস, জুবেদা, রফিকুল ইসলাম, মিতু, হাবিবুর রহমান হাবু, হান্নান এবং রাকিবসহ অজ্ঞাত ৫ জন। ঘটনার পরপরই আসামীরা এলাকা ছেড়ে পালিয়ে বিভিন্ন স্থানে অবস্থান করে। আসামীদের গ্রেপ্তারের জন্য র‌্যাব-১ ছায়া তদন্ত শুরু করেন। পরে বিশ্বস্ত সোর্স ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এবং র‌্যাব-৩ রাজধানীর হাতিরঝিল থানার আলাদা স্থান থেকে দুইজনকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আসামী দেরকে রাজধানীর হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন জানিয়েছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন-শৃঙ্খলা রক্ষার্থে এবার মাঠে সক্রিয় থাকবে বিশেষ ‘কুইক রেসপন্স টিম’। একই সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণ, মাদক, কিশোর গ্যাং এবং মোটরসাইকেলের বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।
ধামরাইয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনে কাজ করবে ‘কুইক রেসপন্স টিম’: এসপি শামীমা পারভীন
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
বয়স ৭৪ বছর। তবু দৌড়ের গতি আর উদ্যমে যেন হার মানে তারুণ্য। নরসিংদীর রায়পুরা উপজেলার আঞ্চলিক সড়ক ধরে ৪২ কিলোমিটার দৌড়াচ্ছেন খবির উদ্দিন খান। তার পেছনে ছুটছেন নানা বয়সী মানুষ।
৭৪ বছর বয়সেও ৪২ কিলোমিটার দৌড়, কে এই খবির উদ্দিন?
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
গাইবান্ধার পলাশবাড়ীতে পূর্বশত্রুতার জেরে এক কারাবন্দি কৃষকের পরিবারের দুই বিঘা জমির ফলন্ত লাউক্ষেত কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে পরিবারটির কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে এবং তারা বর্তমানে আরও ক্ষয়ক্ষতির শঙ্কায় ভুগছে।
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার কথা বলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোসাইন আহম্মেদ (৫৫) নামে এক মাদরাসার প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, মূর্তিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনায় জারু মিয়া ওরফে আকবর হোসেন (৩০) ও আকাশ মালদার ওরফে হাসিব (২৮) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া স্বর্ণালংকার, রুপার চেইন এবং পিতল ও তামার বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, মূর্তিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার
আরও পড়ুন
কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও লুঙ্গি পেয়ে খুশি সনাতন ধর্মাবলম্বীরা
চোরাই বলে শিক্ষার্থীর আইফোন হাতিয়ে ক্ষান্ত হননি এসআই, ঘুষও নিলেন ১৭ হাজার
সাঁকোর জায়গায় ১৫০ ফুট মাটির রাস্তা নির্মাণ করলেন ছাত্রদল নেতা
খেলতে গিয়ে পুকুরে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু