ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

রাজশাহীতে ঢালারচর এক্সপ্রেস লাইনচ্যুত, ফের সারাদেশের সঙ্গে যোগাযোগ বন্ধ

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পিএম
ছবি: সংগৃহীত

রাজশাহীর আড়ানী স্টেশনের কাছে রেললাইন ভাঙার কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আবারও লাইনচ্যুত হয়েছে ঢালারচর এক্সপ্রেস। এতে রাজশাহীর সঙ্গে ঢাকাসহ সারা দেশের রেল যোগাযোগ আবারও বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সোয়া ১১টার দিকে পাবনা থেকে রাজশাহীগামী ঢালারচর এক্সপ্রেস হরিয়ান স্টেশনের কাছে পৌঁছালে একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার পর উদ্ধারকাজের জন্য ঈশ্বরদী থেকে রেলওয়ের রিলিফ ট্রেন পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, পাবনা থেকে ছেড়ে আসা ঢালারচর এক্সপ্রেস হরিয়ান স্টেশনের কাছে একটি বগি লাইনচ্যুত হয়েছে। ওই বগির দুটি চাকা লাইন থেকে বেরিয়ে গেছে। ঈশ্বরদী স্টেশন থেকে রিলিফ ট্রেন আসার পর উদ্ধারকাজ শুরু হবে। উদ্ধারকাজ শেষ হলেই ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে।

এর আগে, মঙ্গলবার ভোরে রেললাইন ভেঙে যাওয়ায় রাজশাহীর সঙ্গে ঢাকাসহ সারা দেশের রেল যোগাযোগ প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। রাজশাহীর আড়ানী রেলস্টেশনের কাছে রেললাইনে ভাঙন শনাক্ত হওয়ার পর সকাল সাড়ে ৬টার দিকে ওই পথে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুন

রেললাইন মেরামতের কারণে পথে ও বিভিন্ন স্টেশনে ছয়টি ট্রেন আটকা পড়ে। এতে দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী। খবর পেয়ে রেলওয়ের প্রকৌশলীরা ঘটনাস্থলে গিয়ে মেরামতকাজ শুরু করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৮টার দিকে রেললাইন মেরামত শেষ হলে ওই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

তবে এর কয়েক ঘণ্টা পরই হরিয়ান স্টেশনের কাছে ঢালারচর এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় আবারও রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। একই দিনে রেললাইন ভাঙা ও ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় যাত্রীদের মধ্যে উদ্বেগ ও ভোগান্তি দেখা দিয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছানোর পর লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ শুরু হবে। উদ্ধারকাজ শেষে রেললাইন চলাচলের উপযোগী করা হলে পর্যায়ক্রমে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাদরাসাশিক্ষকের বাসায় আরবি শিখতে গিয়ে কাঁদতে কাঁদতে ফিরল শিশু, অতঃপর...
চাঁদপুরে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে আমিনুল ইসলাম (৬৪) নামে এক মাদরাসাশিক্ষককে আটক করেছে পুলিশ। পরে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়।
মাদরাসাশিক্ষকের বাসায় আরবি শিখতে গিয়ে কাঁদতে কাঁদতে ফিরল শিশু, অতঃপর...
মাছের খাবার দেওয়ার সময় হঠাৎ বজ্রপাত, বাঁচানো গেল না আলীমকে
চট্টগ্রামের সীতাকুণ্ডে বজ্রপাতে আব্দুল আলীম চৌধুরী (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। 
মাছের খাবার দেওয়ার সময় হঠাৎ বজ্রপাত, বাঁচানো গেল না আলীমকে
সাবেক এমপি জাফর আলম কারাগারে
পৃথক দু’টি মামলায় যুবদল নেতা শামীম হত্যা মামলায় কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. জাফর আলমকে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। 
সাবেক এমপি জাফর আলম কারাগারে
এক জমিতে তিন ফসল, সর্জন পদ্ধতিতে সফল মিরসরাইয়ের মুসলিম উদ্দীন
একই জমিতে একসঙ্গে তিন ধরনের ফসল চাষ করে সফলতার মুখ দেখছেন চট্টগ্রামের মিরসরাইয়ের কৃষি উদ্যোক্তা মুসলিম উদ্দীন। উপজেলার কাটাছরা ইউনিয়নে ৩৩ শতক জমিতে ‘সর্জন’ পদ্ধতিতে পেঁপে চাষের পাশাপাশি মরিচ ও কচু আবাদ করে এরই মধ্যে লাভবান হয়েছেন তিনি।
এক জমিতে তিন ফসল, সর্জন পদ্ধতিতে সফল মিরসরাইয়ের মুসলিম উদ্দীন
গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি 
বঙ্গোপসাগরের নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় রাঙ্গাবালী ও পায়রা সমুদ্রবন্দর এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।
গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি 
আরও পড়ুন
সার সংকট মোকাবিলায় পবা উপজেলা প্রশাসনের অভিনব উদ্যোগ
শীতলপাটি থেকে স্যান্ডেল, ঐতিহ্যকে নতুন করে বুনছেন রাবির ৪ শিক্ষার্থী
পিএইচডি গবেষকদের নিয়ে রাবির আইবিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবীনবরণ
রাজশাহী রেলস্টেশন ভাঙচুর, রাবি-রেলের দ্বন্দ্বে নেপথ্যে কী