ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

আরটিভিতে সংবাদ প্রকাশ: ‘শয়তানের গুহায় চাল ভেজে খাওয়া’ সেই সচিবকে বদলি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পিএম
ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়ন পরিষদের সচিব আবদুস ছামাদ সরকারকে বদলি করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার দেওয়া একটি অসংলগ্ন পোস্ট নিয়ে আলোচনা-সমালোচনার পর আরটিভি নিউজে বিষয়টি প্রচারের পর প্রশাসনিকভাবে তাকে বদলি করা হয়।

রোববার (৩০ আগস্ট) অফিসিয়াল আদেশে আবদুস ছামাদ সরকারকে গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে বদলি করা হয়েছে।

সম্প্রতি আবদুস ছামাদ সরকারের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে দেওয়া একটি পোস্ট নিয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। সরকারি একজন কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের সচিবের সামাজিক যোগাযোগমাধ্যমে এমন পোস্ট দেওয়ায় নানা প্রতিক্রিয়া দেখা দেয়।

আরও পড়ুন

বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয়রা। এরই মধ্যে বিষয়টি নিয়ে আরটিভি নিউজে প্রতিবেদন প্রচার করা হয়। এরপর প্রশাসনিক সিদ্ধান্তে আটাবহ ইউনিয়ন পরিষদ থেকে সচিব আবদুস ছামাদ সরকারকে বদলি করা হলো।

এর আগে বিষয়টি নিয়ে আটাবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাকিল মোল্লা বলেছিলেন, সচিব কেন এমন স্ট্যাটাস দিয়েছেন, তা তিনি বুঝতে পারছেন না।

অন্যদিকে সচিব আবদুস ছামাদ সরকার দাবি করেছিলেন, এটি তার ব্যক্তিগত মতামত এবং একজন বন্ধুকে উদ্দেশ্য করেই ওই পোস্ট করা হয়েছিল।

এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.এইচ.এম ফখরুল হোসাইন জানান, আরটিভি নিউজের পর যাচাই বাছাই করে সত্যতা পাওয়ায় পর আইনগত ব্যবস্থায় তাকে বদলি করা হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চুয়াডাঙ্গায় ছাত্রনেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
চুয়াডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমানের নেতৃত্বে আয়োজিত এ গণমিছিলে কয়েক হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।
চুয়াডাঙ্গায় ছাত্রনেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
শিয়ালের হামলায় মারা গেল ‘বিজলী’
নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপে শিয়ালের আক্রমণে মারা গেছে স্থানীয় বাসিন্দাদের আদরের মায়াবী চিত্রা হরিণ ‘বিজলী’। দীর্ঘ ৯–১০ বছর ধরে দ্বীপের মানুষের সঙ্গে মিশে থাকা হরিণটির মৃত্যুতে পুরো দ্বীপে শোকের ছায়া নেমে এসেছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম নিয়াজী বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার নিঝুমদ্বীপের নামার বাজার জামে মসজিদের কবরস্থানে বিজলীকে মাটিচাপা দেওয়া হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে নিঝুমদ্বীপের নামার বাজারে শিয়ালের আক্রমণে গুরুতর আহত হয় বিজলী। স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৬ সালে বন থেকে অসুস্থ অবস্থায় বিজলীকে নামার বাজারে নিয়ে আসা হয়। এরপর দুধ খাইয়ে আদর-যত্নে তাকে বড় করে তোলেন স্থানীয় বাসিন্দারা। মানুষের ভালোবাসা ও সাহচর্যে অভ্যস্ত হয়ে পড়ায় সে আর স্থায়ীভাবে বনে ফিরে যায়নি। গত ৯–১০ বছর ধরে দ্বীপের মানুষের সঙ্গে তার গড়ে উঠেছিল গভীর সখ্য। দেশি-বিদেশি পর্যটকদের কাছেও পরিচিত ছিল বিজলী। অনেকের কাছে সে ছিল পরিবারের সদস্যের মতো। তাকে ঘিরে স্থানীয়দের রয়েছে অসংখ্য স্মৃতি। আদর করে অনেকেই তাকে খাবার দিতেন। সে লোকালয়ে ঘুরে বেড়াত। জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম নিয়াজী আরও বলেন, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে নিঝুমদ্বীপের নামার বাজার এলাকায় শিয়ালের আক্রমণে বিজলী গুরুতর আহত হয়। তার শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়ে যায়। পরে তার মৃত্যু হয়। বন বিভাগের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মরদেহ মাটিচাপা দেওয়া হয়েছে। বিজলীর মৃত্যুতে দ্বীপের বাসিন্দারা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আরটিভি/টিআর
শিয়ালের হামলায় মারা গেল ‘বিজলী’
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
বগুড়ার ধুনট ও দুপচাঁচিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল ও ইজিবাইক চালকসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ধুনট-শেরপুর সড়কের মাঠপাড়া এলাকায় অজ্ঞাত ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুজন নিহত হন।
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
প্রেমের টানে গুজরাট থেকে বরিশালে তরুণ, ১৭ বছরের কিশোরীকে বিয়ে
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পরিচয়, সেখান থেকে প্রেমের সম্পর্ক। সেই প্রেমের টানে ভারতের গুজরাট থেকে বাংলাদেশের বরিশালে এসেছেন ২০ বছর বয়সী এক তরুণ। পরে ১৭ বছর বয়সী প্রেমিকাকে বিয়ে করে বর্তমানে শ্বশুরবাড়িতে অবস্থান করছেন তিনি।
প্রেমের টানে গুজরাট থেকে বরিশালে তরুণ, ১৭ বছরের কিশোরীকে বিয়ে
কেইপিজেডের চাকরিতে স্থানীয়দের অগ্রাধিকারের দাবিতে বিক্ষোভ
চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার বেকার যুবকদের চাকরিতে অগ্রাধিকার দেওয়ার দাবিতে কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (কেইপিজেড) কর্তৃপক্ষের বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। 
কেইপিজেডের চাকরিতে স্থানীয়দের অগ্রাধিকারের দাবিতে বিক্ষোভ
আরও পড়ুন
আটকে রেখে নারীকে দিয়ে দেহ ব্যবসায় বাধ্য, অতঃপর...
কিছু কারখানা বন্ধ থাকলেও গাজীপুর শিল্পাঞ্চলে উৎপাদন ও যান চলাচল স্বাভাবিক
শ্রীপুরের বিভিন্ন কারখানায় বহিরাগতদের হামলা
গাজীপুরের দুই মহাসড়ক অবরোধ