
নোয়াখালীর সেনবাগে প্রথম শ্রেণির এক মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে মো. আব্দুল কাদের হৃদয় (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু। এর আগে শনিবার (৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১টার দিকে রংপুরের তারাগঞ্জ থানাধীন চৌপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হৃদয় সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের নলদিয়া এলাকার মীর বাড়ির বাসিন্দা।
র্যাব জানায়, গত ১৭ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নলদিয়া এলাকায় ওই শিশুকে ফুসলিয়ে নিজের শয়নকক্ষে নিয়ে জোরপূর্বক বলাৎকার করেন হৃদয়। ঘটনার পর তিনি পালিয়ে যান। পরে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এবং র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারীর যৌথ অভিযানিক দল অভিযান চালিয়ে হৃদয়কে গ্রেপ্তার করে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য তাকে নীলফামারী জেলার সৈয়দপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
আরটিভি/এমএইচজে




