ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

ফ্রি-ফায়ার ও পাবজি খেলা নিয়ে দ্বন্দ্ব, দুই যুবককে কোপাল দুর্বৃত্তরা 

স্টাফ রিপোর্টার (আশুলিয়া), আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ এএম
অ্যাম্বুলেন্স থেকে আহতদের নামানো হচ্ছে। ছবি: আরটিভি

অনলাইন গেম ফ্রি-ফায়ার ও পাবজি খেলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে ঢাকার আশুলিয়ায় দুই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার বুড়িপাড়া লালপাহাড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন মজিদুল ইসলাম ও শাওন। তারা দুজনই পোশাক কারখানায় কর্মরত শ্রমিক বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, লালপাহাড় এলাকায় কয়েকজন তরুণের মধ্যে অনলাইনভিত্তিক মোবাইল গেইম ফ্রি-ফায়ার ও পাবজি খেলা নিয়ে কথা-কাটাকাটি হয়। ঘটনার একপর্যায়ে ১৫ থেকে ২০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে ওই দুইজনের ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে নিয়ে যান।

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় এবং শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, রাতে ওই এলাকায় হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ
নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে মো. রাকিব (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে। 
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ
ছাত্রলীগ নেতার রগ কাটার নেপথ্যে কিশোর গ্যাংয়ের আধিপত্য
মানিকগঞ্জে নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক বশিরকে হত্যার উদ্দেশ্যে তার হাত-পায়ের রগ কেটে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলাটি তদন্ত করছে ডিবি পুলিশ।
ছাত্রলীগ নেতার রগ কাটার নেপথ্যে কিশোর গ্যাংয়ের আধিপত্য
প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি, আটক শিক্ষক 
ক্লাস চলাকালে তিনি সম্প্রতি জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ভাষণের প্রসঙ্গ তুলে তার বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য করেন।
প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি, আটক শিক্ষক 
৫ বছর ধরে বাঁশ দিয়ে অরক্ষিত রেল ক্রসিং পাহারায় ভ্যানচালক
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৫ বছর ধরে বাঁশরে ব্যারিয়ার দিয়ে রেল ক্রসিং পাহারা দিচ্ছেন ইসলাম নামে এক ভ্যান চালক। কোনো প্রাতিষ্ঠানিক দায়িত্ব নয়, কবেল মানুয়ের জীবন বাঁচানোর তাগিদেই এ কাজ করছেনে তিনি। তার বাড়ি ঐ রেল ক্রসিং সংলগ্ন এলাকায়।
৫ বছর ধরে বাঁশ দিয়ে অরক্ষিত রেল ক্রসিং পাহারায় ভ্যানচালক
ভালুকায় পৃথক স্থান থেকে ৪ মরদেহ উদ্ধার
ময়মনসিংহের ভালুকায় পৃথক স্থান থেকে চার জনের মরদেহ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার খারুয়ালী ও উথুরা ইউনিয়নের বনগাঁও গ্রাম থেকে ওই মরদেহগুলো উদ্ধার করা হয়।
ভালুকায় পৃথক স্থান থেকে ৪ মরদেহ উদ্ধার
আরও পড়ুন
আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৭
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুনে নিহত ১
লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম
আশুলিয়ায় ট্রিপল হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন