ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

টাকা ছাড়া সেবা মেলে না এই ইউনিয়ন পরিষদে!

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পিএম
ছবি: আরটিভি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সেবা নিয়ে নানা অভিযোগ উঠেছে কর্মকর্তাদের বিরুদ্ধে। নাগরিক সনদ, জন্মনিবন্ধনসহ বিভিন্ন সেবা নিতে এসে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। অভিযোগ, নির্ধারিত সময়ে সেবা না পাওয়ার পাশাপাশি নানা অজুহাতে হয়রানি করা হচ্ছে সেবাপ্রত্যাশীদের।

সেবাকারী ও স্থানীয়রা জানান, কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ৯টি ওয়ার্ড নিয়ে একটি ইউনিয়ন পরিষদ গঠিত হয়েছে। ইউনিয়নে ৬০ লাখের বেশি মানুষের বসবাস। তাদের একমাত্র সেবার জায়গা ইউনিয়ন পরিষদ। কিন্তু ছাত্র-জনতার আন্দোলনের পর আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান আর পরিষদে আসেননি। এতে ইউনিয়ন পরিষদের কার্যক্রম বন্ধ হয়ে যায়। যার ফলে হাজারো মানুষের দুর্ভোগ বেড়ে যায়। ফলে জেলা প্রশাসকের নির্দেশে, যে সমস্ত ইউনিয়ন পরিষদগুলোতে চেয়ারম্যান পদ শূন্য ওইসব ইউনিয়নে জনগণের সেবা দিতে স্থানীয় প্রশাসন দায়িত্ব পালন করবেন। এরই ধারাবাহিকতায় ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদে মানুষের ভোগান্তি কমাতে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা বিএডিসি (সেচ) কর্মকর্তা। তিনি দুই দপ্তরের দায়িত্ব পালন করতে গিয়ে অনেকটাই হিমশিম খেতে হচ্ছে। ফলে ইউনিয়ন পরিষদে সেবা থেকে অনেকেই বঞ্চিত হচ্ছে।

এছাড়া সেবা নিতে গিয়ে অনেককেই পড়তে হচ্ছে নানা ভোগান্তিতে। জন্মনিবন্ধন, নাগরিক সনদ, ওয়ারিশ সনদসহ বিভিন্ন কাগজপত্র পেতে সময় লাগছে দীর্ঘদিন এমন অভিযোগ সেবাপ্রত্যাশীদের।

অভিযোগ রয়েছে, পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বারবার ধরনা দিয়েও কাঙ্ক্ষিত সেবা মিলছে না। কেউ কেউ আবার নির্ধারিত নিয়মের বাইরে অতিরিক্ত অর্থ দাবি করার অভিযোগও করেছেন।

ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ প্রশাসক মো. রফিকুল ইসলাম জানান, পরিষদের কিছু কর্মকর্তা অনিয়ম করে টাকা নেওয়ার প্রমাণ পেয়েছি। এবং তাদেরকে শোকজ করা হয়েছে। তবে দুই দপ্তরে কাজ করতে গেলে কিছুটা সমস্যা হয়।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.এইচ.এম ফখরুল হোসাইন জানান, সেবাপ্রত্যাশীদের যাতে কোনো ধরনের হয়রানি না হয়, সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি। টাকার বিষয়টি অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাঙামাটিতে জাল কাগজে বৃদ্ধের জমি দখল
রাঙামাটির লংগদু উপজেলার ২৩ নং বগাচত্বর মৌজায় জাল কাগজপত্র তৈরি করে এক বৃদ্ধের বসতবাড়ির জমি হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।
রাঙামাটিতে জাল কাগজে বৃদ্ধের জমি দখল
এক টুকরো কাশবনে হাজারো মানুষ, নেই পরিকল্পিত বিনোদনকেন্দ্র
শরতের নীল আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘের ভেলা। মৃদু বাতাসে দুলছে সারি সারি কাশফুল। দূর থেকে দেখলে মনে হয়, সবুজ মাঠজুড়ে কেউ যেন বিছিয়ে দিয়েছে শুভ্রতার চাদর। শরতের এমন মনোরম দৃশ্য দেখতে পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ব্যাপারীবাড়ি-সংলগ্ন মাঠে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা।
এক টুকরো কাশবনে হাজারো মানুষ, নেই পরিকল্পিত বিনোদনকেন্দ্র
প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামের এক ভ্রাম্যমাণ ফল বিক্রেতাকে হত্যার অভিযোগ উঠেছে।
প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা
করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের চুরিকাঘাতে কৃষক নিহত
নওগাঁর ধামইরহাটে জমির করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আবুল কাশেম (৪২) নামের এক কৃষক নিহত হয়েছেন। এই সংঘর্ষের ঘটনায় নিহতের ছেলে ও দুই ভাই গুরুতর আহত হয়ে বর্তমানে জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের চুরিকাঘাতে কৃষক নিহত
রাষ্ট্রীয় মর্যাদায় বীরাঙ্গনা ফুলমতির শেষ বিদায়
মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নির্যাতনের শিকার গাইবান্ধার সাদুল্লাপুরের বীরাঙ্গনা রাজকুমারী রবিদাস ফুলমতিকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে। 
রাষ্ট্রীয় মর্যাদায় বীরাঙ্গনা ফুলমতির শেষ বিদায়
আরও পড়ুন
বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
পাবিপ্রবি ছাত্রদল নেতার বিরুদ্ধে স্ত্রীকে মারধর ও হুমকির অভিযোগ
মেয়ের বিয়ের বাজার করতে গিয়ে বাড়ি ফেরা হলো না বাবার
টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা