ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

একসঙ্গে জন্ম, একসঙ্গেই বাজিমাত তিন ভাইয়ের

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পিএম
ছবি: সংগৃহীত

একসঙ্গে জন্ম, একসঙ্গে বেড়ে ওঠা, একই স্কুলে পড়াশোনা— এবার এসএসসি পরীক্ষাতেও তিন ভাই পেয়েছে জিপিএ-৫। কুষ্টিয়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের ফুলবাড়িয়া এলাকার ফাহিম হোসাইন, ফরহাদ হোসাইন ও ফয়সাল হোসাইন বিজ্ঞান বিভাগ থেকে সব বিষয়ে এ প্লাস পেয়ে এই সাফল্য অর্জন করেছে।

তিন ভাইয়ের জন্ম ২০০৯ সালের ১০ সেপ্টেম্বর। তারা কেএসএম ঢাকা মিনাপাড়া উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। বাবা মামুনুর রহমান কুষ্টিয়া শহরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। মা গৃহিণী।

স্থানীয় একটি কিন্ডারগার্টেনে তাদের পড়াশোনায় হাতেখড়ি। পরে কুষ্টিয়া শহরে তৃতীয় থেকে পঞ্চম এবং ঝিনাইদহে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে পড়াশোনা করে তারা। অষ্টম শ্রেণিতে কেএসএম ঢাকা মিনাপাড়া উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হয়। নবম ও দশম শ্রেণিতে বাড়িতে একজন শিক্ষকের কাছে নিয়মিত পড়াশোনা করেছে তিন ভাই।

ফল প্রকাশের দিন তিন ছেলেকে সঙ্গে নিয়েই অফিসে যান বাবা মামুনুর রহমান। কম্পিউটারে তিনজনের ফলাফল একসঙ্গে দেখেন তিনি। তিনজনই জিপিএ-৫ পাওয়ায় আনন্দিত পরিবার।

তিন ভাইয়ের প্রিয় বিষয় গণিত। পড়াশোনার পাশাপাশি ফুটবল, ক্রিকেট ও ব্যাডমিন্টন খেলতে পছন্দ করে তারা। ভবিষ্যতে তিনজনের মধ্যে দুজন চিকিৎসক এবং একজন প্রকৌশলী হতে চায়।

এসএসসির পর কুষ্টিয়া সরকারি কলেজের বিজ্ঞান বিভাগে ভর্তি হওয়ার ইচ্ছা রয়েছে তাদের। এরই মধ্যে তারা সেখানে ভর্তির জন্য আবেদন করেছে। তিন ভাই জানায়, পড়াশোনায় কেউ কোনো বিষয় বুঝতে না পারলে অন্য দুজন তাকে সহযোগিতা করত। এভাবেই একসঙ্গে প্রস্তুতি নিয়ে তারা এসএসসিতে এই সাফল্য পেয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পরিত্যক্ত জমিদার বাড়িতে মিলল বিদেশি পিস্তল
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি জমিদার বাড়ি থেকে ১টি বিদেশি পিস্তল ও ১টি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল অ্যাকশন র‌্যাপিড ব্যাটালিয়ন (এসআরবি)-১১।
পরিত্যক্ত জমিদার বাড়িতে মিলল বিদেশি পিস্তল
লংগদুতে আবাসিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ
রাঙামাটির লংগদু উপজেলায় একটি আবাসিক প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন এবং শিক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করেছেন সেনাবাহিনীর লংগদু জোনের জোন কমান্ডার।
লংগদুতে আবাসিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ
মুক্তিযোদ্ধার দুই ছেলেকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধারের ঘটনায় বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দীনের দুই ছেলেকে মাদক মামলায় জড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনাকে ষড়যন্ত্র দাবি করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন পরিবারের সদস্য ও উপজেলার অর্ধশতাধিক বীর মুক্তিযোদ্ধা।
মুক্তিযোদ্ধার দুই ছেলেকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ
উদ্বোধনে দাওয়াত না পেয়ে ক্ষুব্ধ মাতবর, স্কুলছাড়া ৩০ শিশু
নতুন ভবনের উদ্বোধন হয়েছে ঘটা করে। তবে সেই ভবনের দরজা দিয়ে এখন আর নিয়মিত ঢুকছে না গ্রামের একদল শিশু। অভিযোগ, উদ্বোধনী অনুষ্ঠানে দাওয়াত না পাওয়াকে কেন্দ্র করে স্থানীয় এক প্রভাবশালী মাতবর ক্ষুব্ধ হওয়ার পর প্রায় ৩০ শিক্ষার্থী কয়েকদিন ধরে বিদ্যালয়ে আসছে না। কেউ কেউ সন্তানদের অন্য বিদ্যালয়ে ভর্তি করানোর চেষ্টাও করছেন।
উদ্বোধনে দাওয়াত না পেয়ে ক্ষুব্ধ মাতবর, স্কুলছাড়া ৩০ শিশু
কুড়িগ্রামে বিক্ষোভের মুখে মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজমাল্লীর হাট ফাজিল মাদরাসায় চারটি পদে নিয়োগকে কেন্দ্র করে নিয়োগ বাণিজ্যের পাঁয়তারার অভিযোগে রোববার (৪ অক্টোবর) মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। একপর্যায়ে বিক্ষোভকারীদের তোপের মুখে মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ পত্রজমা দিতে বাধ্য হন।
কুড়িগ্রামে বিক্ষোভের মুখে মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ
আরও পড়ুন
কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে পিটুনির অভিযোগ
চবিতে জিপিএ-৫ পাওয়া ৪০০ শিক্ষার্থীকে সম্মাননা দিল ছাত্রশিবির
মিরপুরে বাসচাপায় নারীসহ ২ জনের মৃত্যু
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে পৌঁছে দেওয়া হলো বাসায়