ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

চুরি-ডাকাতি ও সন্ত্রাসের প্রতিবাদে শিবগঞ্জে এলাকাবাসীর মানববন্ধন

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পিএম
ছবি: আরটিভি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সংলগ্ন পিরোজপুর মোড়ে চুরি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় এলাকাবাসী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার আয়োজিত এ কর্মসূচিতে নারী-পুরুষসহ আশপাশের কয়েকটি গ্রামের কয়েক শতাধিক মানুষ অংশ নেয়।

স্থানীয় ব্যক্তি মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন আলহাজ্ব আব্দুল বাসির, সাবেক ইউপি সদস্য আব্দুর রহমান, ইউসুফ আলী, শহিদুল ইসলাম, আব্দুল মোতালেব, রাসেল আলী, সাদিকুল ইসলাম, সোনামসজিদ জামে মসজিদের খতিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত মঙ্গলবার দিন-দুপুরে সোনাপুর গ্রামের একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা হামলা চালিয়ে এক গৃহবধূর কানের স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে নগদ এক লাখ টাকা, একটি গরু ও দুটি ভ্যান লুট করে নিয়ে গেছে বলে তারা দাবি করেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ তৈরি হয়েছে বলেও জানান বক্তারা।

এ সময় বক্তারা আব্দুল মালেক, রাইহান, মাসুদ, বুলু ও মোশারফসহ কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

একই সঙ্গে সোনামসজিদ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল ও নজরদারি বাড়ানোর আহ্বান জানান তারা। তবে সোনাপুরে ডাকাতির অভিযোগটি অস্বীকার করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান।

তিনি বলেন, সোনামসজিদ এলাকার সোনাপুরের ঘটনাটি কোনো ডাকাতি নয়, এটি একটি পারিবারিক বিরোধ। আনোয়ারা নামের যে নারীর কানের দুল ছিঁড়ে যাওয়ার কথা বলা হচ্ছে, সেটিও পারিবারিক ঘটনার ফল। এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি।

এদিকে, মানববন্ধন থেকে এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা ।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মামুনের পরিকল্পনার কাছে ‘দৃশ্যম’ সিনেমা যেন দুধভাত
বর্তমানে সিনেমাপ্রেমীদের মধ্যে আলোচনায় আছে সম্প্রতি মুক্তি পাওয়া বলিউড সিনেমা দৃশ্যম-৩। মুক্তির পরই সিনেমাটি নিয়ে হইচই পরে যায়। সিনেমাটির আগের দুই কিস্তিও ব্যাপক সাড়া ফেলে দর্শকদের মধ্যে। এদিকে আলোচনার মধ্যেই বাংলাদেশে ঘটে গেল দৃশ্যম-এর গল্পের সঙ্গে সাদৃশ্যপূর্ণ এক চাঞ্চল্যকর ঘটনা।
মামুনের পরিকল্পনার কাছে ‘দৃশ্যম’ সিনেমা যেন দুধভাত
দিনদুপুরে ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই
নওগাঁর রাণীনগর উপজেলায় ইসলামী ব্যাংকের একটি এজেন্ট ব্যাংকিং শাখার দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 
দিনদুপুরে ব্যাংকের দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই
খেলনা ভেবে ককটেল হাতে নিতেই বিস্ফোরণ! গুরুতর আহত কিশোর
শরীয়তপুরের জাজিরায় বল সদৃশ ককটেল হাতে নেওয়ার পর আকস্মিক বিস্ফোরণে মো. কামরুল (১৪) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। 
খেলনা ভেবে ককটেল হাতে নিতেই বিস্ফোরণ! গুরুতর আহত কিশোর
সীমান্তে বিএসএফের অপচেষ্টা রুখে দিল বিজিবি
নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে চার ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) একটি বড় অপচেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সীমান্তে বিএসএফের অপচেষ্টা রুখে দিল বিজিবি
মানবেতর জীবন কাটছে একই পরিবারের চার প্রতিবন্ধীর
যে বয়সে হাতে বই-খাতা নিয়ে বিদ্যালয়ে যাওয়ার কথা, সহপাঠীদের সঙ্গে খেলাধুলা আর হাসি-আনন্দে দিন কাটানোর কথা, সেই বয়সেই শারীরিক প্রতিবন্ধকতার কারণে ঘরের চার দেয়ালের মধ্যে বন্দি হয়ে আছে সিয়াম হোসেন (১০) ও রিয়া আক্তার (১২)। চার বছর আগেও স্বাভাবিকভাবে চলাফেরা করে বিদ্যালয়ে যেত দুই ভাই-বোন। কিন্তু সামান্য জ্বরের পরই বদলে যায় তাদের জীবন। ধীরে ধীরে তারা হারিয়ে ফেলে স্বাভাবিকভাবে হাঁটা-চলার সক্ষমতা।
মানবেতর জীবন কাটছে একই পরিবারের চার প্রতিবন্ধীর
আরও পড়ুন
জীববিজ্ঞানের বই নিতে ছাত্রীকে একা যেতে বলেন শরীরচর্চার শিক্ষক, অতঃপর...
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জে খড়ের স্তূপে মিলল ১৯ ককটেল
চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ, উদ্ধার ১১টি