ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ এএম
মৃত পুলক চ্যাটার্জি। ছবি: সংগৃহীত

বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির (৫৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ৫টি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর প্যারারা রোডের দৈনিক সমকালের ব‌রিশাল ব্যুরো অফিস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মহানগরীর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম।

পুলক চ্যাটার্জি দীর্ঘদিন দৈনিক যুগান্তর ও দৈনিক সমকালে ব্যুরো প্রধান হিসেবে কাজ করেছেন। এ ছাড়া তিনি বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যক‌রি ক‌মি‌টির সদস্য। তিনি স্ত্রী ও এক কন্যাসন্তান রেখে গেছেন।

দৈনিক সমকালের বর্তমান অফিস প্রধান সুমন চৌধুরী গণমাধ্যমকে বলেন, সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জি তার স্ত্রীর ফোন ধরছিলেন না। বিষয়টি পুলকের স্ত্রী আমাকে জানান। এরপর শুক্রবার সন্ধ্যায় আমি সমকাল অফিসে আসি। তখন অফিসের প্রবেশের দরজা ভেতর থেকে আটকানো দেখতে পাই।

তিনি বলেন, সাবেক ব্যুরো প্রধান হিসেবে পুলক চ্যাটার্জির অনুরোধের পরিপ্রেক্ষিতে অফিসে ঢোকার একটি চাবি তাকে দেওয়া হয়েছিল। শুক্রবার দিনের কোনো একসময় ওই চাবি দিয়ে অফিসে ঢুকে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় দৈনিক সমকালের পিয়ন দীপক অফিসে ছিলেন না। তিনি ছুটিতে ছিলেন। তাই পুরো অফিসে পুলক চ্যাটার্জি ছাড়া আর কেউ ছিলেন না। খবর পেয়ে পুলিশ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলক চ্যাটার্জি তার স্ত্রী ও মেয়ে, ছোট ভাই দীপক চ্যাটার্জী, ব‌রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জা‌কির হোসে‌ন, দৈ‌নিক সমকালের ব‌রিশাল ব্যুরোর দায়িত্বরত সুমন চৌধুরী ও প্রশাসনের উদ্দেশ্যে পৃথক সুইসাইড নোট লিখে যান।

প্রশাসনের উদ্দে‌শ্যে সুইসাইড নোটে পুলক উল্লেখ ক‌রে‌ছেন, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি শরীরের রোগ যন্ত্রণা সহ্য করতে পার‌ছিলাম না। সুস্থ থাকার জন্য অনেক চেষ্টা করে‌ছি। ‌ইন্ডিয়ার ভেলো‌রে পর্যন্ত ডাক্তার দে‌খিয়ে‌ছি। কিন্তু সুস্থ হতে পা‌রি‌নি। অসুস্থতা আমাকে সামা‌জিকভাবে পি‌ছিয়ে দিচ্ছে। শরীরের যন্ত্রণাকালে কোথাও যেতে পারতাম না। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। প্রশাস‌নের কাছে অনুরোধ, কো‌নো প্রকার হয়রানি না করে আমার মরদেহ আমার প‌রিবারের কাছে হস্তান্তর করা হোক।

স্ত্রী প্রিয়াংকা ও মেয়ে প্রকৃ‌তির উদ্দে‌শ্যে লিখেছেন, আমাকে ক্ষমা করে দিও। পৃ‌থিবীতে কারো জন্য কিছু থেমে থাকে না। প্রকৃ‌তি তু‌মি পড়াশোনা ও গান শেখা চা‌লিয়ে যেও। প্রিয়াংকা আমার অনুপ‌স্থি‌তি তোমার জীবনে পূরণ হবার নয়। তারপরও কারো জন্য কিছু থেমে থাকে না। তোমার দীপক (চান) ভাইয়ের সঙ্গে থেকো। দীপক তোমাকে আগলে রাখবে।

ব‌রিশাল প্রেসক্লাব সাধারণ সম্পাদক এসএম জা‌কির হোসেনকে পুলক চ্যাটার্জী লিখেছেন, বিদায়। তোমার সঙ্গে আমার অনেক স্মৃ‌তি। আমার মরদেহ হয়রানি ছাড়া প‌রিবারের কা‌ছে দেওয়ার চেষ্টা ক‌রিও। যেহেতু স্বেচ্ছায় আত্মহনন করলাম তাই ময়নাতদন্ত করার প্রয়োজন নাই। পারলে তোমার বৌ‌দি ও প্রকৃতিকে মাঝে মাঝে খোঁজ নিও।

ভাই দীপক ও দীপকের স্ত্রী ইতির উদ্দে‌শ্যে পুলক লিখে‌ছেন, বিদায়। প্রিয়াংকা ও প্রকৃতিকে আগলে রা‌খিস। তোর ওপর অনেক বড় বোঝা চা‌পিয়ে দিলাম। আমাকে ক্ষমা করে দিস। ‌মু‌ক্তিযুদ্ধের ভাতা ও আমার ব্যাংক হিসাবের দেবাশীষের সঙ্গে আলাপ করে পদক্ষেপ নিস। প্রিয়াংকা ও প্রকৃ‌তিকে তোর কাছে রা‌খিস।

দীর্ঘদিনের সহকর্মী দৈনিক সমকাল ব‌রিশাল ব‌্যু‌রোর দায়িত্বরত সুমন চৌধুরীর উদ্দেশ্যে তিনি লিখেছেন, সুমন বিদায়। তোমাকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য দুঃখিত। একসঙ্গে প্রায় দেড়যুগ কাজ ক‌রে‌ছি, কখনো কোনো কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিও। য‌দি পারো সমকালে আমার পাওনা টাকা আদায় করে তোমার বউদির হাতে দিও।

পুলক দৈনিক সমকাল ব‌রিশাল ব্যুরো প্রধান ছিলেন। ২০২৩ সালের মে মাসে তিনি চাকরিচ্যুত হন। এরপর থেকেই তি‌নিই হতাশায় ভুগছিলেন। ‌মাঝে মধ্যে সমকাল অফিসে এসে বসতেন তিনি। পুলক বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যনির্বাহী ক‌মি‌টির সিনিয়র সদস্য ছি‌লেন।

বরিশাল মহানগর পুলিশের উপক‌মিশনার সুশান্ত সরকার বলেন, তি‌নি একজন সজ্জন ব্যক্তি ছিলেন। আমরা ঘটনা শোনার পর পু‌লিশ পাঠিয়ে‌ছি। পু‌লিশ সবার উপ‌স্থি‌তিতে দরজা ভেঙে ভেতরে প্রবেশ ক‌রে। প্রাথমিকভাবে গলায় দ‌ড়ি দিয়ে আত্মহত্যা বলে মনে হচ্ছে। বিষয়‌টি তদন্ত করবে পু‌লিশ। সিআইডি টিম এসে পুলিশ তদন্ত করেছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নতুন বউ নিয়ে বোনের বিয়েতে যাওয়াই হলো প্রবাসীর কাল, অতঃপর...
দুই মাস আগে শুরু হওয়া নতুন জীবনের রঙিন স্বপ্নের রেশ তখনও কাটেনি।
নতুন বউ নিয়ে বোনের বিয়েতে যাওয়াই হলো প্রবাসীর কাল, অতঃপর...
আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন
সাভারের আশুলিয়ায় তুলার গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।  শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে জামগড়া এলাকায় আগুনের সূত্রপাত ঘটে।   রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মামুন হোসেন। তিনি বলেন, রাত ৯টা ৪০ মিনিটের দিকে আশুলিয়া জামগড়া এলাকায় একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ডিপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।  আরটিভি/এসআর
আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন
বীরাঙ্গনা মোজেফা খাতুনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
ঠাকুরগাঁওের রাণীশংকৈলে মুক্তিযুদ্ধের নির্যাতিত বীরাঙ্গনা মোজেফা খাতুনকে (৭৭) রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হয়েছে। 
বীরাঙ্গনা মোজেফা খাতুনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন ও সম্পাদক কে.এম. লিমন
সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মো. করিম মাহমুদ লিমন (কে.এম. লিমন) নির্বাচিত হয়েছেন।
গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন ও সম্পাদক কে.এম. লিমন
প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট
গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ‘বিকাশ’-এর ডিস্ট্রিবিউটরের প্রায় তিন কোটি টাকা লুটের ঘটনা ঘটেছে। এসময় করা গুলিতে একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন।
প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট
আরও পড়ুন
ডিসিইউ সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সদস্যসচিব সাইফুল ইসলাম সাব্বির
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: নির্ধারিত সময়ে জমা হয়নি তদন্ত প্রতিবেদন
পাবনায় সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন বৃহস্পতিবার