ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

গাকৃবি প্রযুক্তি গ্রামের ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রত্যেক অংশগ্রহণকারী পেলেন গাছের চারা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০২:৫০ পিএম
আয়োজিত অনুষ্ঠানে গাজীপুর-৩ (শ্রীপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুসহ অন্যরা। ছবি: আরটিভি

কৃষি গবেষণার সুফল সরাসরি কৃষকের মাঠে পৌঁছে দেওয়া, আধুনিক কৃষিপ্রযুক্তির সম্প্রসারণ এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে গাজীপুরের শ্রীপুর উপজেলায় ‘গাকৃবি প্রযুক্তি গ্রাম’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ করা হয়। অনুষ্ঠানে অংশ নেওয়া প্রত্যেক মানুষের হাতে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার বদনীভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বদনীভাঙ্গা হান্নান জনসেবা সংঘের সার্বিক সহযোগিতায়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) ড. কাজী এম. বদরুদ্দোজা বহিরাঙ্গন কেন্দ্রের উদ্যোগে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৩ (শ্রীপুর) আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। গেস্ট অব অনার ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদুর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ এবং শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঞা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বৃক্ষরোপণ ও পরিবেশ দিবস কমিটির সভাপতি এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভি। সভাপতিত্ব করেন ড. কাজী এম. বদরুদ্দোজা বহিরাঙ্গন কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন। ধন্যবাদ জ্ঞাপন করেন কেন্দ্রের সহযোগী পরিচালক প্রফেসর ড. মো. মামুনুর রহমান।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান তার বক্তব্যে বলেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে উদ্ভাবিত বিভিন্ন ফসলের জাত ও প্রযুক্তি দেশের কৃষিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তবে এসব উদ্ভাবনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নাম ও পরিচিতি সাধারণ মানুষের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরা প্রয়োজন।

তিনি দেশের মঙ্গাপ্রবণ অঞ্চলে ধানের জাতের অবদান এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফসলের জাত উদ্ভাবনের প্রসঙ্গ তুলে ধরেন। এ সময় বিইউ ধান ও আপেল কুলের উদাহরণ দেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উদ্ভাবিত আরও অনেক জাত ও প্রযুক্তির কথা উল্লেখ করেন।

উপাচার্য আরও বলেন, গাজীপুরে একাধিক পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি গবেষণা ও উচ্চশিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশ্ববিদ্যালয়ের গবেষণালব্ধ প্রযুক্তি মাঠপর্যায়ে কৃষকের কাছে পৌঁছে দিতে প্রযুক্তি গ্রামের মতো উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বদনীভাঙ্গার এই উদ্যোগের সুফল স্থানীয় কৃষকেরা পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু দেশের পোশাকশিল্পের সাম্প্রতিক অস্থিরতা, শ্রমিকদের মজুরি বৃদ্ধি এবং অর্থনীতিতে এর প্রভাব নিয়ে কথা বলেন।

তিনি বলেন, দেশের পোশাকশিল্পকে ধ্বংস করার জন্য একটি অপশক্তি ষড়যন্ত্র ও চেষ্টা চালিয়েছিল। সরকার মজুরি বোর্ড গঠনের মাধ্যমে শ্রমিকদের বেতন বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এরপর শ্রমিকেরা কাজে ফিরে গেছেন। তবে এর মধ্যে দেশের পোশাকশিল্পের বড় ধরনের ক্ষতি হয়েছে।

এই সংসদ সদস্য বলেন, শ্রমিক অসন্তোষের কারণে প্রায় ২৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের পোশাকের ক্রয়াদেশ প্রতিবেশী দেশে চলে গেছে। দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি পোশাকশিল্পের জন্য এটি বড় ধরনের ক্ষতি। শিল্পের স্থিতিশীলতা ও শ্রমিকদের স্বার্থ রক্ষা—দুটিই গুরুত্বপূর্ণ।

রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, অতীতে দেশের মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার প্রকৃত সুযোগ পাননি। অনেক ক্ষেত্রে বেশি ভোট পেয়েও প্রার্থীরা বিজয়ী হতে পারেননি।

আবদুল মোতালেবের উদাহরণ টেনে তিনি আরও বলেন, জনগণের ভোটের অধিকার ক্ষুণ্ন করা হয়েছিল এবং জোরপূর্বক অন্যদের বিজয়ী করা হতো।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এই সভাপতি বলেন, দুর্নীতি, লুটপাট ও বৈষম্যের বিরুদ্ধে দেশের সর্বস্তরের মানুষ আন্দোলনে নেমেছিল। ফ্যাসিবাদী ও স্বৈরাচারী শক্তি যেন ভবিষ্যতে আবার রাজনীতিতে ফিরে এসে আগের মতো পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

কৃষিতে নারীর অবদানের কথা তুলে ধরে এমপি বাচ্চু অনুষ্ঠানে উপস্থিত নারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, গ্রামীণ পরিবার ও কৃষিকাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব নারীদের হাতে থাকে। পরিবার ও কৃষির অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে আধুনিক কৃষিপ্রযুক্তি নিয়ে আসা হয়েছে, তা শুধু বদনীভাঙ্গা গ্রামে সীমাবদ্ধ রাখা যাবে না। পুরো শ্রীপুর উপজেলায় এসব প্রযুক্তি ছড়িয়ে দিতে হবে। এতে কৃষকেরা উপকৃত হবেন এবং কৃষির উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে।

বক্তব্যের শেষ দিকে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর, সমৃদ্ধশালী ও কল্যাণকামী বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ড. কাজী এম. বদরুদ্দোজা বহিরাঙ্গন কেন্দ্রের উদ্যোগে প্রতিষ্ঠিত প্রযুক্তি গ্রামের মূল উদ্দেশ্য হলো বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত বিভিন্ন ফসলের জাত ও গবেষণালব্ধ প্রযুক্তি মাঠপর্যায়ে যাচাই-বাছাই, মূল্যায়ন, প্রদর্শন, প্রয়োগ ও সম্প্রসারণ করা। এর মাধ্যমে গবেষক, কৃষক ও কৃষিসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হবে।

প্রযুক্তি গ্রামের মাধ্যমে স্থানীয় কৃষকের সমস্যা চিহ্নিত করে বিজ্ঞানভিত্তিক সমাধান খোঁজা, আধুনিক চাষাবাদ পদ্ধতি পরিচিত করা এবং কৃষি উৎপাদনশীলতা বাড়ানোর সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি গবেষণাগারে উদ্ভাবিত প্রযুক্তির বাস্তব কার্যকারিতা কৃষকের জমিতে যাচাই করা সম্ভব হবে।

অনুষ্ঠানে অংশ নেওয়া প্রত্যেক মানুষের হাতে একটি করে চারা তুলে দেওয়া হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং স্থানীয় পর্যায়ে সবুজায়ন বাড়াতে মানুষকে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে 
ভৈরবে আটকের পর নিষিদ্ধ কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক তারেক বিন ফয়েজকে ছেড়ে দেওয়ার অভিযোগ ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমানের বিরুদ্ধে।
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে 
গোপালগঞ্জে ভাঙচুর চালিয়ে ভারত পলায়ন, ফেরার পথে সীমান্তে আটক যুবক
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠনের মিছিলে অংশগ্রহণ ও বিভিন্ন স্থানে ভাঙচুর চালানোর পর ভারতে পালিয়ে যাওয়া এক যুবককে সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ফেরার পথে আটক করেছে বিজিবি।
গোপালগঞ্জে ভাঙচুর চালিয়ে ভারত পলায়ন, ফেরার পথে সীমান্তে আটক যুবক
জামালপুরে রেললাইন কেটে নাশকতার চেষ্টা
রোববার (২৯ নভেম্বর) ভোররাতে জামালপুর সদর উপজেলার জোকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 
জামালপুরে রেললাইন কেটে নাশকতার চেষ্টা
মহাসড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের
পাবনার ঈশ্বরদীতে মহাসড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মহাসড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের
যশোর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়
রাত সাড়ে ১০টার দিকে নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাড. মোহসীন আলী প্রাথমিক ফলাফল ঘোষণা করেন।
যশোর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়
আরও পড়ুন
শ্রীপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
গভীর বন থেকে অটোচালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
শ্রীপুরের পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা
১৪৫ বোতল ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার