ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে, দেশের অর্থনীতি শক্তিশালী হবে: কৃষিমন্ত্রী

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পিএম
ছবি: আরটিভি

আগামী ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ফেনীর ফুলগাজীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভাস্থল পরিদর্শনে গিয়ে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেছেন, কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে দেশের অর্থর্নীতি শক্তিশালী হবে। এ সরকার জনগণ দ্বারা নির্বাচিত সরকার। বহু বছর পর জনগণের ভোটে এ সরকার নির্বাচিত হয়েছে। আমরা সবাই কৃষকের ঘরে জন্মগ্রহণ করেছি। এদেশের ৭৫ ভাগ মানুষ কৃষক। এরপরও কৃষকের উন্নয়ন হচ্ছে না কেন? এ সরকারের মূল উদ্দেশ্য কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পাওয়া।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক মাহবুব উল করিম, পুলিশ সৃপার প্রত্যুষ কৃমার মজুমদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফেনী উপপরিচালক আতিক উল্যাহ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব ও গ্রাম বিষয়ক সহসম্পাদক বেলাল আহমেদ প্রমুখ।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাঙামাটিতে জাল কাগজে বৃদ্ধের জমি দখল
রাঙামাটির লংগদু উপজেলার ২৩ নং বগাচত্বর মৌজায় জাল কাগজপত্র তৈরি করে এক বৃদ্ধের বসতবাড়ির জমি হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।
রাঙামাটিতে জাল কাগজে বৃদ্ধের জমি দখল
এক টুকরো কাশবনে হাজারো মানুষ, নেই পরিকল্পিত বিনোদনকেন্দ্র
শরতের নীল আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘের ভেলা। মৃদু বাতাসে দুলছে সারি সারি কাশফুল। দূর থেকে দেখলে মনে হয়, সবুজ মাঠজুড়ে কেউ যেন বিছিয়ে দিয়েছে শুভ্রতার চাদর। শরতের এমন মনোরম দৃশ্য দেখতে পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ব্যাপারীবাড়ি-সংলগ্ন মাঠে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা।
এক টুকরো কাশবনে হাজারো মানুষ, নেই পরিকল্পিত বিনোদনকেন্দ্র
প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামের এক ভ্রাম্যমাণ ফল বিক্রেতাকে হত্যার অভিযোগ উঠেছে।
প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা
করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের চুরিকাঘাতে কৃষক নিহত
নওগাঁর ধামইরহাটে জমির করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আবুল কাশেম (৪২) নামের এক কৃষক নিহত হয়েছেন। এই সংঘর্ষের ঘটনায় নিহতের ছেলে ও দুই ভাই গুরুতর আহত হয়ে বর্তমানে জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের চুরিকাঘাতে কৃষক নিহত
রাষ্ট্রীয় মর্যাদায় বীরাঙ্গনা ফুলমতির শেষ বিদায়
মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নির্যাতনের শিকার গাইবান্ধার সাদুল্লাপুরের বীরাঙ্গনা রাজকুমারী রবিদাস ফুলমতিকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে। 
রাষ্ট্রীয় মর্যাদায় বীরাঙ্গনা ফুলমতির শেষ বিদায়
আরও পড়ুন
ফেনীর সড়কে ত্রিমুখী সংঘর্ষ
বহু বছর পর নানার বাড়ি আসছি, একটু কথা বলতে দাও: প্রধানমন্ত্রী
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী