ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে ‘মাদক সম্রাট’ মাইদুলসহ গ্রেপ্তার ৬

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ এএম
‘মাদক সম্রাট’ মাইদুল। ছবি: আরটিভি

গাজীপুরের কালিয়াকৈরে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ‘মাদক সম্রাট’ মাইদুল ও তার পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে সফিপুর এলাকা থেকে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার সফিপুর-আন্দারমানিক এলাকায় থানা-পুলিশ এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে গ্রেপ্তারকৃতদের তল্লাশি করে ১ কেজি ১ গ্রাম গাঁজা, ৫৫০ পিস ইয়াবা এবং বেশ কয়েকটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত প্রধান আসামি মাইদুল (৩৫), পিতা নুর ইসলাম। এ ছাড়া তার সহযোগী রাজু (২০), নাজমুল (৩২) ও মনি আক্তার (২৮)-কে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাৎক্ষণিকভাবে আটক অন্য দুজনের নাম-পরিচয় জানা না গেলেও তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সফিপুর-আন্দারমানিক এলাকায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র মাদক ব্যবসা ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এমন গোপন তথ্যের ভিত্তিতে ভোররাতে অভিযান চালায় পুলিশ। টের পেয়ে পালানোর চেষ্টা করলেও পুলিশের তৎপরতায় ছয়জনকেই গ্রেপ্তার করা হয়। আরও জানা গেছে, ওই ‘মাদক সম্রাট’ দীর্ঘদিন ধরে জেলা ও উপজেলা-সহ বিভিন্ন শহর ও গ্রামে পাইকারি দামে মাদক বিক্রি করে আসছেন।

এ সময় কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সফিকুল ইসলাম, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, পিপিএম-বারসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকমুক্ত কালিয়াকৈর গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা
মাগুরার শালিখায় মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন রাকিবুল ইসলাম নামে শালিখা থানা পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। এ ঘটনায় অপু (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা
টিকটকে পরিচয়, সম্পর্কের স্বীকৃতি না পেয়ে বিষপানে স্কুলছাত্র ও গৃহবধূর মৃত্যু
গাইবান্ধার সাঘাটায় টিকটকের মাধ্যমে পরিচয় থেকে গড়ে ওঠা সম্পর্কের স্বীকৃতি না পেয়ে কীটনাশকজাতীয় পদার্থ সেবনে এক স্কুলছাত্র ও এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
টিকটকে পরিচয়, সম্পর্কের স্বীকৃতি না পেয়ে বিষপানে স্কুলছাত্র ও গৃহবধূর মৃত্যু
গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
গাজীপুরের টঙ্গীতে একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
৮০ বছরের বৃদ্ধার ঘরের পাশে ‘ঘুরঘুর’ করতেন ৬৫ বছরের বৃদ্ধ, অতঃপর...
নেত্রকোনার পূর্বধলায় এক বৃদ্ধাকে (৮০) ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৫ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা করেছেন।
৮০ বছরের বৃদ্ধার ঘরের পাশে ‘ঘুরঘুর’ করতেন ৬৫ বছরের বৃদ্ধ, অতঃপর...
মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা হাসপাতালে
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী সরদার আলী। ঘটনার পর অভিযুক্ত ছেলে মুত্তাকীন আলম শোভন পালিয়ে গেছেন।
মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা হাসপাতালে
আরও পড়ুন
গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
খুলনার হত্যা মামলার আসামি চট্টগ্রামে ধরা
কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও লুঙ্গি পেয়ে খুশি সনাতন ধর্মাবলম্বীরা