ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে ১ কোটি ৪৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

অনলাইন ডেস্ক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পিএম
ছবি: আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও কুমিল্লার বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৪৪ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কসবা উপজেলার মঈনপুর, কসবা, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও খারেরা বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে।

বিজিবি জানায়, অভিযানে ভারতীয় উন্নতমানের শাড়ি, যৌন উত্তেজক ট্যাবলেট, মোবাইল ফোন, বাসমতি চাল, গরু, অলিভ অয়েল, বাজি, জিরা, ইস্কেপ সিরাপ, গাঁজা ও মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৪৪ লাখ ১ হাজার ৫০০ টাকা।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানায়, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের দিকনির্দেশনা ও পরিকল্পনা অনুযায়ী সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি আরও জানায়, সীমান্তের নিরাপত্তা রক্ষা, পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাসিলবাগ গ্রামে বিএনপির স্থানীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে আগুন
নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন
শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টায় সদর উপজেলার মাদরাসা মার্কেটের তৃতীয় তলায় কেক, ফিতা কেটে ও দোয়া মাহফিলের মাধ্যমে এই নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়। 
নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন
গাজীপুরের শিল্পাঞ্চল স্বাভাবিক হতে শুরু করেছে, ৮০ শতাংশ পোশাক কারখানা খোলা
টানা ১৫ দিনের শ্রমিক আন্দোলন ও উত্তেজনার পর গাজীপুরের শিল্পাঞ্চল স্বাভাবিক হতে শুরু করেছে। খুলে দেওয়া হয়েছে অধিকাংশ তৈরি পোশাক কারখানা।
গাজীপুরের শিল্পাঞ্চল স্বাভাবিক হতে শুরু করেছে, ৮০ শতাংশ পোশাক কারখানা খোলা
পাগলা মসজিদের দানবাক্সে বিদেশগামীর চিঠি, দালালের বিচার চেয়ে আল্লাহর কাছে আকুতি
ইউরোপ যাওয়ার স্বপ্ন নিয়ে দালালের প্রতারণার শিকার হয়েছেন এক বিদেশগামী। হারিয়েছেন লাখ লাখ টাকা। প্রতারণার শিকার হয়ে আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিক যন্ত্রণায় ভুগছেন তিনি।
পাগলা মসজিদের দানবাক্সে বিদেশগামীর চিঠি, দালালের বিচার চেয়ে আল্লাহর কাছে আকুতি
রাতের আঁধারে শ্রমিক দলের কার্যালয়ে আগুন
শুক্রবার (২০ নভেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী বাজারে এ ঘটনা ঘটে।
রাতের আঁধারে শ্রমিক দলের কার্যালয়ে আগুন
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ডিসেম্বর ঘিরে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তেও কঠোর সতর্ক অবস্থানে বিজিবি
নাতনির স্পর্শকাতর অঙ্গে আঘাতের কারণ থেকে সামনে এলো গেদু মিয়ার নাম