ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ঈশ্বরদীতে বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত‍্যু

ঈশ্বরদী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পিএম
ছবি : আরটিভি

পাবনার ঈশ্বরদীতে ফসলের ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে রকিবুল সরদার (৩৭) নামে এক কৃষি শ্রমিকের মৃত‍্যু হয়েছে। এ সময় শামসুল মৃধা (৪৫) নামে আরেক শ্রমিক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের কৈকুন্ডা মালিথাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রকিবুল ওই এলাকার মোয়াজ্জেম সরদারের ছেলে। আর আহত শামসুল মৃধা বিলকাদা গ্রামের হামিদ মৃধার ছেলে।

স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম সুমন জানান, তারা দুইজনই কৃষি শ্রমিক। কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন। তারা ফসলের ক্ষেতে কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে দুজন আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক রকিবুলকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, চরাঞ্চলের কৃষি জমিতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে দুই শ্রমিক আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব‍্যরত চিকিৎসক রকিবুলকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডাক্তার নেই, নদী পেরিয়ে সদরে যাওয়ার আগেই মরে ‘আদরের পশু’
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোর ইউনিয়নের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি চর—মাঝের চর। উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে সুন্দরবনঘেঁষা বলেশ্বর নদের মধ্যবর্তী স্থানে জেগে ওঠা এ চরটি স্থানীয়দের কাছে ‘মাঝের চর’ নামে পরিচিত। চল্লিশের দশকে জেগে ওঠা চরটির আয়তন প্রায় ৮৪০ একর।
ডাক্তার নেই, নদী পেরিয়ে সদরে যাওয়ার আগেই মরে ‘আদরের পশু’
পাবনায় সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ
পাবনা শহরের লষ্করপুর টার্মিনাল এলাকায় সাংবাদিক মো. নবী নেওয়াজকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২-৩ জনের বিরুদ্ধে পাবনা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।
পাবনায় সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ
রাতে নিখোঁজ, সকালে সড়কের পাশে মিলল যুবকের মরদেহ
চাঁদপুরের কচুয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে আজিজ হোসেন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রাতে নিখোঁজ, সকালে সড়কের পাশে মিলল যুবকের মরদেহ
২৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরা, শনাক্ত চোর
নাটোর রেলস্টেশন থেকে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার উইবারের চুরি হওয়া ল্যাপটপ ও ক্যামেরা ২৪ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে, রেলস্টেশনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চুরির ঘটনায় জড়িত একজনকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে কাজ করছে পুলিশ।
২৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরা, শনাক্ত চোর
ঢাকার দুই হাসপাতাল ও ফিলিং স্টেশনকে জরিমানা
ঢাকার ধামরাইয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি হাসপাতাল ও একটি ফিলিং স্টেশনকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ঢাকার দুই হাসপাতাল ও ফিলিং স্টেশনকে জরিমানা
আরও পড়ুন
নিউইয়র্কে নিখোঁজের ৫ দিন পর মিলল শ্রমিক লীগ নেতার মৃত‍্যুর খবর
বজ্রপাতে প্রাণ গেল ৮ বছরের শিশুর
কয়েলের আগুনে পুড়ে ছাই বসতবাড়ি
ঈশ্বরদীতে বিএনপি নেতার বাড়ি থেকে গরু চুরি