ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

অপ্রতিম হত্যাকাণ্ড: দোষীদের শাস্তির দাবিতে কুবি শিক্ষক সমিতির শোক র‌্যালি

কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পিএম
ছবি : সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আটক ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক ও নিরাপদ রাখতে শোক র‌্যালি ও মানববন্ধন করেছে কুবি শিক্ষক সমিতি।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে গোলচত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষক নেতারা বলেন, অপ্রতিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ইতোমধ্যে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

এ সময় বিশ্ববিদ্যালয়ে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন এবং পুরো ক্যাম্পাসকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার দাবি জানানো হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী, বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. সৈয়দুর রহমান, শিক্ষক সমিতির আহ্বায়ক শামিমা নাছরিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে মানববন্ধন ও চার দাবি নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের ৪ দফা দাবির মধ্যে ছিল— অপ্রিতম হত্যার সঙ্গে জড়িত আসামীদের গ্রেপ্তার এবং ৬০ দিনের মধ্যে বিচার কার্য নিষ্পত্তি করে ফঁসি কার্যকর করতে হবে, কুমিল্লা পুলিশ সুপার, আদর্শ সদর এবং সদর দক্ষিণ থানার ওসিদের দায় স্বীকার করে প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় এলাকার জন্য স্থায়ী একটি পুলিশ ফাঁড়ি প্রতিষ্ঠা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য প্রয়োজনীয় দৃশ্যমান পদক্ষেপ এবং নিখোঁজ ব্যক্তিদের নিরাপত্তার জন্য তাৎক্ষণিক রেসপন্স ইউনিট গঠন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্বীকৃতি পেল ধর্ষণে জন্ম নেওয়া শিশু, আসামির যাবজ্জীবন
রাজবাড়ীতে ধর্ষণ মামলায় ফারুক হোসেন নামে এক আসামির যাবজ্জীবন, ৫ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল জজ আদালত। সেইসঙ্গে ধর্ষণে ভূমিষ্ঠ শিশুকে সন্তানের স্বীকৃতি এবং ওয়ারিশ হি‌সে‌বে তার সমস্ত কিছু পাবে ব‌লেও রায় দি‌য়ে‌ছেন আদালত।
স্বীকৃতি পেল ধর্ষণে জন্ম নেওয়া শিশু, আসামির যাবজ্জীবন
৫০ বছরের দুর্ভোগের অবসান, সাঁকোর বদলে কাঠের সেতুতে বদলে যাচ্ছে তিন গ্রামের চিত্র
মমূর্ষ রোগী, কিংবা আহত কোন ব্যাক্তি চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া যেত না। বিনা চিকিৎসায় বাড়িতে মারা যাওয়ার উদাহরণ আছে অসংখ্য। একমাত্র সাঁকো পার হয়ে হাতিয়া উপজেলা সদরসহ বিভিন্ন অঞ্চলে যেতে হতো তিন গ্রামের মানুষদের। এছাড়া দুর্যোগ মুহূর্তে সাঁকো পার হতে গিয়ে পড়ে অঙ্গহানী হওয়ার মতো ঘটনা আছে অনেক।
৫০ বছরের দুর্ভোগের অবসান, সাঁকোর বদলে কাঠের সেতুতে বদলে যাচ্ছে তিন গ্রামের চিত্র
মিরসরাই সীমান্তে বিপুল ভারতীয় মদ ও গরু জব্দ
ফেনীর সীমান্তবর্তী ছাগলনাইয়া এবং চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে দেড় শতাধিক বোতল ভারতীয় মদ ও অর্ধশতাধিক গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য অর্ধকোটি টাকারও বেশি বলে জানিয়েছে বিজিবি।
মিরসরাই সীমান্তে বিপুল ভারতীয় মদ ও গরু জব্দ
সুনামগঞ্জে আমেরিকায় তৈরি রিভলভার উদ্ধার
সুনামগঞ্জের ছাতক উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার উদ্ধার করেছে বাংলাদেশ পুলিশের স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।
সুনামগঞ্জে আমেরিকায় তৈরি রিভলভার উদ্ধার
৭০% কাজ শেষ, এর মাঝেই বাতিল হলো নবগঙ্গা সেতুর চুক্তি
নড়াইলের নবগঙ্গা নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারা এবং বার বার মেয়াদ বাড়িয়েও কাজ অসম্পূর্ণ রাখায় যশোর ভিত্তিক ঠিকাদারি প্রতিষ্ঠান ‘আইসিএল’-এর চুক্তি বাতিল করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। একইসঙ্গে ওই প্রতিষ্ঠানকে ৩৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
৭০% কাজ শেষ, এর মাঝেই বাতিল হলো নবগঙ্গা সেতুর চুক্তি
আরও পড়ুন
টানা দুইবার বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্
অপ্রতিম হত্যাকাণ্ড: ফাহাদ দাবিতে প্রকাশিত ছবি নিয়ে যা জানা যাচ্ছে
অপ্রতিম হত্যাকাণ্ড: আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
১৩ বছরের অপ্রতিমের সঙ্গে যেভাবে বন্ধুত্ব হয় ১৯ বছরের তুহিনের