ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

ডাকাতির প্রস্তুতিকালে দুই সাবেক সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পিএম
ছবি: আরটিভি

মুন্সীগঞ্জের শ্রীনগরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে দুই সাবেক সেনাসদস্যসহ সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে র‍্যাবের পোশাক, ওয়াকিটকি, হ্যান্ডকাফ, লোগোযুক্ত আইডি কার্ড, খেলনা পিস্তল, ইলেকট্রিক শক মেশিনসহ ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানে একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় মুন্সীগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।

পুলিশ সুপার জানান, রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর উপজেলার হরিবাড়ী ব্রিজের পূর্ব পাশে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে সাতজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিরা র‍্যাব সদস্য পরিচয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে আটক করে তার স্বর্ণালংকার লুটের প্রস্তুতি নিচ্ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিলেন বলে তথ্য পাওয়া গেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শরীয়তপুরের ফরহাদ হোসেন (৪০), নওগাঁর চাকরিচ্যুত সেনাসদস্য নাদিম মাহমুদ শান্ত ওরফে রায়হান হোসেন (৩০), রাজবাড়ীর চাকরিচ্যুত সেনাসদস্য সার্জেন্ট মিজানুর রহমান (৪১), বরগুনার আব্দুল আলীম (৩২), মাগুরার সাকিবুর জামান মেহেদী (২৬), ভোলার মেহেদী হাসান সুজন (৩৫) এবং বরগুনার আবু হানিফ (৩২)। আবু হানিফ ওই মাইক্রোবাসের চালক।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই দিতে চায় সরকার: গিয়াস উদ্দিন রিমন
নতুন বছরের প্রথম দিনেই দেশের সকল শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দেওয়া সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন।
বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই দিতে চায় সরকার: গিয়াস উদ্দিন রিমন
ধামরাইয়ে ২ রাতে দুই বাসে আগুন
ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়ক ও এর আশপাশের এলাকায় টানা দুই রাতে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ধামরাইয়ে ২ রাতে দুই বাসে আগুন
মানিকগঞ্জে গভীর রাতে যাত্রীবাহী বাসে আগুন
মানিকগঞ্জের সাটুরিয়ায় গভীর রাতে যাত্রীবাহী পল্লীসেবা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মানিকগঞ্জে গভীর রাতে যাত্রীবাহী বাসে আগুন
কক্সবাজার যাওয়ার পথে পিকনিকের গাড়ি খাদে পড়ে দুইজন নিহত
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার কেরানিহাটে নিয়ন্ত্রণ হারিয়ে পিকনিকের একটি বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন। 
কক্সবাজার যাওয়ার পথে পিকনিকের গাড়ি খাদে পড়ে দুইজন নিহত
ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মাদরাসাছাত্র নিহত
লালমনিরহাটের আদিতমারীতে ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হাবিবুর রহমান (১১) নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছে।
ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মাদরাসাছাত্র নিহত
আরও পড়ুন
ফ্রান্সে বিক্ষোভে উত্তাল রাজপথ: গ্রেপ্তার ৪৪৮, আহত ৫৩ পুলিশ
গোপালগঞ্জের সাবেক তিন ইউপি চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার
জমি নিয়ে বিরোধের বলি ৭ হাজার ফুলকপির চারা
চাকরি থেকে বরখাস্তের পর কারাগারে ডিজিএফআইয়ের দুই সদস্য