ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

৪ দিন ধরে খোঁজ মিলছে না দুই মাদরাসাছাত্রীর

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ এএম
ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদরাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে মাহিমা আক্তার মাহি ও তানিশা আক্তার নামে দুই শিক্ষার্থী নিখোঁজ হওয়ার চারদিন পেরিয়ে গেলেও তাদের কোনো খোঁজ মেলেনি।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর সন্ধ্যায় বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার কাশিনগর আল আমিন মাদরাসায় যাওয়ার পথে তারা নিখোঁজ হয়।

নিখোঁজ দুই শিক্ষার্থীর বাড়ি উপজেলার কাশিনগর ইউনিয়নের জুগিরকান্দি গ্রামে।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে নবম শ্রেণির শিক্ষার্থী মাহিমা আক্তার মাহি ও তানিশা আক্তার কাশিনগর আল আমিন মাদরাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। বিকেল পেরিয়ে রাত হলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু চারদিনেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় মাহিমা আক্তার মাহির মা তাছলিমা আক্তার বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় সাধারণ ডায়েরি করেছেন।

তাছলিমা আক্তার গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার মাহি সহপাঠী তানিশা আক্তারের সঙ্গে মাদরাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এ পর্যন্ত সম্ভাব্য অনেক জায়গায় তাকে খোঁজাখুঁজি করেছি। কোথাও হদিশ মিলছে না। একইভাবে তানিশার পরিবারও উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছে। আমরা প্রশাসনের সহায়তা চাই।

কাশিনগর আল আমিন মাদরাসার অধ্যক্ষ মনিরুজ্জামান বলেন, গত বৃহস্পতিবার তারা মাদরাসায় উপস্থিত হয়নি। তাদের পরিবারের মাধ্যমে জানতে পেরেছি, তারা দুজন মাদরাসায় আসার পথে নিখোঁজ হয়েছে।

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন গণমাধ্যমকে বলেন, রোববার বিকেলে দুই শিক্ষার্থী নিখোঁজের বিষয়ে থানায় জিডি করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টয়লেটে যাওয়ার কথা বলে প্রিজনভ্যান থেকে পালালেন ‘পিচ্চি রাজা’
আদালতে হাজিরা শেষে ফেরার পথে টয়লেটে যাওয়ার কথা বলে প্রিজনভ্যান থেকে নেমে পালিয়ে গেছেন রাজধানীর মোহাম্মদপুর এলাকার শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত ‘পিচ্চি রাজা’ ওরফে বাদশা।
টয়লেটে যাওয়ার কথা বলে প্রিজনভ্যান থেকে পালালেন ‘পিচ্চি রাজা’
ভয় দেখিয়ে ছাত্রলীগ কর্মীর টাকা-চেইন-মোবাইল হাতিয়ে নিলেন বৈছাআ নেতা
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে পুলিশে দেওয়ার ভয় দেখিয়ে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে নগদ ৫০ হাজার টাকা, মানিব্যাগ, গলায় থাকা সোনার চেইন ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এস এম হাসান রাজু নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) এক নেতার বিরুদ্ধে।
ভয় দেখিয়ে ছাত্রলীগ কর্মীর টাকা-চেইন-মোবাইল হাতিয়ে নিলেন বৈছাআ নেতা
পালিয়ে বিয়ের দুই মাস পর ৮ম শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু, হাসপাতালে মরদেহ রেখে স্বামী উধাও
ফরিদপুরের ভাঙ্গায় বিয়ের প্রায় দুই মাস পর লামিয়া ইসলাম (১৪) নামে এক অষ্টম শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এদিকে স্বামীর বাড়িতে মৃত্যুর পর তাকে হাসপাতালে নিয়ে মরদেহ রেখে স্বামী পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।
পালিয়ে বিয়ের দুই মাস পর ৮ম শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু, হাসপাতালে মরদেহ রেখে স্বামী উধাও
গোপালগঞ্জে কলেজছাত্র হত্যা মামলার প্রধান আসামি আটক
গোপালগঞ্জের চাঞ্চল্যকর কলেজছাত্র জুবায়ের হত্যা মামলার প্রধান আসামি সোহেল মোল্লাকে (৪৭) আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প, সিপিসি-৩ ও যশোরের যৌথ অভিযানিক দল।
গোপালগঞ্জে কলেজছাত্র হত্যা মামলার প্রধান আসামি আটক
মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মহানন্দা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই তরুণের মৃত্যু হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার গোবরাতলা ইউনিয়নের দিয়ার ধাইনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন সদর উপজেলার মহিপুর ভাটোপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে সুজন (১৮) ও একই এলাকার সুবাহানের ছেলে সাব্বির আহমেদ (১৯)। স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে সুজন ও সাব্বির আহমেদ মহানন্দা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তারা পানিতে ডুবে যান। পরে স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুঁজি করে তাদের উদ্ধার করেন। তবে ততক্ষণে দুজনেরই মৃত্যু হয়। পরে তাদের মরদেহ নিজ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, মহানন্দা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই তরুণের মৃত্যু হয়েছে। বিষয়টি নৌ পুলিশকে জানানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দুই তরুণের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। আরটিভি/টিআর
মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু
আরও পড়ুন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধন
কুবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দিলেন শিক্ষার্থী
যৌন নিপীড়ন ও প্রশ্নফাঁসের ঘটনায় শাস্তিপ্রাপ্ত কুবির তিন শিক্ষকের বিষয়ে নতুন সিদ্ধান্ত
কুবি সিন্ডিকেটের সদস্য হিসেবে নিয়োগ পেলেন তিন অধ্যাপক