ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

কচুয়ার হাসপাতালেই সফল অ্যান্টিভেনম প্রয়োগ

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ পিএম
জরুরি বিভাগে সাপে কাটা শিশুকে অ্যান্টিভেনম দেওয়া হচ্ছে। ছবি: আরটিভি

চাঁদপুরের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে সাপে কাটা এক শিশুকে তাৎক্ষণিকভাবে অ্যান্টি-স্নেক ভেনম (এএসভি) প্রয়োগ করা হয়েছে। হাসপাতালের চিকিৎসকদের দ্রুত পদক্ষেপ ও সময়োপযোগী ব্যবস্থাপনায় শিশুটির প্রাণ রক্ষা এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সাপের কামড়ে আক্রান্ত হয়ে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে ইসরাত (৮) নামে ওই শিশু। সে উপজেলার তারাপাল্লা গ্রামের ইকবাল হোসেনের মেয়ে।

হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে নিজ বাড়ির রান্নাঘরে যাওয়ার সময় সাপের কামড়ের শিকার হয় শিশু ইসরাত। পরিবারের সদস্যরা কোনো সময় নষ্ট না করে তাকে দ্রুত কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

জরুরি বিভাগে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক ডা. সোয়াইব হোসেন শিশুটিকে পরীক্ষা করেন। এ সময় কামড়ের স্থান ফুলে ও কালচে হয়ে যাওয়ার পাশাপাশি শরীরে বিষক্রিয়ার গুরুতর লক্ষণ দেখা যায়। বিশেষ করে চোখের পাতা ঝুলে পড়া ও খিঁচুনির মতো উপসর্গ প্রকাশ পায়।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় চিকিৎসক দ্রুত অ্যান্টিভেনম প্রয়োগের সিদ্ধান্ত নেন। দুপুর ২টা ২০ মিনিটের দিকে জরুরি বিভাগেই অ্যান্টি-স্নেক ভেনম দেওয়া শুরু হয়। চিকিৎসা চলাকালে শিশুটিকে মোট ১০ ভায়াল অ্যান্টিভেনম দেওয়া হয়। চিকিৎসক, নার্স ও উপসহকারী মেডিকেল কর্মকর্তাদের সমন্বিত দল নিবিড়ভাবে শিশুটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন।

প্রাথমিক চিকিৎসার পর শিশুটির অবস্থার কিছুটা উন্নতি হলে পরবর্তী ঝুঁকি এড়াতে উন্নত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ৫০ শয্যার কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন নিয়মিতভাবে সাপে কাটা রোগীদের জরুরি বিভাগে অ্যান্টিভেনম দেওয়া হচ্ছে। সঠিক সময়ে শিশুটিকে হাসপাতালে আনা এবং বিষক্রিয়ার লক্ষণ দ্রুত শনাক্ত করা সম্ভব হওয়ায় তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া গেছে।

এ বিষয়ে কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সোহেল রানা বলেন, জরুরি পরিস্থিতিতে দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বিতভাবে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাপে কাটার পর সময় নষ্ট না করে দ্রুত রোগীকে হাসপাতালে আনা উচিত। স্থানীয়ভাবে ঝাড়ফুঁক বা অন্য কোনো কুসংস্কারে সময়ক্ষেপণ না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হলে প্রাণহানির ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

তিনি আরও বলেন, উপজেলা পর্যায়ে আধুনিক চিকিৎসাসেবার পরিধি বাড়ার পাশাপাশি জরুরি বিভাগে সাপে কাটা রোগীর অ্যান্টিভেনম প্রয়োগের এই ঘটনা স্থানীয় গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় একটি বড় অগ্রগতি ও ইতিবাচক বার্তা।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খাল সংস্কারের আংশিক কাজ করেই ৩০ লাখ টাকার বিল উত্তোলন
লক্ষ্মীপুর সদর উপজেলায় খাল সংস্কারের কাজ আংশিক করেই ৩০ লাখ ৩ হাজার ৫৩৬ টাকার পুরো বিল নেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সরেজমিনে খালের বিভিন্ন অংশে দীর্ঘদিনের পলি-ময়লা পড়ে থাকতে দেখা গেছে। অভিযোগ রয়েছে, খননের পাশাপাশি পাড় সংস্কার, বেড ব্লক ও টিবিএম নির্মাণের কাজও অসম্পূর্ণ রয়েছে।
খাল সংস্কারের আংশিক কাজ করেই ৩০ লাখ টাকার বিল উত্তোলন
সিরাজগঞ্জে গাড়িচাপা দিয়ে দুজনকে হত্যার ঘটনায় বাবা-ছেলে গ্রেপ্তার
সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কে গাড়িচাপা দিয়ে দুজনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জে গাড়িচাপা দিয়ে দুজনকে হত্যার ঘটনায় বাবা-ছেলে গ্রেপ্তার
কচুয়ায় বিদ্যালয়ের পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
চাঁদপুরের কচুয়ার ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি, শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কচুয়ায় বিদ্যালয়ের পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
কালিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটি এবং চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইএনও) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
কালিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আলেয়ার সেপ্টেম্বরের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি, মাগুরায় তোলপাড়
২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার বিল এসেছে মাগুরার এক গ্রাহকের নামে।
আলেয়ার সেপ্টেম্বরের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি, মাগুরায় তোলপাড়
আরও পড়ুন
কচুয়ায় বিদ্যালয়ের পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
শিক্ষার মানোন্নয়নে কচুয়ায় অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদান
প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ বাড়াতে কচুয়ায় ডিজিটাল কম্পিউটার ল্যাব উদ্বোধন
ভালো শিক্ষা অর্জনের মাধ্যমে জীবনে ভালো কিছু করা সম্ভব: নাজমুন নাহার বেবী