ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পিএম
বরিশাল

বরিশাল নগরীতে একটি ভাড়া বাসা থেকে আমেনা খানম (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে নগরীর রোকেয়া আজিম সড়কের খালপাড় এলাকার ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত আমেনা খানম মেহেন্দীগঞ্জ উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা। তিনি প্রায় এক বছর ধরে ওই বাসার দোতলায় একা ভাড়া থাকতেন। তার বড় ছেলে ও বোনের ছেলে মাঝেমধ্যে তাকে দেখতে আসতেন।

বাসা মালিকের স্ত্রী রিনা বেগম বলেন, দুই দিন আগে আমেনা খানমের সঙ্গে আমার দেখা হয়েছিল। বুধবার বিকেলে আমেনার বোনের ছেলে তাকে দেখতে বাসায় এসে দরজা তালাবদ্ধ পান। পরে রাতে বাসার অন্য ভাড়াটিয়ারা ঘর থেকে দুর্গন্ধ বের হওয়ার বিষয়টি আমাকে জানায়। বিষয়টি আমি মৃতের ছেলে রিফাতকে জানাই। পরে আজ ভোরে পুলিশকে সঙ্গে নিয়ে রিফাত ঘরের তালা খোলেন। তখন আমেনা খানমের হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সুশান্ত সরকার বলেন, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চাঁদপুরের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়
চাঁদপুর সদর উপজেলাধীন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছেন চাঁদপুরে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
চাঁদপুরের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়
বাড়ির পাশের আঙিনায় খেলছিল দুই শিশু, পরে ডোবায় ভেসে উঠল মরদেহ
দিনাজপুরের বিরামপুরে বাড়ির সামনে আঙিনায় খেলার সময় পাশের ডোবার পানিতে পড়ে গিয়ে মালিহা জান্নাত (২) ও তাহিয়া জান্নাত (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বাড়ির পাশের আঙিনায় খেলছিল দুই শিশু, পরে ডোবায় ভেসে উঠল মরদেহ
বিএনপি বেহেশতের গ্যারান্টি দিতে পারবে না কিন্তু উন্নয়নের গ্যারান্টি দেবে: মীর শাহে আলম
বিএনপি মানুষকে বেহেশতের গ্যারান্টি দিতে পারবে না কিন্তু উন্নয়নের গ্যারান্টি দেবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বিএনপি বেহেশতের গ্যারান্টি দিতে পারবে না কিন্তু উন্নয়নের গ্যারান্টি দেবে: মীর শাহে আলম
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে উল্টে গেল যাত্রীবাহী বাস
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ছয়জন আহত হয়েছেন।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে উল্টে গেল যাত্রীবাহী বাস
মুন্সীগঞ্জে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
মুন্সীগঞ্জে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু
আরও পড়ুন
র‍্যাগিংয়ের দায়ে ববির ৪৮ শিক্ষার্থীকে শাস্তি
আবাসিক হোটেলের বাথরুমে মিলল নারীর গলাকাটা মরদেহ
পঞ্চগড়ে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, পকেটের চিরকুটে লেখা ‘আমি বাঁচতে চেয়েছিলাম’
ভালুকায় পৃথক স্থান থেকে ৪ মরদেহ উদ্ধার