ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

বৃদ্ধাশ্রমে ইমাম ঢুকতেই প্রতিবন্ধী নারীর চিৎকার, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পিএম
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় একটি বৃদ্ধাশ্রমে আশ্রিত প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. রুবেল মিয়া (৩০) নামে স্থানীয় এক মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার ‘মাতৃছায়া বৃদ্ধাশ্রমে’ এই অপ্রীতিকর ঘটনা ঘটে।

আটক রুবেল মিয়া উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় চৈতন কালী মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

মাতৃছায়া বৃদ্ধাশ্রমের পরিচালক রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর ইমাম রুবেল মিয়া বৃদ্ধাশ্রমের ভেতরে প্রবেশ করেন। একপর্যায়ে তিনি কোনো কারণ ছাড়াই আশ্রমে বসবাসরত ৩০ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীর ওপর চড়াও হয়ে ধর্ষণের চেষ্টা চালান। ওই নারীর চিৎকারে আশ্রমের অন্য বাসিন্দা ও কর্মচারীরা ছুটে এসে হাতেনাতে রুবেল মিয়াকে ধরে ফেলেন। পরবর্তীতে তিনি যাতে পালিয়ে যেতে না পারেন, সেজন্য লোহার শিকল দিয়ে বেঁধে রেখে পুলিশে খবর দেওয়া হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়।

তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন আটক ইমাম রুবেল মিয়া। তার দাবি, বৃদ্ধাশ্রমে আশ্রিত প্রতিবন্ধী নারীসহ অন্যান্য অসহায় বৃদ্ধ নারী-পুরুষদের সেবা ও দেখাশোনার উদ্দেশ্যেই তিনি সেখানে গিয়েছিলেন; কোনো ধরনের অনৈতিক বা অপরাধমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে যাননি।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত বৃদ্ধাশ্রমে উপস্থিত হয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে। ঘটনার সার্বিক দিক খতিয়ে দেখা হচ্ছে এবং ভুক্তভোগী পক্ষের আনুষ্ঠানিক অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাঙামাটিতে জাল কাগজে বৃদ্ধের জমি দখল
রাঙামাটির লংগদু উপজেলার ২৩ নং বগাচত্বর মৌজায় জাল কাগজপত্র তৈরি করে এক বৃদ্ধের বসতবাড়ির জমি হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।
রাঙামাটিতে জাল কাগজে বৃদ্ধের জমি দখল
এক টুকরো কাশবনে হাজারো মানুষ, নেই পরিকল্পিত বিনোদনকেন্দ্র
শরতের নীল আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘের ভেলা। মৃদু বাতাসে দুলছে সারি সারি কাশফুল। দূর থেকে দেখলে মনে হয়, সবুজ মাঠজুড়ে কেউ যেন বিছিয়ে দিয়েছে শুভ্রতার চাদর। শরতের এমন মনোরম দৃশ্য দেখতে পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ব্যাপারীবাড়ি-সংলগ্ন মাঠে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা।
এক টুকরো কাশবনে হাজারো মানুষ, নেই পরিকল্পিত বিনোদনকেন্দ্র
প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামের এক ভ্রাম্যমাণ ফল বিক্রেতাকে হত্যার অভিযোগ উঠেছে।
প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা
করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের চুরিকাঘাতে কৃষক নিহত
নওগাঁর ধামইরহাটে জমির করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আবুল কাশেম (৪২) নামের এক কৃষক নিহত হয়েছেন। এই সংঘর্ষের ঘটনায় নিহতের ছেলে ও দুই ভাই গুরুতর আহত হয়ে বর্তমানে জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের চুরিকাঘাতে কৃষক নিহত
রাষ্ট্রীয় মর্যাদায় বীরাঙ্গনা ফুলমতির শেষ বিদায়
মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নির্যাতনের শিকার গাইবান্ধার সাদুল্লাপুরের বীরাঙ্গনা রাজকুমারী রবিদাস ফুলমতিকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে। 
রাষ্ট্রীয় মর্যাদায় বীরাঙ্গনা ফুলমতির শেষ বিদায়
আরও পড়ুন
নাচগানের কথা বলে কাশবনে নিয়ে যায় তরুণীকে, অতঃপর...
কর্নেল বিশ্ববিদ্যালয়ে গণধর্ষণ মামলায় নতুন তদন্তকারী নিয়োগ  
টিকটকে পরিচয় থেকে কিশোরীর ‘কাছে আসা’, সেই যুবক গ্রেপ্তার
স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় ভাড়ায় লোক পাঠিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী