ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

৮০ বছরের বৃদ্ধাকে টেনে-হিঁচড়ে নির্জন বাড়িতে নিয়ে গেলেন বৃদ্ধ, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পিএম
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নে ৮০ বছর বয়সি এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৭০ বছর বয়সি আরশেদ আলীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিচার দাবিতে অভিযুক্তের বাড়ির আঙিনায় অনশনে বসেছেন ওই ভুক্তভোগী বৃদ্ধা।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, গত রোববার রাত ৮টার দিকে ঝাড়ফুঁক দেওয়ার কথা বলে ওই বৃদ্ধাকে বাড়ির বাইরে ডেকে নেন অভিযুক্ত আরশেদ আলী। পরে তাকে টেনে-হিঁচড়ে পেছনের একটি নির্জন পরিত্যক্ত বাড়িতে নিয়ে মুখ চেপে ধর্ষণ করা হয়।

ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, এ সময় বৃদ্ধার চিৎকার শুনে তার এক নাতি ঘটনাস্থলে গিয়ে আরশেদ আলীকে আটক করেন। পরে অভিযুক্তের পরিবারের ১৫ থেকে ২০ জন সদস্য লাঠিসোঁটা নিয়ে ভুক্তভোগীর বাড়িতে গিয়ে তার ছেলে ও নাতিদের মারধর করে আরশেদ আলীকে নিয়ে যান বলে অভিযোগ করা হয়।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেন। তবে ৪-৫ দিন ধরে দফায় দফায় চেষ্টা করেও অভিযুক্তের পরিবারের অসহযোগিতার কারণে কোনো সমাধান হয়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ভুক্তভোগীর পরিবারের দাবি, তারা আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় আইনি প্রক্রিয়ায় যাওয়ার সামর্থ্য নেই। তাই বিচার দাবিতে বৃহস্পতিবার অভিযুক্তের বাড়ির আঙিনায় অনশনে বসেছেন ওই বৃদ্ধা। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি সেখান থেকে যাবেন না বলেও জানিয়েছেন।

তবে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তের ছেলে আসলাম। তিনি জানান, তার বাবা ওই বৃদ্ধার বাড়িতে ঝাড়ফুঁক দেওয়ার জন্য গিয়েছিলেন। পরে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে তাকে ফাঁসানো হয়েছে।

তিনি আরও বলেন, বিষয়টি ঘরোয়াভাবে মীমাংসার চেষ্টা করা হয়েছিল। বৃহস্পতিবার ভুক্তভোগীর পরিবারের লোকজন তাদের বাড়িতে হামলা ও ভাঙচুর করে ঘরে থাকা দুই লাখ টাকা নিয়ে গেছে বলেও তিনি অভিযোগ করেন।

এ ঘটনায় অভিযুক্ত আরশেদ আলীকে বাড়িতে না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

গোপালপুর থানার ওসি মো. রুহুল আমিন বলেন, এ ঘটনা সম্পর্কে আমি অবগত নই। আপনার কাছেই প্রথম শুনলাম। খোঁজখবর নিয়ে জানাচ্ছি।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রসমালাইয়ে চেতনানাশক খাইয়ে চুরি, ১৫ ভরি সোনা উদ্ধার
রাজবাড়ীর পাংশায় জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ১৫ ভরি ১.৫৮ আনা সোনার ও ২২০ ভরি রুপার গহনা উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ। এ ঘটনায় ওই জুয়েলার্সের কর্মচারী খন্দকার জায়ফুল ইসলাম লিটন (৫৯) নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
রসমালাইয়ে চেতনানাশক খাইয়ে চুরি, ১৫ ভরি সোনা উদ্ধার
শ্রমিক দল নেতাকে গুলি, ৫ জনকে কুপিয়ে জখম
ঢাকার সাভারের আশুলিয়ায় শ্রমিক দলের একাধিক নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা ইয়ারপুর ইউনিয়ন শ্রমিক দলের এক সহ-সভাপতিকে গুলি করেছে এবং তার সঙ্গে থাকা অন্তত পাঁচজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে।
শ্রমিক দল নেতাকে গুলি, ৫ জনকে কুপিয়ে জখম
ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উদ্ধারকারী ট্রেনের একটি ট্রলির চারটি চাকা লাইনচ্যুতের ঘটনায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক
ভবনের পাইলিং কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
কিশোরগঞ্জের ভৈরবে ৭তলা ভবনের পাইলিংয়ের কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শান্ত মিয়া (১৮) নামের এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
ভবনের পাইলিং কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
নিম্নমানের ইটে কোটি টাকার সড়ক নির্মাণ, সরানোর আশ্বাস ঠিকাদারের
নওগাঁর মান্দায় সরকারি অর্থায়নে পাকা রাস্তা নির্মাণকাজে নিম্নমানের ইট ও বালু ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান বরেন্দ্র কনস্ট্রাকশনের বিরুদ্ধে। উপজেলার মান্দা ইউনিয়নের কোচড়া বাদলঘাটা হিন্দুপাড়া পাকা রাস্তা থেকে দক্ষিণ কোচড়া বাদলঘাটা পর্যন্ত ১ হাজার ৭৩০ মিটার সড়ক নির্মাণে প্রায় ১ কোটি ৬৮ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। এদিকে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মোছা. পারুল দাবি করেছেন, কাজ করতে গিয়ে তিনি ইতোমধ্যে ২৪ লাখ টাকা লোকসানের মুখে পড়েছেন। একই সঙ্গে সাময়িকভাবে আনা নিম্নমানের ইটগুলো দ্রুত সরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সড়ক নির্মাণকাজে সিডিউল অনুযায়ী মানসম্মত ইটের খোয়া ও বালু ব্যবহারের কথা থাকলেও তা যথাযথভাবে মানা হচ্ছে না বলে অভিযোগ তাদের। এক নম্বর ইটের পরিবর্তে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে বলেও দাবি করেন এলাকাবাসী। রাস্তার সাব-বেস ও বেস টাইপের কাজেও বালু ও খোয়া সঠিক অনুপাতে মেশানো হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। কোচড়া বাদলঘাটা গ্রামের শামসুল আলম মোল্লা বলেন, ঠিকাদার রাস্তা করে চলে যাবেন, কিন্তু আমরাই এই রাস্তা ব্যবহার করব। নিম্নমানের উপকরণ দিয়ে কাজ করা হলে অল্প সময়ের মধ্যেই রাস্তা নষ্ট হয়ে যাবে। এতে সরকারের অর্থ অপচয় হবে। একই গ্রামের মহিদুল ইসলাম বলেন, রাস্তাটি দীর্ঘদিন অবহেলিত ছিল। সরকার প্রায় দুই কোটি টাকা বরাদ্দ দিয়েছে। কিন্তু কাজের মান দেখে মনে হচ্ছে, পাকা হওয়ার পরও রাস্তার স্থায়িত্ব নিয়ে শঙ্কা রয়েছে। গ্রামের কান্তি কুমার সরকার বলেন, সরকারি কাজে ভালো মানের উপকরণ ব্যবহার করার কথা। কিন্তু এখানে এক নম্বর ইটের পরিবর্তে দুই ও তিন নম্বর ইট দিয়ে কাজ করা হচ্ছে। এ নিয়ে দুই গ্রামের মানুষেরই আপত্তি রয়েছে। অভিযোগের বিষয়ে বরেন্দ্র কনস্ট্রাকশনের দায়িত্বপ্রাপ্ত মোছা. পারুলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, কাজ করতে গিয়ে তিনি ইতোমধ্যে ২৪ লাখ টাকা লোকসানের মুখে পড়েছেন। সাময়িকভাবে আনা নিম্নমানের ইটগুলো দ্রুত সরিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, ইটভাটার মালিকদের কারসাজির কারণেই এই বিভ্রান্তি তৈরি হয়েছে। আমি আগে যে ভাটা থেকে ইট নিয়েছিলাম, সেখান থেকে ইট নেওয়া বন্ধ করায় অন্য ভাটার মালিক ও স্থানীয় কিছু লোক উসকানি দিয়ে এ সমস্যা তৈরি করছে। এ বিষয়ে মান্দা উপজেলা প্রকৌশলী আব্দুল কাদেরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিভাগীয় প্রধান প্রকৌশলীর লিখিত অনুমতি ছাড়া কোনো মন্তব্য করতে রাজি হননি। আরটিভি/টিআর
নিম্নমানের ইটে কোটি টাকার সড়ক নির্মাণ, সরানোর আশ্বাস ঠিকাদারের
আরও পড়ুন
মাদরাসা থেকে অসুস্থ হয়ে বাড়ি ফেরে শিশু, মাকে জানায় ‘আসল ঘটনা’
নির্জন রাতে ছাত্রকে নিজের কক্ষে ডেকে নিলেন শিক্ষক, অতঃপর...
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসচাপায় দুই কিশোরের মৃত্যু
তিন শিক্ষার্থীর উদ্ভাবন, স্মার্ট স্টুডেন্ট আইডি কার্ডে মিলবে ক্যাশলেস পেমেন্ট সুবিধা