ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ এএম
ছবি: সংগৃহীত

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (৮ অক্টোবর) পর্যায়ক্রমে সাড়ে ৬ ঘণ্টা রাজশাহীর বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না। বুধবার (৭ অক্টোবর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিদ্যুৎ লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য বৃহস্পতিবার নেসকো রাজশাহীর বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন বেশকিছু এলাকায় পর্যায়ক্রমে সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

এর মধ্যে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত মোট ৩ ঘণ্টা ১১ কেভি সূর্যপুর ফিডারের আওতাধীন পূর্ব বাঘহাটা, পিল্লাপাড়া, মথুরা ও সাহাপাড়া এবং এর পার্শ্ববর্তী এলাকাগুলোয় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

পাশাপাশি একই দিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট সাড়ে ৩ ঘণ্টা মথুরা, সাহাপাড়া, সূর্যপুর, বড়গাছি ও ইটাঘাটি ইত্যাদি এলাকাসমূহে বিদ্যুৎ থাকবে না।

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একের পর এক অচেতন হয়ে পড়েন একই পরিবারের ১৫ জন, ঘটনা কী
সাতক্ষীরার কলারোয়ায় চেতনানাশক বিষাক্ত স্প্রেতে নারী-পুরুষসহ একই পরিবারের ১৫ জন অসচেতন হয়ে কলারোয়া হাসপাতালে ভর্তি হয়েছেন।
একের পর এক অচেতন হয়ে পড়েন একই পরিবারের ১৫ জন, ঘটনা কী
‘শব্দচয়নে ভুল হয়েছিল’, সাংবাদিকদের কাছে দুঃখপ্রকাশ সেই চিকিৎসকের
নবজাতকের মৃত্যুর ঘটনায় নিজের বিরুদ্ধে অবহেলার অভিযোগ ওঠার পর সাংবাদিকদের নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় দুঃখপ্রকাশ করেছেন কুমিল্লার চৌদ্দগ্রামের চিকিৎসক ডা. খাইরাতুন হিসান কেয়া।
‘শব্দচয়নে ভুল হয়েছিল’, সাংবাদিকদের কাছে দুঃখপ্রকাশ সেই চিকিৎসকের
মেয়ে সেজে ইতালি প্রবাসীকে বিয়ে, এর পর যা হলো
নাটোরের লালপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ে সেজে ‘সুমাইয়া আক্তার’ নামে ভুয়া পরিচয় তৈরি করে এক ইতালি প্রবাসীর সঙ্গে প্রেম ও বিয়ের সম্পর্ক গড়ে তোলার অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে।
মেয়ে সেজে ইতালি প্রবাসীকে বিয়ে, এর পর যা হলো
পূজার প্রস্তুতি সভায় গিয়ে জামায়াত নেতা লাঞ্ছিত
মুন্সীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক ও আইনশৃঙ্খলা রক্ষা মিটিংয়ে শ্রীনগর উপজেলার জামায়াতের আমিরকে  লাঞ্ছিত ও মারধরের অভিযোগ ওঠেছে। পরে পুলিশ তাকে সেখান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেন।
পূজার প্রস্তুতি সভায় গিয়ে জামায়াত নেতা লাঞ্ছিত
চট্টগ্রামে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২
চট্টগ্রামের সাতকানিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
চট্টগ্রামে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আ.লীগ কর্মীর মৃত্যু
২ হাজার ৫০০ কোটি টাকার সৌর বিদ্যুৎকেন্দ্রসহ নতুন ১০ প্রকল্প অনুমোদন
একনেকে উঠছে ৪৪২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব
পল্লী বিদ্যুতের মিটার সংকট, নষ্ট প্রায় ৮ হাজার