ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সাংবাদিককে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বগার হুমকি, সিটিআরএনের নিন্দা

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ০১:৩৫ পিএম
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে চ্যানেল টোয়েন্টিফোরের আবাসিক সম্পাদক এবং সিটিআরএনের প্রধান পরামর্শক কামাল পারভেজকে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগার হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্ক (সিটিআরএন)।

এর প্রেক্ষিতে দেওয়া বিবৃতিতে সিটিআরএন নেতারা বলেন, একজন পেশাদার সাংবাদিককে ভয়ভীতি দেখানো শুধু একজন ব্যক্তিকে হুমকি দেওয়া নয়। এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। যে সাংবাদিক সত্য তুলে ধরার দায়িত্ব পালন করেন, তাকে হুমকির মুখে ফেলার অর্থ পুরো গণমাধ্যমকে নীরব করার চেষ্টা।

সিটিআরএন মনে করে, হুমকি-ধমকি দিয়ে সাংবাদিকদের দায়িত্ব পালন থেকে বিরত রাখার দিন শেষ। সাংবাদিকরা জনগণের কাছে দায়বদ্ধ। সত্য প্রকাশের এই দায়িত্ব থেকে কোনো ভয়ভীতি তাদের সরাতে পারবে না। হুমকির ঘটনার দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবীর পাশাপাশি সিনিয়র সাংবাদিক কামাল পারভেজসহ চট্টগ্রামের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান নেতারা।

বিবৃতিদাতারা হলেন সংগঠনের আহ্বায়ক হোসাইন জিয়াদ যুগ্ম আহ্বায়ক একে আজাদ, সদস্য যথাক্রমে আরিচ আহমেদ শাহ, ফখরুল ইসলাম, তামিম মাহমুদ, ফেরদৌস লিপি এবং
শহিদুল সুমন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাঁচতে চায় ৭ বছরের অনুষ্কা, প্রয়োজন ৫–৬ লাখ টাকা
প্রায় সাত বছর আগে পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মানিক শীলের পরিবারে জন্ম নেয় একমাত্র সন্তান অনুষ্কা। মেয়েকে ঘিরে পরিবারের আনন্দের শেষ ছিল না। কিন্তু সেই আনন্দের মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সাত বছরের ছোট্ট অনুষ্কা। পরে চিকিৎসকের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষা করালে তার ব্রেন টিউমার ধরা পড়ে।
বাঁচতে চায় ৭ বছরের অনুষ্কা, প্রয়োজন ৫–৬ লাখ টাকা
ব্রিজের ভাঙা অংশ দিয়ে খালে পড়ে ৮ বছরের শিশুর মৃত্যু
রাঙামাটির লংগদু উপজেলায় পারাপারের সময় জীর্ণ ব্রিজের ভাঙা অংশ দিয়ে খালে পড়ে রাফি (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
ব্রিজের ভাঙা অংশ দিয়ে খালে পড়ে ৮ বছরের শিশুর মৃত্যু
সিজারের পর পেটে গজ রেখে সেলাই, ৬ মাস পর নার্সের মৃত্যু
রাজবাড়ীর গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখে সেলাই করে দেওয়া সেই ডিপ্লোমা মিডওয়াইফ নার্স বিথী আক্তার (২৫) মারা গেছেন।
সিজারের পর পেটে গজ রেখে সেলাই, ৬ মাস পর নার্সের মৃত্যু
হঠাৎ অসুস্থ ওসি, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
হঠাৎ অসুস্থ হয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর বাগেরহাটের রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজীব আল রশিদ মারা গেছেন। চিকিৎসকদের ভাষ্য, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
হঠাৎ অসুস্থ ওসি, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
উৎপাদন শুরুর ২ দিনের মাথায় আবারও বন্ধ যমুনা সার কারখানা 
জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা দীর্ঘ আট মাস পর চালু হওয়ার দুই দিনের মাথায় যান্ত্রিক ত্রুটির কারণে আবারও বন্ধ হয়েছে।
উৎপাদন শুরুর ২ দিনের মাথায় আবারও বন্ধ যমুনা সার কারখানা 
আরও পড়ুন
চট্টগ্রামে পিকআপের ধাক্কায় নারীসহ দুই শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২
‘ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি ‘কালো চুক্তি’ হিসাবে চিহ্নিত হবে’
চট্টগ্রামে চাঁদাবাজি মামলার প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার