ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ব্রিজের ভাঙা অংশ দিয়ে খালে পড়ে ৮ বছরের শিশুর মৃত্যু

রাঙামাটি (লংগদু) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পিএম
ছবি: সংগৃহীত

রাঙামাটির লংগদু উপজেলায় পারাপারের সময় জীর্ণ ব্রিজের ভাঙা অংশ দিয়ে খালে পড়ে রাফি (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি বাজার সংলগ্ন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাফি একই ইউনিয়নের আদর্শ পাড়া এলাকার মো. নাছিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে করল্যাছড়ি বাজারের প্রধান ব্রিজ পার হচ্ছিল শিশু রাফি। এ সময় সেতুর পাশে দীর্ঘদিন ধরে ভেঙে থাকা (সাইডওয়াল) দিয়ে সে অসাবধানতাবশত খালে পড়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে দুর্ঘটনার পর চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, করল্যাছড়ি বাজারে যাতায়াতের প্রধান ও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেতুটির সাইডওয়াল দীর্ঘদিন ধরে ভাঙা ও মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। একাধিকবার তাগিদ দেওয়ার পরও প্রয়োজনীয় সংস্কার ব্যবস্থা নেওয়া হয়নি। অবিলম্বে সেতুটি সংস্কার ও সুরক্ষা রেলিং নির্মাণ না করা হলে ভবিষ্যতে এ ধরনের প্রাণহানির ঘটনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তিন মাস ধরে ইন্টারনেট চলছে না সাপাহারের ৮৩ প্রাথমিক বিদ্যালয়ে, ভোগান্তিতে শিক্ষকরা
নওগাঁর সাপাহার উপজেলায় ৮৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় তিন মাস ধরে ইন্টারনেট সংযোগ সচল থাকলেও তা দিয়ে কোনো ধরনের কাজ করা যাচ্ছে না। ফলে অনলাইন হাজিরা, দাপ্তরিক যোগাযোগসহ বিদ্যালয়ের বিভিন্ন অনলাইনভিত্তিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বাধ্য হয়ে শিক্ষকরা নিজেদের পকেট থেকে মোবাইল ডাটা কিনে বা স্থানীয়ভাবে নতুন ইন্টারনেট সংযোগ নিয়ে দাপ্তরিক কাজ চালিয়ে নিচ্ছেন।
তিন মাস ধরে ইন্টারনেট চলছে না সাপাহারের ৮৩ প্রাথমিক বিদ্যালয়ে, ভোগান্তিতে শিক্ষকরা
পাসপোর্ট করতে গিয়ে অকল্পনীয় অভিজ্ঞতার মুখোমুখি মাদরাসাছাত্র
জন্ম নিবন্ধন নম্বর জালিয়াতি ও গরমিলের কারণে পাসপোর্টের আবেদন করতে গিয়ে চরম বিপাকে পড়েছেন সিলেট জেলার ওসমানীনগর উপজেলার ওসমানপুর ব্রাহ্মণশাসন ইউনিয়নের আলিম পড়ুয়া মাদরাসাছাত্র মো. আবু সাঈদ। 
পাসপোর্ট করতে গিয়ে অকল্পনীয় অভিজ্ঞতার মুখোমুখি মাদরাসাছাত্র
বাঁচতে চায় ৭ বছরের অনুষ্কা, প্রয়োজন ৫–৬ লাখ টাকা
প্রায় সাত বছর আগে পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মানিক শীলের পরিবারে জন্ম নেয় একমাত্র সন্তান অনুষ্কা। মেয়েকে ঘিরে পরিবারের আনন্দের শেষ ছিল না। কিন্তু সেই আনন্দের মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সাত বছরের ছোট্ট অনুষ্কা। পরে চিকিৎসকের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষা করালে তার ব্রেন টিউমার ধরা পড়ে।
বাঁচতে চায় ৭ বছরের অনুষ্কা, প্রয়োজন ৫–৬ লাখ টাকা
সিজারের পর পেটে গজ রেখে সেলাই, ৬ মাস পর নার্সের মৃত্যু
রাজবাড়ীর গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখে সেলাই করে দেওয়া সেই ডিপ্লোমা মিডওয়াইফ নার্স বিথী আক্তার (২৫) মারা গেছেন।
সিজারের পর পেটে গজ রেখে সেলাই, ৬ মাস পর নার্সের মৃত্যু
হঠাৎ অসুস্থ ওসি, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
হঠাৎ অসুস্থ হয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর বাগেরহাটের রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজীব আল রশিদ মারা গেছেন। চিকিৎসকদের ভাষ্য, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
হঠাৎ অসুস্থ ওসি, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
আরও পড়ুন
লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
ট্রলির জন্য টাকা না দেওয়া ভোগান্তি, হাসপাতালে শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
লংগদুতে আবাসিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ