ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

২৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরা, শনাক্ত চোর

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পিএম
ছবি: সংগৃহীত

নাটোর রেলস্টেশন থেকে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার উইবারের চুরি হওয়া ল্যাপটপ ও ক্যামেরা ২৪ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে, রেলস্টেশনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চুরির ঘটনায় জড়িত একজনকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে কাজ করছে পুলিশ।

অন্যদিকে মালামাল উদ্ধারে যৌথভাবে কাজ করছে রেল পুলিশ (জিআরপি), এসআরবি ও নাটোর জেলা পুলিশ। বর্তমানে জার্মান পর্যটক ক্রিল রাজশাহীতে জিআরপি পুলিশের হেফাজতে রয়েছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) এসব তথ্য নিশ্চিত করেছেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম।

তিনি বলেন, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে একজনকে শনাক্ত করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। মালামাল উদ্ধারে নাটোর ও রাজশাহীর পুলিশ এবং জিআরপি কাজ করছে। দ্রুতই মালামাল উদ্ধার সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

নাটোর রেলওয়ে নিরাপত্তা কর্মী সেলিম হোসেন জানান, গতকাল বুধবার বিকাল ৩টার দিকে বগুড়া থেকে লালমনি এক্সপ্রেস ট্রেনে নাটোর রেলস্টেশনে নামেন ক্রিল ল্যান্ডার উইবার। এ সময় ভেস্ট পরা এক যুবক তার সঙ্গে ছিলেন। পরে ক্রিল ভিআইপি বিশ্রামাগারে ওই যুবকের কাছে ব্যাগ রেখে টাকা তুলতে যান। ফিরে এসে তিনি ব্যাগসহ ওই যুবককে দেখতে পাননি।

ঘটনার পর ক্রিল নাটোর সদর থানায় গিয়ে পুলিশকে বিষয়টি জানান। রাতে তিনি একটি অভিযোগ করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ঘটনাটি রেলওয়ে এলাকার হওয়ায় ক্রিলকে রাজশাহী জিআরপিতে পাঠানো হয়েছে। তবে নাটোর পুলিশও বিষয়টি নিয়ে কাজ করছে।

রেলস্টেশনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ট্রেন থেকে নামার সময় ওই যুবক ক্রিলের সঙ্গে ছিলেন। পরে বিকাল ৪টার দিকে ক্রিলের ব্যাগ নিয়ে ভেস্ট খুলে একতা এক্সপ্রেস ট্রেনে করে স্টেশন ত্যাগ করেন তিনি। এ সময় তার কাঁধে ব্যাগটি ছিল।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডাক্তার নেই, নদী পেরিয়ে সদরে যাওয়ার আগেই মরে ‘আদরের পশু’
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোর ইউনিয়নের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি চর—মাঝের চর। উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে সুন্দরবনঘেঁষা বলেশ্বর নদের মধ্যবর্তী স্থানে জেগে ওঠা এ চরটি স্থানীয়দের কাছে ‘মাঝের চর’ নামে পরিচিত। চল্লিশের দশকে জেগে ওঠা চরটির আয়তন প্রায় ৮৪০ একর।
ডাক্তার নেই, নদী পেরিয়ে সদরে যাওয়ার আগেই মরে ‘আদরের পশু’
পাবনায় সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ
পাবনা শহরের লষ্করপুর টার্মিনাল এলাকায় সাংবাদিক মো. নবী নেওয়াজকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২-৩ জনের বিরুদ্ধে পাবনা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।
পাবনায় সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ
রাতে নিখোঁজ, সকালে সড়কের পাশে মিলল যুবকের মরদেহ
চাঁদপুরের কচুয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে আজিজ হোসেন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রাতে নিখোঁজ, সকালে সড়কের পাশে মিলল যুবকের মরদেহ
ঢাকার দুই হাসপাতাল ও ফিলিং স্টেশনকে জরিমানা
ঢাকার ধামরাইয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি হাসপাতাল ও একটি ফিলিং স্টেশনকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ঢাকার দুই হাসপাতাল ও ফিলিং স্টেশনকে জরিমানা
বাসে ‘হাফ ভাড়ার’ দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে কলেজের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় ঢাকাগামী লেনে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে মহাসড়কে প্রায় আধা ঘণ্টা অবস্থান করে বাস মালিকদের আল্টিমেটাম দিয়ে মহাসড়ক থেকে সরে যান শিক্ষার্থীরা।
বাসে ‘হাফ ভাড়ার’ দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
আরও পড়ুন
বাংলাদেশ ভ্রমণে এসে ব্যাগ উধাও, কাঁদছেন জার্মান পর্যটক
‘প্রতিটি পূজামণ্ডপ সিসি ক্যামেরার আওতায় থাকবে’
খোদ ‘সিসি ক্যামেরা’ এখন নজরদারির বাইরে
ঢাকার আরও যেসব মোড়ে বসছে এআই ক্যামেরা