ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পিএম
ছবি: আরটিভি

চাঁদপুর সদর উপজেলার পদ্মা-মেঘনা নদী ও বিভিন্ন মাছঘাট এলাকায় মা ইলিশ সংরক্ষণ অভিযান চালিয়ে ৩০ কেজি ইলিশ ও ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়েছে। এ সময় ইলিশ মজুদেরর অপরাধে দুই আড়তদারকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (১০ অক্টোবর) ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত এ অভিযানে পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা।

অভিযানটি চাঁদপুর সদর উপজেলার রনগোয়াল, দোকানঘর, বহরিয়া, হরিনা, আলুবাজার ফেরিঘাট খাল, আখনের ঘাট, নন্দী ঘাট, রাজরাজেশ্বর ও বড় স্টেশন মাছঘাট এলাকায় পরিচালিত হয়। এতে সদর উপজেলা মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ-পুলিশের সদস্যরা অংশ নেন।

অভিযানে ইলিশ মজুদের অপরাধে বড় স্টেশন মাছঘাটের আড়তদার মো. সেলিম ও মো. রফিককে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সকাল ১০টার দিকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।

তিনি বলেন, জব্দ করা কারেন্টজাল ও ইলিশের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। মা ইলিশ সংরক্ষণে জেলা ও উপজেলা টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খেলতে গিয়ে পুকুরে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু
গাজীপুরের কালিয়াকৈরে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে এভরী টুটু নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
খেলতে গিয়ে পুকুরে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু
মোটা অঙ্কের টাকা ‘খেয়ে’ গোপনে কর্মচারী নিয়োগ, পালিয়ে বেড়াচ্ছেন মাদরাসার সুপার
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মোটা অঙ্কের টাকার বিনিময়ে গোপনে এক কর্মচারীকে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে একটি মাদরাসার সুপারিনটেনডেন্টের (সুপার) বিরুদ্ধে। এ তথ্য ফাঁস হলে মাদরাসার ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীদের রোষানলে পড়ে মাদরাসা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন তিনি।
মোটা অঙ্কের টাকা ‘খেয়ে’ গোপনে কর্মচারী নিয়োগ, পালিয়ে বেড়াচ্ছেন মাদরাসার সুপার
দুধকুমার নদে গোসলে নেমে ভেসে গেল ৮ বছরের শিশু
কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদে গোসলে নেমে আলমিনা (৮) নামের এক মেয়েশিশু নিখোঁজ হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটি জীবিত কিংবা মৃত খুঁজে পাওয়া যায়নি।
দুধকুমার নদে গোসলে নেমে ভেসে গেল ৮ বছরের শিশু
পল্লি চিকিৎসকের ভুল ইনজেকশনে প্রাণ গেল ৪ বছরের শিশুর
​শরীয়তপুরের জাজিরায় মনির নামে এক পল্লি চিকিৎসকের দেওয়া ইনজেকশনে সামিয়া (৪) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।
পল্লি চিকিৎসকের ভুল ইনজেকশনে প্রাণ গেল ৪ বছরের শিশুর
তাজমিন হত্যা: আদালতে দায় স্বীকার সুমনের
কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গ্রেপ্তার অটোরিকশাচালক সুমন আদালতে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি গ্রহণ শেষে তাকে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
তাজমিন হত্যা: আদালতে দায় স্বীকার সুমনের
আরও পড়ুন
মা ইলিশ সংরক্ষণে মেঘনা নদীতে অভিযান, ৫০ হাজার মিটার জাল জব্দ করে ধ্বংস
মেয়ের জন্মদিনের কেক কিনতে যান বাবা, অতঃপর...
রাতে নিখোঁজ, সকালে সড়কের পাশে মিলল যুবকের মরদেহ
মধ্যরাত থেকে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা