ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

খেলতে গিয়ে পুকুরে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পিএম
ছবি: আরটিভি

গাজীপুরের কালিয়াকৈরে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে এভরী টুটু নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার গোয়ালবাথান এলাকায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ মিশনারি অ্যাকাডেমির ভেতরে গির্জার পাশের একটি পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত এভরী টুটু চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মোহানিয়ান গ্রামের অঞ্জু টুটুর ছেলে। তার বাবা ওই অ্যাকাডেমির শিক্ষক এবং মা একজন নার্স। পরিবারের সঙ্গে শিশুটি মিশনারি অ্যাকাডেমির ভেতরেই বসবাস করত।

মিশনারি অ্যাকাডেমি ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে গির্জার পাশে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করছিল শিশুটি। এ সময় অসাবধানতাবশত পাশের একটি পুকুরে পড়ে যায় সে। শিশুটির সঙ্গে থাকা অন্যদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে দ্রুত কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে শিশুটির মৃত্যুর পর পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনার সত্যতা যাচাই করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পা পিছলে পুকুরে ডুবে প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ছাত্রের
চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে মুজাহিদুল ইসলাম নাফিজ (২৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
পা পিছলে পুকুরে ডুবে প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ছাত্রের
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাকে ডেঙ্গুর ‘রেড জোন’ ঘোষণার দাবি 
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় শহরকে ‘রেড জোন’ ঘোষণার দাবি জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। একই সঙ্গে ঢাকার ১৫ থেকে ২০ জন ডেঙ্গু বিশেষজ্ঞ চিকিৎসক পাঠানোর দাবি জানিয়েছে সংগঠনটি।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাকে ডেঙ্গুর ‘রেড জোন’ ঘোষণার দাবি 
ইটভাটায় চাঁদার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, আহত ১৫
নারায়ণগঞ্জের ফতুল্লায় ইট ভাটায় চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অনন্ত ১৫ জন আহত হয়েছে।
ইটভাটায় চাঁদার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, আহত ১৫
মৃত্যুর আগে ১৫ মিনিট আইফোন চার্জ দিয়েছিল তাজমিন, যা ঘটেছিল তখন
কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডে সামনে এসেছে নতুন তথ্য। মৃত্যুর আগে পদুয়ার বাজার নূরজাহান হোটেলের একটি দোকানে আইফোন চার্জ দিয়েছিল তাজমিন।
মৃত্যুর আগে ১৫ মিনিট আইফোন চার্জ দিয়েছিল তাজমিন, যা ঘটেছিল তখন
মোটা অঙ্কের টাকা ‘খেয়ে’ গোপনে কর্মচারী নিয়োগ, পালিয়ে বেড়াচ্ছেন মাদরাসার সুপার
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মোটা অঙ্কের টাকার বিনিময়ে গোপনে এক কর্মচারীকে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে একটি মাদরাসার সুপারিনটেনডেন্টের (সুপার) বিরুদ্ধে। এ তথ্য ফাঁস হলে মাদরাসার ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীদের রোষানলে পড়ে মাদরাসা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন তিনি।
মোটা অঙ্কের টাকা ‘খেয়ে’ গোপনে কর্মচারী নিয়োগ, পালিয়ে বেড়াচ্ছেন মাদরাসার সুপার
আরও পড়ুন
পল্লি চিকিৎসকের ভুল ইনজেকশনে প্রাণ গেল ৪ বছরের শিশুর
বিয়ের আশ্বাসে নারীকে একাধিকবার একাধিক স্থানে নিয়ে যান আলমাছ, অতঃপর...
হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু
প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট