ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

দুধকুমার নদে গোসলে নেমে ভেসে গেল ৮ বছরের শিশু

স্টাফ রিপোর্টার (কুড়িগ্রাম), আরটিভি নিউজ

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পিএম
দুধকুমার নদ। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদে গোসলে নেমে আলমিনা (৮) নামের এক মেয়েশিশু নিখোঁজ হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটি জীবিত কিংবা মৃত খুঁজে পাওয়া যায়নি।

শনিবার (১০ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার নুনখাওয়া ইউনিয়নের বোয়ালমারী ক্লিনিকের পাশের দুধকুমার নদের ঘাটে এ ঘটনা ঘটে।

নিখোঁজ আলমিনা ওই গ্রামের আলী হোসেনের মেয়ে।

পুলিশ জানায়, শনিবার দুপুরে বাড়ির সন্নিকটে বোয়ালমারী ক্লিনিকের পাশের দুধকুমার নদীর ঘাটে আলমিনাসহ তিনজন গোসলে নামলে তারা স্রোতে ভেসে যায়। এ সময় বাকি দুজন সাঁতার কেটে তীরে উঠতে পারলেও আলমিনা তলিয়ে যায়। পরে তীরে ওঠা দুইজন চিৎকার করলে স্থানীয়রা নদীতে নেমে তাকে খোঁজাখুঁজি করেন। খোঁজ না পেয়ে বিষয়টি নাগেশ্বরী ফায়ার ফায়ার সার্ভিসকে জানালো হলে, ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে স্থানীয়দের সঙ্গে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়। পরে রংপুর ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দলকে খবর দেওয়া হয়।

ফায়ার সার্ভিস থেকে জানানো হয়, রংপুরে জানানো হয়েছে। ডুবুরি দল আসলে উদ্ধারকাজ শুরু হবে।

ঘটনাস্থলে থাকা নাগেশ্বরী থানার উপ-পরিদর্শক (এসআই) ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পা পিছলে পুকুরে ডুবে প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ছাত্রের
চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে মুজাহিদুল ইসলাম নাফিজ (২৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
পা পিছলে পুকুরে ডুবে প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ছাত্রের
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাকে ডেঙ্গুর ‘রেড জোন’ ঘোষণার দাবি 
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় শহরকে ‘রেড জোন’ ঘোষণার দাবি জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। একই সঙ্গে ঢাকার ১৫ থেকে ২০ জন ডেঙ্গু বিশেষজ্ঞ চিকিৎসক পাঠানোর দাবি জানিয়েছে সংগঠনটি।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাকে ডেঙ্গুর ‘রেড জোন’ ঘোষণার দাবি 
ইটভাটায় চাঁদার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, আহত ১৫
নারায়ণগঞ্জের ফতুল্লায় ইট ভাটায় চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অনন্ত ১৫ জন আহত হয়েছে।
ইটভাটায় চাঁদার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, আহত ১৫
মৃত্যুর আগে ১৫ মিনিট আইফোন চার্জ দিয়েছিল তাজমিন, যা ঘটেছিল তখন
কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডে সামনে এসেছে নতুন তথ্য। মৃত্যুর আগে পদুয়ার বাজার নূরজাহান হোটেলের একটি দোকানে আইফোন চার্জ দিয়েছিল তাজমিন।
মৃত্যুর আগে ১৫ মিনিট আইফোন চার্জ দিয়েছিল তাজমিন, যা ঘটেছিল তখন
খেলতে গিয়ে পুকুরে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু
গাজীপুরের কালিয়াকৈরে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে এভরী টুটু নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
খেলতে গিয়ে পুকুরে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু
আরও পড়ুন
মোটা অঙ্কের টাকা ‘খেয়ে’ গোপনে কর্মচারী নিয়োগ, পালিয়ে বেড়াচ্ছেন মাদরাসার সুপার
অযত্নে সৌন্দর্য হারাচ্ছে চাকিরপশার বিলের পদ্মের মেলা
সীমান্তে পিস্তল-গুলি ও মাদক উদ্ধার করেছে এসআরবি
নিখোঁজের চার দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার