ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

মোটা অঙ্কের টাকা ‘খেয়ে’ গোপনে কর্মচারী নিয়োগ, পালিয়ে বেড়াচ্ছেন মাদরাসার সুপার

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পিএম
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মোটা অঙ্কের টাকার বিনিময়ে গোপনে এক কর্মচারীকে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে একটি মাদরাসার সুপারিনটেনডেন্টের (সুপার) বিরুদ্ধে। এ তথ্য ফাঁস হলে মাদরাসার ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীদের রোষানলে পড়ে মাদরাসা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন তিনি।

ঘটনাটি ঘটেছে নাগেশ্বরী উপজেলার নায়কেরহাট দারুস সুন্নাত দ্বিমুখী দাখিল মাদরাসায়।

অভিযোগ উঠেছে, মাদরাসাটির সুপারিনটেনডেন্ট খালেকুজ্জামান ছিদ্দিকী ও সভাপতি আনোয়ার হোসেন ১৬ লাখ টাকা ঘুষের বিনিময়ে গোপনে চতুর্থ শ্রেণির এক কর্মচারীকে (অফিস সহায়ক) নিয়োগ দিয়েছেন।

নিয়োগের বিষয়টি গত ৬ অক্টোবর জানতে পারেন মাদরাসার ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকরা। এতে কমিটির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ওইদিন মাদরাসার অফিসকক্ষে সুপার খালেকুজ্জামান ছিদ্দিকীকে আটকে রাখা হয়। পরে কৌশলে মাদরাসা থেকে বের হয়ে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। আবারও সবার রোষানলে পড়ার ভয়ে গত বুধবার থেকে মাদরাসায় উপস্থিত হননি তিনি। এমনকি তাকে বাড়িতেও পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মুঠোফোনে কল দিলেও তিনি সাড়া দিচ্ছেন না।

এদিকে, মাদরাসার বিধি লঙ্ঘন করে সম্পূর্ণ অবৈধভাবে এ নিয়োগ দেওয়া হয়েছে দাবি করে গত ৮ অক্টোবর ২০২৬ তারিখে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ (ডিজি) বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন মাদরাসাটির শিক্ষক-কর্মচারী ও অভিভাবক সদস্যরা।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, সুপারিনটেনডেন্ট খালেকুজ্জামান ছিদ্দিকী এবং ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ার হোসেন তাদের মনোনীত প্রার্থীকে নিয়োগ দিতে ভুয়া রেজল্যুশন তৈরি করেন। ওই রেজল্যুশনে তিনজন শিক্ষক প্রতিনিধি ও তিনজন অভিভাবক কমিটির সদস্যের স্বাক্ষর জাল করা হয়।

অভিযোগে আরও বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত অফিস সহায়ক পদপ্রার্থী নুরুন্নবীর বাবা আব্দুল জলিলের কাছ থেকে গোপনে ১৬ লাখ টাকা উৎকোচ নিয়েছেন তারা।

এ ছাড়া, সুপারিনটেনডেন্ট খালেকুজ্জামান ছিদ্দিকী মাদরাসাটিতে যোগদানের পর থেকে চাকরি দেওয়ার নাম করে একাধিক প্রার্থীর কাছ থেকে এর আগেও প্রায় ৫০ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেছেন শিক্ষক ও অভিভাবকেরা।

এ অনিয়মের ঘটনায় মাদরাসার সাধারণ শিক্ষক ও কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ এবং প্রশাসনিক অচলাবস্থা তৈরি হয়েছে।

মাদরাসার সহকারী শিক্ষক আব্দুল মজিদ বলেন, কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে তাদের স্বাক্ষর জাল করে এ ভুয়া নিয়োগ দেওয়া হয়েছে। তারা এ অবৈধ নিয়োগ বাতিল এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি শাস্তির দাবি জানাচ্ছেন।

এ বিষয়ে মাদরাসার সুপারিনটেনডেন্ট খালেকুজ্জামান ছিদ্দিকীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

মাদরাসার সভাপতি আনোয়ার হোসেন জানান, ২৬ সেপ্টেম্বর নিয়োগ বোর্ড গঠন করে প্রক্রিয়া অনুযায়ী নিয়োগ দেওয়া হয়েছে। সেখানে ডিজির প্রতিনিধিও উপস্থিত ছিলেন।

কুড়িগ্রাম জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, বর্তমানে নিয়োগপ্রক্রিয়া বন্ধ রয়েছে। এ বিষয়ে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পা পিছলে পুকুরে ডুবে প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ছাত্রের
চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে মুজাহিদুল ইসলাম নাফিজ (২৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
পা পিছলে পুকুরে ডুবে প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ছাত্রের
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাকে ডেঙ্গুর ‘রেড জোন’ ঘোষণার দাবি 
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় শহরকে ‘রেড জোন’ ঘোষণার দাবি জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। একই সঙ্গে ঢাকার ১৫ থেকে ২০ জন ডেঙ্গু বিশেষজ্ঞ চিকিৎসক পাঠানোর দাবি জানিয়েছে সংগঠনটি।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাকে ডেঙ্গুর ‘রেড জোন’ ঘোষণার দাবি 
ইটভাটায় চাঁদার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, আহত ১৫
নারায়ণগঞ্জের ফতুল্লায় ইট ভাটায় চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অনন্ত ১৫ জন আহত হয়েছে।
ইটভাটায় চাঁদার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, আহত ১৫
মৃত্যুর আগে ১৫ মিনিট আইফোন চার্জ দিয়েছিল তাজমিন, যা ঘটেছিল তখন
কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যাকাণ্ডে সামনে এসেছে নতুন তথ্য। মৃত্যুর আগে পদুয়ার বাজার নূরজাহান হোটেলের একটি দোকানে আইফোন চার্জ দিয়েছিল তাজমিন।
মৃত্যুর আগে ১৫ মিনিট আইফোন চার্জ দিয়েছিল তাজমিন, যা ঘটেছিল তখন
খেলতে গিয়ে পুকুরে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু
গাজীপুরের কালিয়াকৈরে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে এভরী টুটু নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
খেলতে গিয়ে পুকুরে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু
আরও পড়ুন
দুধকুমার নদে গোসলে নেমে ভেসে গেল ৮ বছরের শিশু
অযত্নে সৌন্দর্য হারাচ্ছে চাকিরপশার বিলের পদ্মের মেলা
শিকলে বেঁধে মাদরাসার শিশুকে পেটানোর ভিডিও ভাইরাল
সীমান্তে পিস্তল-গুলি ও মাদক উদ্ধার করেছে এসআরবি