ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

মেয়ের জন্মদিনের কেক কিনতে যান বাবা, অতঃপর...

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ১০:২২ এএম
ছবি : সংগৃহীত

চাঁদপুরে মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসের চাপায় বাবা আল আমিন (৪০) নামে এক যুবক নিহত হয়েছে।

নিহত আল আমিন সৌদি প্রবাসি। শাহরাস্তিতে উপজেলার কৃষ্ণপুর গ্রামের মসজিদ বাড়ীর আব্দুল মান্নানের ছেলে। রোববার সকালে তার সৌদি যাওয়ার কথা ছিল।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মেয়ের জন্মদিনের কেক কিনতে তার বাবা আলাআমিন হৃদয় (১৯) নামে একজনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে বাসা থেকে বের হয়। পথের মধ্যে শাহরাস্তির মৌতা বাড়ি নামক এলাকায় যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে চাপা দিলে দুজনেই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদেরকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মেয়ের বাবা আল আমিনকে মৃত্য ঘোষণা করেন। অপর মাটরসাইকেল আরোহী হৃদয়কে চিকিৎসা প্রদান করা হয়।

হাজীগঞ্জ থানার এসআই মোরাদ জানান, ডাক্তার জানিয়েছে হাসপাতালে আনার পূর্বে আল আমিন নিহত হয়েছে। হাজীগঞ্জ থানার পক্ষ থেকে শাহরাস্তি থানা পুলিশকে মৃতদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।

নিহত আল আমিনের বেয়াই বাহারউদ্দিন জানান, আল আমিন সৌদিপ্রবাসি। তার একমাত্র মেয়ের জন্মদিনের কেক কিনতে হাজীগঞ্জে যাওয়ার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পোশাক শ্রমিকদের আন্দোলনে মাথা ফাটালো বিএনপি নেতাদের
সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কোনাবাড়ী বিসিক এলাকায় এ ঘটনা ঘটে।
পোশাক শ্রমিকদের আন্দোলনে মাথা ফাটালো বিএনপি নেতাদের
স্কুলের পরিত্যক্ত কক্ষের পর নারীকে সুপারি বাগানে নিয়ে যান রিফাত, অতঃপর...
পঞ্চগড়ে এক নারীকে ধর্ষণের পর হত্যার দায়ে রিফাত বিন সাজ্জাদ (২২) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
স্কুলের পরিত্যক্ত কক্ষের পর নারীকে সুপারি বাগানে নিয়ে যান রিফাত, অতঃপর...
গাজীপুরে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে মোটরসাইকেলে আগুন
গাজীপুর মহানগরীর আদালতে একটি মামলার সাক্ষ্য দিতে যাওয়ার পথে আন্দোলনকারীদের হামলায় গুরুতর আহত হয়েছেন টাঙ্গাইলের মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাকাওয়াত হোসেন ইমতিয়াজ। হামলাকারীরা তার মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়।
গাজীপুরে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে মোটরসাইকেলে আগুন
চরফ্যাশনের ১১ কলেজে এইচএসসির ফলাফলে ধস
ভোলার চরফ্যাশন উপজেলায় এইচএসসি পরীক্ষার ফলাফলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। উপজেলার একটি সরকারি কলেজসহ ১১টি কলেজের প্রকাশিত ফলাফলে গড় পাসের হার নেমে এসেছে প্রায় ২৭ শতাংশে। অথচ ২০২৫ সালে এসব কলেজে গড় পাসের হার ছিল প্রায় ৬৫ শতাংশ। এক বছরের ব্যবধানে পাসের হারে এমন বড় পতনে অভিভাবক ও স্থানীয়রাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। প্রশ্ন উঠেছে কলেজগুলোর পাঠদান, শিক্ষার মান ও শিক্ষার্থীদের যথাযথ প্রস্তুতি নিয়ে।
চরফ্যাশনের ১১ কলেজে এইচএসসির ফলাফলে ধস
নির্মাণসামগ্রী নামমাত্র দামে বিক্রি করে ‘উল্লাস’ করছেন সোনার বাংলার শিক্ষকরা
ময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ী ইউনিয়নের সোনার বাংলা স্কুল অ্যান্ড কলেজের কয়েক লাখ টাকার নির্মাণসামগ্রী নামমাত্র দামে বিক্রির অভিযোগ উঠেছে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে।
নির্মাণসামগ্রী নামমাত্র দামে বিক্রি করে ‘উল্লাস’ করছেন সোনার বাংলার শিক্ষকরা
আরও পড়ুন
সৌদিতে হত্যা করে মরুভূমিতে বালুচাপা, জসিমের মরদেহ এলো দেশে
চাঁদপুরে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড
২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ নদীতে নামছে চাঁদপুরের ৫০ হাজারের বেশি জেলে
ভয়াবহ আগুনে বসতঘর পুড়ে ছাই, কাঁদছে ৩ পরিবার