ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

রাতে ইটভাটা থেকে ভেসে আসছিল তরুণীর চিৎকার, ঘটনা কী

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পিএম
ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে এক সন্তানের জননীকে (২১) নির্জন স্থানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সৈকত (২৮) ও মুস্তাকিম (২০) নামের দুই যুবককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) রাতে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা এলাকায় একটি পরিত্যক্ত ইটভাটায় এ ঘটনা ঘটে। সাঘাটা থানায় মামলা নথিভুক্তির পর পুলিশ ভুক্তভোগী তরুণীকে চিকিৎসার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী গোবিন্দগঞ্জে বোনের বাড়ি থেকে সাঘাটায় নিজ বাড়িতে ফেরার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথে বোনারপাড়ায় পৌঁছালে তার ভগিনীপতির পরিচিত বোনারপাড়া হেলেঞ্চা গ্রামের সৈকতের (২৮) সঙ্গে তার সাক্ষাৎ হয়। সৈকত তাকে পৌঁছে দেওয়ার কথা বলে একটি ভ্যানে তোলেন। পরবর্তীতে উল্লাসোনাতলা গ্রামের মুস্তাকিমকে (২০) সঙ্গে নিয়ে তাকে হেলেঞ্চা এলাকার একটি পরিত্যক্ত ইটভাটার নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়।

অভিযোগ মতে, রাত ১০টার দিকে সেখানে ওই দুই যুবক তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে। এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। স্থানীয়রা ঘটনাস্থল থেকেই অভিযুক্ত সৈকত ও মুস্তাকিমকে আটক করে পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা তাদের হেফাজতে নেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা জানান, অভিযোগ পাওয়ার পরপরই মামলা নথিভুক্ত করা হয়েছে। আটক দুই আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এছাড়া ভুক্তভোগী তরুণীকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পুলিশ যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করছে বলে জানিয়েছেন তিনি।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নারীর সঙ্গে অশ্লীল ভিডিও বানিয়ে চাঁদা দাবি, ছেলের জন্য পাত্রী দেখতে বড় বিপাকে আনোয়ার
নওগাঁর মান্দায় ছেলের জন্য পাত্রী দেখানোর কথা বলে এক বৃদ্ধকে ডেকে নিয়ে জোরপূর্বক অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় মো. জাকারিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মান্দা থানা পুলিশ।
নারীর সঙ্গে অশ্লীল ভিডিও বানিয়ে চাঁদা দাবি, ছেলের জন্য পাত্রী দেখতে বড় বিপাকে আনোয়ার
সাঁকোর জায়গায় ১৫০ ফুট মাটির রাস্তা নির্মাণ করলেন ছাত্রদল নেতা
প্রায় দেড় যুগ ধরে দুর্ভোগ ছিল যে পথের নিত্যসঙ্গী, অবশেষে সেখানে তৈরি হলো স্থায়ী চলাচলের পথ। দীর্ঘদিন বাঁশ ও কাঠের সাঁকো দিয়ে পারাপার করতেন স্থানীয় বাসিন্দারা। শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বেড়াইদেরচালা (আসওয়াদ পোশাক কারখানা সংলগ্ন) এলাকায় টানা ১৮ বছরের সীমাহীন কষ্ট লাঘবে এগিয়ে এসেছেন তরুণ রাজনৈতিক কর্মী ছাত্রদল নেতা রিফাত বেপারী।
সাঁকোর জায়গায় ১৫০ ফুট মাটির রাস্তা নির্মাণ করলেন ছাত্রদল নেতা
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে ফেরাতে ব্যাকুল শিক্ষার্থীরা
লালমনিরহাটের কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খুরশীদুজ্জামান আহমেদকে পুনরায় দায়িত্ব প্রদানের দাবিতে ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে ফেরাতে ব্যাকুল শিক্ষার্থীরা
ঋণ করে গড়া কলাবাগান এক রাতেই তছনছ, দিশেহারা কৃষক
এক রাতেই ধূলিসাৎ হয়ে গেল এক কৃষকের ঋণ করে গড়া বিশাল কলাবাগান। গাছে গাছে যখন শোভা পাচ্ছিল ফলন্ত কলার ছড়া—ঠিক তখনই শত্রুতাবশত রাতের আঁধারে কেটে ফেলা হলো প্রায় এক হাজার কলাগাছ।
ঋণ করে গড়া কলাবাগান এক রাতেই তছনছ, দিশেহারা কৃষক
মাদরাসা অধ্যক্ষকে মারধর ও জোর করে পদত্যাগের অভিযোগে মামলা
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজমাল্লীর হাট সিদ্দীকিয়া ফাজিল মাদরাসায় চার পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ ঘিরে উত্তেজনার এক সপ্তাহের মাথায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অবরুদ্ধ করে মারধর, হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরা এবং ভয়ভীতি দেখিয়ে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মাদরাসা পরিচালনা কমিটির ২সদস্য সহ ১৩ জনের নাম উল্লেখ পূ্র্বক অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মাদরাসা অধ্যক্ষকে মারধর ও জোর করে পদত্যাগের অভিযোগে মামলা
আরও পড়ুন
মা-বাবার শখ পূরণ করতে হাতির পিঠে বরযাত্রা
সাংবাদিককে মারধর করে টাকা ও সোনার আংটি ছিনতাই
বৌ-ভাতে চুরি করা গরু জবাই, অতঃপর...
নাচগানের কথা বলে কাশবনে নিয়ে যায় তরুণীকে, অতঃপর...